আরে ও রঙিলা নায়ের মাঝি

আরে ও রঙিলা নায়ের মাঝি

জসীম উদ্দীন

আরে ও রঙিলা নায়ের মাঝি

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconsong

Change color


আরে ও রঙিলা নায়ের মাঝি।

তুমি এই ঘাটে লাগায়ারে নাও

লিগুম কথা কইয়া যাও শুনি।

তোমার ভাইটাল সুরের সাথে সাথে কান্দে গাঙের পানি,

ও তার ঢেউ লাগিয়া যায় ভাসিয়া কাঙ্খের কলসখানি।

পূবালী বাতাসে তোমার নায়ের বাদাম ওড়ে,

আমার শাড়ীর অঞ্চল ধৈরয না ধরে।

তোমার নি পরাণরে মাঝি হারিয়াছে কেউ;

কলসী ভাসায়া জলে গণেছ নি ঢেউ।

**********
No Review
Related Books
চার্লস নদীর ধারেঅমিয় চক্রবর্তী
আহ্বানরবীন্দ্রনাথ ঠাকুর
কূল থেকে মোর গানের তরীরবীন্দ্রনাথ ঠাকুর
কূল থেকে মোর গানের তরীরবীন্দ্রনাথ ঠাকুর
প্রেমতত্ত্বরবীন্দ্রনাথ ঠাকুর
কোন্‌ বরতা পাঠালে মোর পরানেরবীন্দ্রনাথ ঠাকুর