নোম্যানসল্যান্ড কাকে বলে জানেন তো? দুই রাষ্ট্রের সীমানার মধ্যে কিছু জমি পড়ে থাকে—যার কোনো মালিক নেই। এ জমি যেন ঈশ্বরের। তাঁর অনুচরী প্রকৃতি যেখানে ইচ্ছামতো খেলাধুলো করে বা নাচে গায় কিংবা যা খুশি করে। কারও কিছু বলার নেই। ও জায়গাটা মানুষের নয়।
একালে কী হচ্ছে, খবর রাখিনে! কিন্তু বাংলাদেশের ছোট—বড় সব পাড...