গত চল্লিশ বছরে আমি কত গল্প লিখেছি তার সঠিক হিসেব আমার জানা নেই। শয়ের কাছাকাছি হতে পারে। একদা আমার যেসব গল্পগ্রন্থ পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না। নিজের সংগ্রহেও কোনও কপি নেই। যা লিখেছি আর যা জোগাড় করতে পেরেছি তার থেকে বাছাই করে পঞ্চাশটি গল্প নিয়ে এই গল্পসংকলন। এটিকে আমার স্বনির্বাচিত গল্পগ্রন্থ বলা যায়। লেখকের পছন্দ, ভাল-মন্দ লাগার সঙ্গে পাঠকের মনের মিল নাও হতে পারে। উপায় কী!...