Home
স্বপ্নলীনা

স্বপ্নলীনা

আশাপূর্ণা দেবী

স্বপ্নলীনা

আশাপূর্ণা দেবী
short story

Posted byবিথি শর্মা11-Sep-2025

Change color

একটু আগে ঘড়ি দেখেছে কঙ্কা। রাত আড়াইটে।

বিমানের মাথার কাছ থেকে আস্তে উঠে এল, গলির দিকের জানলাটা খুলে দাঁড়াল। নিচের তলার ঘর, জানলাটায় তারের জাল, তবু বিমান খুলতে দেয় না। বলে, জানলার নিচের খোলা ড্রেন থেকে গ্যাস উঠে ওর জীবনীশক্তি কমিয়ে দেবে।


জীবনীশক্তি!


জানলার দিক থেকে বিমানের দিকে একবার চোখ ফেরাল কঙ্কা।


পা থেকে গলা পর্যন্ত চাদর ঢাকা রয়েছে বিমানের, কঙ্কাই ঢেকে দিয়েছে একটু আগে। ঢেকে দিয়ে মাথার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে পাতলা ওই চাদরটার নিচে ঠিক যেখানটায় বিমানের হৃৎপিণ্ডটা, সেখানটা সামান্যতমও একটু ওঠাপড়া করছে কিনা। চাদরটা নড়ে নড়ে উঠছে কিনা।


না, নড়ছে না।


অদ্ভুত রকমের স্থির হয়ে গেছে যেন।


আর একবার ভাবল, জীবনীশক্তি!


হাসল একটু।


আবার মুখ ফেরাল গলির দিকে।


কঙ্কার জীবনীশক্তি এত প্রচুর কেন! কঙ্কা যে সারাজীবন খোলা ড্রেনের মুখোমুখি বসে আছে, তার পাঁক থেকে নিশ্বাস নিচ্ছে, তবুও কঙ্কার জীবনীশক্তি কমে যাচ্ছে না। তবুও সমস্ত দিন অকথ্য পরিশ্রম করে সমস্ত রাত জেগে ঘুরে বেরাতে পারে কঙ্কা ।


রাত আড়াইটে।


সাহাবাড়ির ছাতের পাঁচিলের কোণ থেকে আস্তে উঁকি মারল সে। ক্ষয়রোগগ্রস্ত পাণ্ডুর মুখে এক চিলতে মৃত বিবর্ণ হাসি হেসে ইশারায় হাতছানি দিল কঙ্কাবতীকে।


কঙ্কা দেখতে পেল সেই পাণ্ডুর মুখের বিবর্ণ হাসিটা যেন অশরীরী আত্মার হতাশ নিশ্বাসের মত ছড়িয়ে পড়ল সাহাবাড়ির ছাত থেকে মল্লিকদের ভাঙা দেয়ালে, বিমলাদের রোয়াকের কিনারায়। আরো নেমে এল। কঙ্কাদের জানলার নিচের কাঁচা নর্দমার অন্ধকারে হারিয়ে গেল।


আজ রাত আড়াইটে।


সব দিন একরকম না। দুটো, আড়াইটে, তিনটে যেদিন যখন সময় হয় তার, এমনি করে ছাতের কোণ থেকে ইশারা করে কঙ্কাকে।


কঙ্কা আস্তে পা টিপে ছাতে উঠে যায়।


সে বলে, আমার এই অসুখ-মুখটা দেখতেই তুমি ভালবাসা দেখি, আমি যেদিন ভাল থাকি, অনেক হাসতে পারি, সেদিন তো কই আমার দিকে তাকাও না। অনবরত বিমানের ওই গাল বসা চোখ কোটরে পড়া রোগে কুৎসিত মুখটা দেখতে দেখতে ওইটেই বুঝি অভ্যাস হয়ে গেছে তোমার? উজ্জ্বল কিছু ঝকঝকে কিছু সহ্য করতে পার না।


