Home
গ্রীষ্মকাল এসে গেছে

গ্রীষ্মকাল এসে গেছে

সমরেশ মজুমদার

গ্রীষ্মকাল এসে গেছে

সমরেশ মজুমদার
short story

Change color


বন্ধ জানলার সামনে দাঁড়িয়ে বিড়বিড় করলেন রবার্ট স্টিভেনসন, দেশটা উচ্ছন্নে গেল।


বাইরে তখন গুঁড়িগুঁড়ি বৃষ্টি। ওটা শুরু হয়েছে তিনদিন আগে। আকাশ-ভরতি ভারী মেঘের গম্ভীর চলাফেরা। তাপাঙ্ক নেমে গিয়েছে স্বাভাবিকের খানিকটা নিচে। অথচ এখন এরকমটা হওয়ার কথা নয়। ক্যালেন্ডারে সামার এসে গিয়েছে। এমন নরম-নরম রোদের সামার আর আকাশে অনেকক্ষণ নীল দেখা যায়। রবার্ট কাঁচের আড়ালে রাস্তায় যেটুকু দেখতে পেলেন তাতে বিন্দুমাত্র ভরসা পেলেন না। কোনও মানুষ নেই, বোল্টন শহরটা যেন আঁধা অন্ধকারে জবুথবু হয়ে আছে।


জানালা থেকে সরে এলেন রবার্ট। চমৎকার প্রকৃতি তো আর একা সৎ থাকতে পারে না। নব্বইটা বছর বেঁচে থাকতে হচ্ছে এসব দেখার জন্যে। নিজের শরীরের দিকে তাকালেন। হাত গোটালে বাইসেপটা ভাঙা ডিঙার মতো দেখায় এখনও। মেদটেদ শুকিয়ে গেছে, গাল বসে। গিয়েছে অনেকটা, কিন্তু এখনও তিনি সবল আছেন। মাথাটা যদি সাততাড়াতাড়ি মরে না যেত জীবনটাকে আরও একটু নেড়েচেড়ে দেখতেন তিনি।


টিভি খুললেন রবার্ট। বি.বি.সি-র নিউজ বুলেটিনে ওই এক কথা। মাঝে-মাঝে বৃষ্টি, ঝোড়ো হাওয়া আর মেঘলা আকাশ। এগুলো বলার জন্যে বিদ্যের দরকার হয় না, জানালার বাইরে চোখ মেললেই বোঝা যায়। আগে বি.বি.সি. কি নিখুঁত আবহাওয়ার ভবিষ্যদবাণী করত! আর এখন? সোফায় বসলেন তিনি। আর তখনই নিচে শব্দ হল। কেউ হাতুড়ি ঠুকছে দেওয়ালে। রবার্টের মনে হল তাঁর বুকেই যেন আওয়াজটা হচ্ছে। সঙ্গে-সঙ্গে টেলিফোন তুলে বোতাম টিপলেন। তিনবারের বার গলা পেলেন। কাউড্রেদের মেয়ের গলা। রবার্ট নিজেকে সংযত রাখার চেষ্টা করে বললেন, শোনো, যখন তোমার বাবাকে ফ্ল্যাটটা ভাড়া দিয়েছিলাম তখন কথা হয়েছিল দেওয়াল অক্ষত থাকবে। দেওয়ালে পেরেক ঠোকার মতো ভারতীয় অভ্যেস দয়া করে ত্যাগ করো।



মেয়েটা হি-হি করে হেসে উঠল। তারপর বলল, আমি কি একবার ওপরে আসতে পারি?


তোমার বাপ-মা কেউ এখন নেই বুঝি?


না। খুব একা লাগছিল বলে পেরেক ঠুকছিলাম।


ঠিক আছে, মিনিট পাঁচেকের জন্যে আসতে পারো!


রিসিভার নামিয়ে মনে হল কাজটা ভালো না। ভাড়াটের সঙ্গে দহরম করা ঠিক নয়। ইন্ডিয়া থেকে ফিরে ঘুরতে-ঘুরতে এই বোল্টনে এসে মার্থার জন্যেই বাড়ি কিনেছিলেন তিনি। মার্থা চলে যাওয়ার পর নিচটা ভাড়া দিয়েছেন। কিন্তু তিনি একা-একাই বেশ আরামে থাকেন। বেল বাজল।


প্যান্টের ওপর হাফস্লিভ শার্টে তাঁকে নেহাত খারাপ দেখাচ্ছে না। রবার্ট দরজা খুললেন, হ্যালো।


