ছেলেবেলা থেকেই গোয়েন্দা কাহিনির উৎসাহী পাঠক ছিলাম, বয়েস বাড়ার সঙ্গে সঙ্গে সেই উৎসাহ বেড়েছে বই কমেনি। হাতের কাছে স্বদেশি-বিদেশি যেকোনও গোয়েন্দা গল্প পেলেই গোগ্রাসে পড়েছি। তবে কোনও দিন ভাবিনি, নিজেই আস্ত দুটি গোয়েন্দা উপন্যাস লিখে ফেলতে পারব। বছর কুড়ি আগে একবার আট-ন’মাসের জন্য মার্কিন দেশে অধ্যাপনা করতে গিয়েছিলাম। পরিবার...