কঙ্কা কিছু বলে না।


শুধু স্বপ্নাচ্ছন্নের মতন তাকিয়ে থাকে। না, মাঝে মাঝে কিছু ভাবেও কঙ্কা। ভাঙা-চোরা এবড়ো-খেবড়ো আলসেয় ঘেরা ওদের ওই একতলা ঘরের ছাতটায় স্বপ্নাচ্ছন্নের মত ঘুরতে ঘুরতে ভাবে, সাহাদের বাড়ির ছাতের কোণ থেকে নিঃশব্দ পায়ে কে যেন নেমে আসছে, মুখ দেখা যাচ্ছে না তার, আগাগোড়া কেমন যেন একটা কালো কাপড়ে মোড়া। সে নেমে এল, কঙ্কার ওই তারের জাল ঘেরা জানলার নিচে থমকে দাঁড়াল, দেখল কঙ্কা ঘরে নেই, বিমান শুয়ে আছে। ঘুমচ্ছে ঘুমের ওষুধ খেয়ে। ওর পাতলা প্লাস্টিকের চাদরের মত টান-টান পাতলা চামড়া-ঢাকা হাড়ের খাঁচাখানার মধ্যে হৃৎপিণ্ডটা ধুকধুক করছে।


কঙ্কা ঘরে নেই তা তো দেখেই এসেছে কালো কাপড় মুড়ি দেওয়া লোকটা। দেখে এসেছে ছাতে বেড়াচ্ছে কঙ্কা। তাই সাহস বেড়েছে।


জানলার ধার থেকে অদ্ভুত কৌশলে ঢুকে গেল ও ঘরের মধ্যে। বিমানের মাথার কাছে দাঁড়াল, বিমান টের পেল না। ও ছায়ার মত হালকা হাতখানা বাড়াল, বিমান জানতে পারল না, ধুকধুক করা হৃৎপিণ্ডটা মুঠোয় করে চেপে ধরল, চাপ দিল, আরও চাপ দিল, হিঁচড়ে টানল, ছিঁড়ে তুলে আনল। তারপর মুঠোয় চেপে নিয়ে যেমন করে এসেছিল তেমনি করে বেরিয়ে গেল।


বিমান বুঝতে পারল না।


অনেকক্ষণ পরে কঙ্কা নিচে নামল। ঘরে ঢুকল, বিমানের মাথার কাছে দাঁড়াল একটুক্ষণ, তারপর হঠাৎ চিৎকার করে বলে উঠল,—”ও মাগো, কখন এমন হল, আমি তো বুঝতে পারিনি!


ওর চিৎকারে সবাই উঠে এল বাড়ির মধ্যে থেকে। অনেকে ছুটে এল বাড়ির বাইরে থেকে। সবাই বলল, ‘আহা, চোরের মতন কখন এসে অমূল্য ধন চুরি করে নিয়ে গেল বউমা!’


ছাতে ঘুরে বেড়াতে বেড়াতে এইসব ভাবে কঙ্কা। অগাধ ছাত নয়, দু’খানি ঘরের মাথা। এরই এক কোণে আবার গোছানো তরঙ্গিণীর সংসারের কয়লার গুঁড়ো, নারকেলের মালা, তালের আঁটি, আখের খোলা, ভাগ করে করে জড় করা আছে।


ওইগুলো বাঁচিয়ে হাত কয়েক জায়গায় ঘোরাঘুরি।


কিন্তু ভাবনাটাকে যত ইচ্ছে দৌড় করাতে তো আর জায়গা লাগে না। আরো পাঠিয়ে দেয় কঙ্কা ভাবনাটাকে। ভাবে তারপর কঙ্কাও এক রাতে অমনি কালো কাপড় মুড়ি দিয়ে গলির দিকের দরজাটা খুলে ফেলবে, ছায়ামূর্তির মত নিঃশব্দে বেরিয়ে গিয়ে দৌড়তে থাকবে ঘুমন্ত রাস্তার ওপর দিয়ে।