হাই। পনেরো বছরের মেয়েটা খিলখিলিয়ে হাসল। তিনি কিছু বলার আগেই ঘরে ঢুকে পড়ল সে। রবার্ট প্রচণ্ড বিরক্ত হয়ে উঠলেন। মেয়েটার কি কোনও কাণ্ডজ্ঞান নেই! অত ছোট প্যান্ট পরে চলে এসেছে? অথচ ওপরে গলাবন্ধ পুরোহাত সোয়েটার! রবার্ট দরজা বন্ধ করলেন, লুক, আমি চাই না, তোমরা দেয়ালে পেরেক ঠোকো।



মেয়েটা ধপ করে সোফায় বসে পড়ল। তারপর শুরু করল সুর আর গান, উই উইল ফলোনান। বাট ভার্জিনিয়া বটমানি।


রবার্ট খেঁকিয়ে উঠলেন, স্টপ ইট।


মেয়েটা হাসল, কেন? আমাদের প্রিয় স্বাস্থ্যমন্ত্রী উপদেশ দিয়েছেন এখনই যেন যৌন-জীবন নিয়ে চিন্তা না করি। কিন্তু দ্য ইন্ডিপেন্ডেন্ট কী লিখেছে জানো?


কী লিখেছে?


আমাদের স্বাস্থ্যমন্ত্রী ভার্জিনিয়া বটমানি নিজেই কুমারীমাতা ছিলেন।


উঃ, দেশটার কী হল! মেজর কিছু বলছে না?


ছাই। মেজর শেলটার দিচ্ছে। বলছে, ওটা তার ব্যক্তিগত ব্যাপার। মেয়েটা রিমোট টিপে টিভি চালাল। দু-তিনটে চ্যানেল পালটেই সে চেঁচিয়ে উঠল, হাই বব, কাম হিয়ার, আহা দেশটার কী হল! কী মজা!



রবার্ট ভ্রূ কুঁচকে টিভির দিকে তাকালেন। পরদায় ফুটে উঠছে, জাতীয় ঐতিহ্যবাহী ডেভিড মিলার পদত্যাগ করেছেন কিন্তু প্রধানমন্ত্রী সেটা এখনও গ্রহণ করেননি।


এটা একটা মজার খবর নাকি? বিরক্ত হলেন রবার্ট।


বব। তুমি কোথায় বাস করছ? টিভি দ্যাখোনি, কাগজ পড়োনি?


কাগজ আমি পড়ি না, আর ওয়েদার ছাড়া টিভি দেখছি না।


মাই গড! তুমি আন্তোনিও দে সান্টারের নাম শুনেছ?


সে কে?


ওঃ, একজন অভিনেত্রী। আমাদের ঐতিহ্যমন্ত্রী, ব্রিটেনের ঐতিহ্যমন্ত্রী মিস্টার মিলার অভিনেত্রী সান্টারের সঙ্গে যৌনকাজে এত ক্লান্ত হয়ে পড়তেন যে সরকারি কাজে সময় দিতে পারতেন না। এবং তিনি বিবাহিত, ছেলেমেয়ে আছে।



মাই গড! টিভিতে কী বলছে দেখেছ? বিশ্বাস করতে পারছিলেন না রবার্ট।


ভাষ্যকার তখন জানাচ্ছেন, প্রধানমন্ত্রী জন মেজর পদত্যাগপত্র গ্রহণ না করে বলেছেন, এটা মিলারের সম্পূর্ণ ব্যক্তিগত জীবন, তা নিয়ে প্রেস যাতে নাক গলাতে না পারে তার জন্য মেজর একটি নতুন আইনকে সমর্থন করেছেন। এই আইন প্রণয়ন করার দায়িত্ব দেওয়া হয়েছিল স্যার। ডেভিড ক্যালকটকে। এদিকে সংবাদপত্রের মুখ বন্ধ করার জন্যে প্রধানমন্ত্রীর এই প্রয়াসের বিরুদ্ধে প্রতিরোধ শুরু হয়ে গেছে।


রিমোট টিপে টিভি বন্ধ করে মেয়েটা বলল, তোমার বয়স কত বব?


আচমকা এইরকম প্রশ্ন কেন বুঝতে না পেরেও তিনি জবাব দিলেন, নব্বই।


মাই গড! আর ওই লোকটা মাত্র তেতাল্লিশ। তোমার চেয়ে সাতচল্লিশ বছরের ছোট। অথচ সান্টারের সঙ্গে সেক্স করে এমন ক্লান্ত হয়ে যায় যে সরকারি কাজ করতে পারে না। আমি এই কথাটাই বুঝতে পারছি না। তুমি আমাকে সাহায্য করতে পারো বব। কত বছর বয়স থেকে। পুরুষরা ওসব করলে ক্লান্ত হয়ে পড়ে?



