কোন্ বরতা পাঠালে মোর পরানে

রবীন্দ্রনাথ ঠাকুর
কোন্ বরতা পাঠালে মোর পরানে
আজি তোমার অরুণ-আলোয় কে জানে।
বাণী তোমার ধরে না মোর গগনে,
পাতায় পাতায় কাঁপে হৃদয়-কাননে,
বাণী তোমার ফোটে লতাবিতানে।
তোমার বাণী বাতাসে সুর লাগালো,
নদীতে মোর ঢেউয়ের মাতন জাগালো।
তরী আমার আজ প্রভাতের আলোকে
এই বাতাসে পাল তুলে দিক পুলকে,
তোমার পানে যাক সে ভেসে উজানে।
**********
No Review
Related Books
সন্ধ্যাতারা যে ফুল দিল তোমার চরণ তলেরবীন্দ্রনাথ ঠাকুর
আলো যে আজ গান করে মোর প্রাণে গোরবীন্দ্রনাথ ঠাকুর
আলো যে আজ গান করে মোর প্রাণে গোরবীন্দ্রনাথ ঠাকুর
আহ্বানরবীন্দ্রনাথ ঠাকুর
আলো যে আজ গান করে মোর প্রাণে গোরবীন্দ্রনাথ ঠাকুর
আলো যে আজ গান করে মোর প্রাণে গোরবীন্দ্রনাথ ঠাকুর
পরিণামরবীন্দ্রনাথ ঠাকুর