দৌড়বে, শুধু দৌড়বে।


কোথায় গিয়ে থামবে তা জানে না। আর ভাবতে পারে না। আকাশের ওই মরা মরা আলোর ওপর নতুন দিনের আলোর আভাস এসে পড়ে। কোথায় যেন কাক ডাকতে থাকে বিশ্রী সুরে। রাস্তায় জল দেবার সাড়া পাওয়া যায়। ময়লা-ফেলা গাড়িগুলোর চাকার শব্দ ওঠে।


কঙ্কা নেমে আসে।


বিমানের ঘরে ঢোকে।


আর কোথা যাবে, আর ঘর নেই। আর একটা ঘরে তরঙ্গিণী আর বিজয় তিন-চারটে ছেলেমেয়ে নিয়ে শুয়ে আছে। অনেকটা বেলা না হলে ও-ঘরের দরজা খুলবে না।


হ্যাঁ, আরও একটা ঘর আছে বটে, রান্নাঘর। রাতের রান্না আর খাওয়ার কদর্য কুৎসিত চিহ্ন নিয়ে পড়ে আছে। একটু পরে ঠিকে ঝিটা এসে ওই নোংরা নোংরা বাসনগুলো ঝনঝন করে টেনে নামাবে, ঝাঁটার শব্দ তুলে জল ঢেলে ঢেলে ঘরের মেজেটা ধোবে, তারপর কখন এক সময় যেন চেঁচিয়ে ডাক দেবে—‘অ ছোটবউদি, উনুন ধরে খাঁ-খাঁ করছে যে গো!’


কঙ্কা ঘর থেকে মুখ বাড়িয়ে বলবে, ‘যাচ্ছি’, তারপর বিমানের হাতে তোয়ালেটা ধরিয়ে দিয়ে তাড়াতাড়ি ওর মুখ ধোওয়ার জল-ভর্তি পিকদানিটা তুলে নিয়ে স্নানের ঘরে চলে যাবে।


বিমান পিছন থেকে বিশ্রী ভাঙা গলায় বলবে, ‘এত রান্নার তাড়া কিসের! এত পিণ্ডি গেলে কে?’


তা ওর কথাটা কেউ শুনতে পায় না।


তরঙ্গিণী তখনও ওঠে না।


তরঙ্গিণী কেন উঠবে? খোলা ড্রেনের গা-ঘেঁষা এই ইট বার-করা একতলা বাড়িটার সম্রাজ্ঞী নয় সে? এ সংসারের যত কিছু খরচ সব বিজয়ের টাকায় নয় ?


কিন্তু আজকের কথা আলাদা।


আজ একটু আগে বিমানের গায়ের চাদরটা গলা পর্যন্ত টেনে দিয়েছে কঙ্কা, মাথার কাছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, ঢাকা দেওয়া চাদরের নিচে, ঠিক যেখানে বিমানের হৃৎপিণ্ডটা ধুকধুক করত সেখানটা কি রকম অদ্ভুতভাবে শান্ত হয়ে গেছে।


কিন্তু, ‘ও মাগো, কি করে এমন হল গো’ বলে চেঁচিয়ে ওঠেনি কঙ্কা। উঠবেও না এখন। এই রাত আড়াইটে থেকে সেই ভোর হয়ে যাওয়া পর্যন্ত নিথর থমথমে রোমাঞ্চময় সময়টুকু আস্তে আস্তে বুঝে বুঝে তারিয়ে তারিয়ে ভোগ করবে কঙ্কা।


ছাতে উঠে গেল কঙ্কা।


আস্তে পা টিপে।


সাহাদের বাড়ির ছাতের কোণটা আরো কাছাকাছি এল। কঙ্কাকে যে ইশারায় হাতছানি দিয়ে ডাকছিল, সে নিষ্পলক দৃষ্টি মেলে কঙ্কার দিকে চেয়ে রইল।


কঙ্কার মনে হল ও দৃষ্টি কি ব্যঙ্গের? না কি শুধু সকরুণ মমতার?