লুক বেবি, এসব আলোচনা আমার সঙ্গে করা তোমার উচিত হচ্ছে না।


মাই গড। দ্য পিপল প্রকাশ্যে লিখছে ওই জন্যে মিলার কাজ করতে পারছেনা আর আমি আলোচনা করলেই দোষ। আমার এক বান্ধবী বলছিল চার্লি চ্যাপলিন নাকি–


হাত তুলে মেয়েটাকে থামালেন রবার্ট। একটু ভাবলেন। তারপর গম্ভীর গলায় বললেন, সাধারণত শীতপ্রধান দেশে বেশি বয়স পর্যন্ত ছেলেরা সক্ষম থাকে। মিলার স্বাভাবিক নয়। আমি যখন ইন্ডিয়ায় ছিলাম তখন দেখেছি চল্লিশের পুরুষরাও যৌনজীবন ত্যাগ করেছে।


সেইজন্যে তুমি ইন্ডিয়া থেকে চলে এসেছ? হাসল মেয়েটা।


রবার্ট ক্ষমা করলেন ব্যাপারটা, ইন্ডিয়া যখন স্বাধীন হল তখন আমার বয়স ছত্রিশ। মার্থা আর থাকতে চাইল না। এখন মনে হয় থেকে গেলে ভালো করতাম।


কেন?



এইসব শুনতে হয় না। ব্রিটেনের ঐতিহ্যমন্ত্রী যৌন-কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে আর তার প্রধানমন্ত্রী সেটাকে সমর্থন করছে। ব্রিটিশ হিসেবে কি লজ্জার কথা! এখন কেটে পড়ো, আমার কথা বলতে ভালো লাগছে না।


মেয়েটা বলে উঠল, তোমার একা থাকতে কষ্ট হয় না?


হয়। সেটা আমার সমস্যা।


তুমি আর একটা বিয়ে করছ না কেন!


এবার হেসে ফেললেন রবার্ট, এই নব্বই বছর বয়সে কে আমাকে বিয়ে করবে?


মেয়েটা মাথা নাড়ল, আই ডোন্ট নো! মে বি সামওয়ান, একটা অ্যাড দেওয়া যেতে পারে। সে হাসল। তারপর ছটফটিয়ে চলে গেল।


মেয়েটা চলে যাওয়ার পর খেয়াল হল রবার্টের। ওর নামটা যেন কী? তিন-চারটে নাম একসঙ্গে মারপিট করতে লাগল মাথায়। আজকাল সবকিছু ঠিকঠাক ঠিক সময়ে মাথায় আসে না। দরজা বন্ধ করে তিনি কিচেনে গেলেন। যত্ন করে এককাপ কফি বানালেন। দেশটার কী হল। ঠিক। সময়ে সামার আসে না, কেলেঙ্কারিতে জড়িয়েও মন্ত্রীর মন্ত্রিত্ব যায় না। চার্লস আর ডায়না তো। এখনও যুবরাজ আর যুবরানি অথচ প্রোফুমোকে পত্রপাঠ চলে যেতে হয়েছিল একরকম। একজন ব্রিটিশের যদি ঐতিহ্য না থাকে তাহলে আর কি থাকল! এই যে ইয়ং জেনারেশন তৈরি হচ্ছে, এদের যৌবনে দেশটা তো আরও উচ্ছন্নে যাবে। এত ছোট প্যান্ট পরে কেউ ঘরের বাইরে যায়?



কফিতে চুমুক দিয়ে জানালায় ঝুঁকে দাঁড়ালেন রবার্ট। বৃষ্টিটা বন্ধ হয়েছে বলে মনে হয়। ছাতা ছাড়াই একটা লোক হেঁটে যাচ্ছে। লোকটা ইন্ডিয়ান অথবা পাকিস্তানি। মেজাজ নষ্ট হয়ে গেল সঙ্গে-সঙ্গে। মার্থা তাঁর সর্বনাশ করে গিয়েছে। লন্ডনের অনেক দুরে বোল্টন নামের এই ছোট্ট শহরের রাস্তায় যদি প্রতি পাঁচজনে একটা ভারতীয় বা পাকিস্তানিকে দেখতে হয়, তাহলে এদেশে ফিরে আসার দরকার কি ছিল? কিছু ব্রিটিশ এখনও রয়ে গেছে ইন্ডিয়ায়। আর তারা আছে রাজার মতো। বাংলো, লন, গল্ফ খেলা, একগাদা ঝি-চাকর, কী আরাম! তখন মার্থা ভয় পেল। যদি ইন্ডিয়ানরা প্রতিশোধ নেয়। তার ওপর মাতৃভূমি টানতে লাগল। বোঝো এখন! এই তো মাতৃভূমি! হয়তো দেখা যাবে গোটা ব্রিটেনের ওয়ানফিফথ মানুষই হল এশিয়ার। লন্ডনের মেয়র একজন ইন্ডিয়ান, এমনটা হতে আর বেশি দেরি নেই। মাঝে-মাঝে মনে হয় মার্থার ভয়টাই ঠিক। ইন্ডিয়ানরা প্রতিশোধ নেবে। ওরা পঞ্চাশ বছরের মধ্যে ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদে নির্বাচিত হয়ে যাবে। একটাই ভরসা, তাঁকে ততদিন বেঁচে থাকতে হবে না।