ও দৃষ্টি কি বলছে, ‘কঙ্কা, তুমি এইবেলা পালাও।’ বলছে, ‘কঙ্কা, পৃথিবী বড় শক্ত ঠাঁই, হয়তো আর কোনদিন পালাতে পারবে না তুমি।’


কিন্তু না, কঙ্কা আর ভয় খাবে না।


ও অনুভব করতে পারছে, এরপর গলির দিকের দরজাটা যখন ইচ্ছে খুলতে পারবে। ঘরে কেউ তাকিয়ে থাকবে না তো কষ্কার দিকে।


বিমানের সরু চৌকিতে পাতা বিছানাটা ফেলে দেবার পর আর কিছু পাতা হবে না চৌকিটায়।


দরজাটা খুলে রেখে এসে আর একবার শুধু চৌকিটায় বসবে কঙ্কা, আস্তে নিজেকেই বলবে, ‘আমি চেষ্টা করেছিলাম, অনেক চেষ্টা করেছিলাম।’


এ সমস্তই তো এরপর কঙ্কার হাতের মুঠোয় এসে যাবে। তবে এখন এই অদ্ভুত রোমাঞ্চময় সময়টুকু বুঝে বুঝে তারিয়ে তারিয়ে উপভোগ করবে না কেন কষ্কা?


সাহাদের বাড়ির দিকের আলসেয় মুখ রেখে দাঁড়াল কঙ্কা। দেখল সেই ক্ষয়রোগগ্রস্ত পাণ্ডুর মুখটা কোথায় যেন সরে গেছে। ওদের চিলেকোঠার আড়ালে না কোথায়।


দেখল সাহাদের মেজো বউয়ের ঘরে মৃদু ঘুমন্ত নীল আলো জ্বলছে। দেখল ঘরের সিলিঙে বন্‌বন্‌ করে পাখা ঘুরছে। ওই হাওয়ার ঠেলাঠেলিতে জানলার নেটের পর্দাটা উড়ছে।


জানলার ধারেই মেজো বউয়ের বাপের বাড়ির পাওয়া বিয়ের খাট, মোটা মোটা ছত্রি, ভারী ভারী বাজু,কালচে লাল গাঢ় মেহগিনি পালিশ। তাতে সাদা ধবধবে বিলিতি নেটের মশারি ঝুলছে। বাতাসে দুলছে, উড়ছে, তবু ভিতরের রহস্য ভেদ হয়ে পড়ছে না। মশারির ঝালরে ভারী ভারী সুতোয় বোনা লেস্‌।


চোখ ঠিকরোতে ঠিকরোতে চোখে জ্বালা করে উঠলেও কিছু দেখা যায় না। তা এখন আর দেখতে চেষ্টাও করে না কঙ্কা, আগে করত, ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকত।


তখন বিমানের অসুখ করেনি।


তখন সারারাত বিমানের মাথার কাছে বসে থাকতে হত না কঙ্কাকে। বিমান তখন অর্ধেক দিন রাতে ফিরত না।


তখন মাঝে মাঝে সাহাদের মেজো বউ ওদের খিড়কির দরজা খুলে পচাগলি ডিঙিয়ে এ-বাড়ি বেড়াতে আসত। হাতিপাড় শাড়ি পরা ভারীসারি দেহখানি নিয়ে এসে বসে বলত, ‘দেখতে এলাম ভাই তোমাকে। জলজ্যান্ত দু’দুটো পাস করা মেয়েমানুষ কেমন দেখতে হয় তাই দেখতে এলুম।’


সেই দেখতে আসাটা অবশ্য ছল, দেখাতেই আসত মেজো বউ। গহনা কাপড়, স্বামীর সোহাগ। দেখাত, আর মুহূর্তে মুহূর্তে বিস্ময়ের পাথারে ডুবে যেত।বলত, ‘ওমা খাট পালঙ্ক কিছু নেই তোমার? কেন ভাই, বিয়ের সময় হয়নি? দেননি তোমার বাবা? কী আশ্চর্য! খাট বিছানা শাড়ি গহনা না দিলে আবার বিয়ে হয় ?’


আবার বলত, ‘বিমানবাবু কাল অত রাত্রে কোথা থেকে ফিরলেন ভাই? নেমন্তন্নে গেছলেন বুঝি? আমরা তো অবাক! রাত দুটো বেজে গেছে, তখন বিমানবাবু দোর ঠেলাঠেলি করছেন।’


কঙ্কা বলত, ‘কি কাণ্ড, আপনারাও অত রাত অবধি জেগে ছিলেন? বাড়িতে তো তাহলে আপনাদের দারোয়ান না রাখলেও চলে।’


সাহাদের মেজো বউ রাগ করে উঠে যেত।


কিন্তু বেশিদিন রাগ করে থাকতে পারত না। নতুন কোনও গহনা গড়ান হলেই রাগ ভেঙে চলে আসতে হত তাকে। দুটো পাস করা মেয়েকে নইলে পেড়ে ফেলবে কিসের জোরে ?


এসে বসত আর বলত, ‘তুমি তো আর যাবে না ভাই, আমিই এলাম মান খুইয়ে।’


এখন আর সাহাদের মেজো বউ আসে না।


বিমানের অসুখে ওইটুকুই লাভ। পাড়ার কেউ আর আসে না।


বিমানের অসুখটা যে নোংরা কুৎসিত ইতর! ভদ্র সভ্য পরিচ্ছন্ন রঙ্গিণী নাক কুঁচকে কুঁচকে পাড়ায় পাড়ায় জানিয়ে এসেছে সে খবর।


কিন্তু কঙ্কা জানে কাল ওরা সবাই আসবে। বিমানের ওই গলা পর্যন্ত ঢাকা চাদরটা টেনে মুখ পর্যন্ত ঢেকে দেওয়া হয়েছে, এ খবর পেলে সবাই আসবে।


সাহাদের মেজো বউ বলবে, ‘ওমা এত অসুখ করেছিল? কই টের পাইনি তো! ডাক্তারের গাড়ি-টাড়ি আসা চোখেই পড়েনি। তা কোন কোন ডাক্তার দেখল ভাই?’


আর বিমলা এসে বলবে, ‘আহা, সামান্য দু’গাছি কাঁচের চুড়িতেও কত শোভা ছিল। তা একগাছা করে হাতে কিছু রেখো বউদি, নইলে বড্ড যেন খাঁ-খাঁ করে।’


মল্লিক-গিন্নি ওকে কিছু বলবেন না, তরঙ্গিণীকে বলবেন। উনি তরঙ্গিণীর বন্ধু।


তরঙ্গিণী এসে বলবে, ‘যা হবার তা তো হয়েই গেল ছোট বউ, তা বলে না খেয়ে তো আর চিরকাল থাকতে পারবে না? উঠতেও হবে, মুখে দিতেও হবে। ঘরে বসে থেকে আর কি করবে বল? ওঠ, তবু কাজেকর্মে মনটা ভাল থাকবে।’


এসব কথা কেউ কোনদিন বলেনি কঙ্কাকে, তবু কঙ্কা জানে, কাল থেকে ওরা এইসব বলবে।


কিন্তু কঙ্কা তো আর এই ভোলা ড্রেনের গা-ঘেঁষা তারের জাল-ঢাকা জানলাটায় দাঁড়িয়ে থাকবে না তখন। গল

**********
No Review
Related Books
Loading books…