রবার্ট আবার বি.বি.সি. ধরলেন। তাঁর চোখ বড় হয়ে উঠল। জেসাস! কী দেখছেন তিনি! রোদ উঠবে! আজই। বিকেল আড়াইটে থেকে তিনটের মধ্যে। থাকবে এক ঘণ্টা। আবহাওয়ার দ্রুত পরিবর্তন হচ্ছে। আগামীকাল আরও একটু বেশি সময় ধরে রোদ থাকবে। আঃ! রবার্ট ছুটে গেলেন জানালায়। কাঁচের আড়াল থেকে রাস্তার যেটুকু দেখা যাচ্ছে, মনটা আনন্দে ভরে গেল। টেলিফোনের কাছে ছুটলেন তিনি। মার্থার বান্ধবী এমিকে খবরটা দেওয়া দরকার। বড় বাতের ব্যথায় ভুগছে বেচারা! হ্যালো এমি? শুনেছ? ওহো, বি.বি.সি দ্যাখোনি? আজ রোদ উঠবে। পরিষ্কার ঝকঝকে রোদ। আরে, সকাল থেকে দিনটা কেমন যাবে আজকাল আর বোঝা যায় না। তুমি কখনও ভাবতে পেরেছ ব্রিটেনের ঐতিহ্যমন্ত্রী যৌন-কেলেঙ্কারিতে জড়িয়েও টিকে থাকবে! হ্যাঁ, খবরটা পাওনি দেখছি। যা হোক, আড়াইটে থেকে তিনটের মধ্যে। বেরুবে নাকি? হ্যাঁ, আমি বের হব। শরীরটাকে একটু চাঙ্গা করা দরকার। যদি হাঁটতে পারো তাহলে চলে এসো পার্কে। বাই।



বেলা বারোটা থেকেই ব্যস্ত হয়ে পড়লেন রবার্ট রোদ উঠলেও একটু ঠান্ডা থাকবে। হালকা পুলওভার পাবেন না মোটা হাফশ্লিভ? এখন মে মাস। হলুদ রঙটা মন্দ নয়। ওয়ার্ডরোব থেকে জামাকাপড় বের করে তা থেকে পছন্দে পৌঁছাতেই অনেকটা সময় গেল। মাঝে-মাঝে জানলায় যাচ্ছেন তিনি। হ্যাঁ, আকাশ পরিষ্কার হচ্ছে একটু-একটু করে। মেঘ সরে যাচ্ছে। এই সময় টেলিফোন বাজল।


হ্যালো। খুশি মনে রিসিভার তুললেন তিনি।


মিস্টার রবার্ট স্টিভেনসন প্লিজ।


হ্যাঁ, কথা বলেছি।


আমি ডিপার্টমেন্ট অফ ফরেন সার্ভিস অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ারস থেকে বলছি। আমাদের একজন অনারেবল গেস্ট আপনার সঙ্গে কথা বলতে চান। আপনি অনুগ্রহ করে কথা বলবেন?


আপনাদের গেস্ট মানে ব্রিটেনের গেস্ট। নিশ্চয়ই বলব। হঠাৎ নিজেকে খুব মূল্যবান বলে মনে হচ্ছিল তাঁর।



হ্যালো। আমার নাম এস. কে. রয়। আমি ভারতবর্ষ থেকে আসছি।


ভারতবর্ষ! বিড়বিড় করলেন রবার্ট।


আপনাকে বিরক্ত করার জন্যে দুঃখিত কিন্তু আমার ঠাকুরদার জন্যে বাধ্য হয়ে কাজটা করতে হচ্ছে। আচ্ছা, আপনি কি কখনও দার্জিলিং-এ পোস্টেড ছিলেন?


দার্জিলিং! হ্যাঁ, ছিলাম। ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হওয়ার আগে পর্যন্ত ছিলাম।


তাহলে ঠিক আছে। আপনার একজন বাঙালি সেক্রেটারি ছিল, মনে আছে?


সেক্রেটারি? আমি ওকে বাবু বলে ডাকতাম।


ঠিক। তাঁর নাম শশীকান্ত রায়?


হ্যাঁ, মনে পড়ছে। শশীকান্ত। খুব ভদ্র এবং পরিশ্রমী।



তিনিই আমার ঠাকুরদা।


মাই গড। তা আপনি এখানে কী করছেন?


আপনাদের দেশ আমাকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছে। আমি বিজ্ঞানচর্চা করি। এখানে দিন তিনেক থাকব। ঠাকুরদা বললেন আপনার সঙ্গে যোগাযোগ করতে। আচ্ছা, মি

**********
No Review
Related Books
Loading books…