Home
অভিনেত্রী

অভিনেত্রী

সমরেশ মজুমদার

অভিনেত্রী

সমরেশ মজুমদার
short story

Change color

আশাপূর্ণা দেবী

দালানের মাঝখানে গালচের আসন পেতে গোটা আষ্টেক-দশ বাটি আর অভব্য রকমের বড়ো একখানা থালা সাজিয়ে আহারের আয়োজন করা হয়েছে। জামাইয়ের নয়, বেহাইয়ের।

নতুন বৌমার বাপ এসেছেন বিদেশ থেকে।

বাড়ীর গৃহিণী নাকি নিতান্তই লজ্জাশীলা, তাই অতিথির অভ্যর্থনার ভার স্বয়ং বধূমাতারই। তা’ অযোগ্য অধিকারীর হাতে ভার ন্যস্ত হয় নি। নতুনবৌ ছেলেমানুষ হলে কি হয়, তিনজনের আহাৰ্যবস্তু একজনের জঠর-গুহায় চালান করিয়ে দেবার চেষ্টার জন্যে যে অধ্যবসায়ের প্রয়োজন সেটা তার আছে।

শ্বশুরবাড়ীতে–বাপ ভাই কুটুম, কাজেই বাপের অতিভোজনের জন্যে পীড়াপীড়ি না করবে কেন অনুপমা?

বাপ হেসে বলেন—খুব যে গিন্নী হয়ে উঠেছিস দেখছি? আমার সঙ্গেও কুটুম্বিতা? এতো কখনো খাই আমি?


খান না সে কি আর অনুপমাই জানে না? কিন্তু উপরোধটাই রীতি যে! তাছাড়া—শাশুড়ী সামনা-সামনি না এলেও আনাচে-কানাচে আছেন কোথাও, পরে বৌয়ের ত্রুটি ধরবেনা তাই অনুপমা সোৎসাহে বলে—আচ্ছা মাছটাছ না খেতে পারো থাক, পায়েস মিষ্টি এগুলো তো খাবে? এ সন্দেশ এঁদের দেশ থেকে আনানো—ফেললে চলবে না বাবা!


–না চলে তো তুই খা বসে বসে-বলে বাপ হেসে উঠে পড়েন। ‘অপচয়’ সম্বন্ধে কোনো বক্তৃতা না দিয়েই ওঠেন।।


সাল তারিখের হিসেবে ঘটনাটা দু’ যুগ আগের অপচয়ের ভয়ে অপ্রচুর আয়োজনটা ছিলো তখনকার দিনে বিশেষ নিন্দনীয় একজনকে খেতে বসিয়ে কেবলমাত্র একজনের উপযুক্ত দেওয়া—সে কেমন? ফেলাছড়া না হলে আবার আদর জানানো কি? আহার্য-বস্তুর ওপর মমত্ববোধটা তো মানসিক দৈন্য।


অতিবড়ো কল্পনাবিলাসীও তখন ‘রেশনের বাজারে’র দুঃস্বপ্ন দেখেনি। অতএব—কাক না বেড়াল সম্বন্ধে কিছুমাত্র উদ্বিগ্ন না হয়েই অনুপমাও বাবার সঙ্গে সঙ্গে উঠে যায় এবং পাশাপাশি চলতে চলতে প্রায় অস্ফুট স্বরে বলে—আমাকে নিয়ে যাবার কথা বলবে তো বাবা?



এতোক্ষণ বলতে পারেনি, জানতো খাবার সময়টা অনেকের দৃষ্টি নিবদ্ধ আছে এদিকে।


বাপও মেয়ের সঙ্গে স্বরের মিল রেখে বলেন—বলবো বলেই তো এসেছি। এবারে একলা ফিরে গেলে তোমাদের মাঠাকুরুণটি কি আর আস্ত রাখবেন আমাকে?…ভাবছি কাল সকালের গাড়ীতেই নিয়ে যাবো।


আশায় আশঙ্কায় উদ্বেগে উৎকণ্ঠায় কণ্টকিত কিশোরী-হৃদয়, এক মুহূর্তও অপেক্ষা করতে রাজী হয় না। ‘কাল সকাল’—সে যেন—সুদূর ভবিষ্যৎ!


কিন্তু বৌ’ বলে কথা! দু’ যুগ আগের বৌ। বাপের বাড়ী যাবার ইচ্ছা প্রকাশটাও অমার্জনীয়। অপরাধ তাই পাকাগিন্নীর মতো ফিসফিস করে বাপকে উপদেশ দেয় অনুপমাবেশ গুছিয়েগাছিয়ে বোলো বাবা, জানোই তো আমার শ্বশুর একটু রাগী মানুষ?


—একটু? বাপ প্রায় স্পষ্ট হেসে ওঠেন—বল যে বিলক্ষণ! চ্যাটাং চ্যাটাং কথা শুনলে মেজাজ ঠিক রাখা যায় না। যাক গে—এবারে যেমন করে হোক বলে কয়ে—


কঞ্চিৎ আশ্বস্ত অনুপমা বাপকে চোখ টিপে ইশারা করে চুপ করতো কোথায় যেন পায়ের শব্দ হলো, বাপের কাছে নিয়ে যাবার আবেদন করছে—এ অপরাধ ধরা পড়লে রক্ষে আছে?



শাশুড়ী লজ্জাশীলা হ’তে পারেন, তা’ বলে—এতোদূর সহ্যশীলা তো হতে পারেন না সত্যি!


ঘণ্টাখানেক পরে সেই দালানেই শতরঞ্চের আসন বিছিয়ে, আর–গোটা চার পাঁচ বাটি ঘিরে থালা সাজিয়ে আহারে বসেছেন বাড়ীর কর্তা। সামনে পাখা হাতে অনুপমা।


ইনি কুটুম্ব না হলেও—অনুরোধ উপরোধের মাত্রাটা ওঠে প্রায় কুটুম্বের পর্যায়ে। সেটাও রীতি। ছেলের বৌ যত্নআত্তি করবে এই তো সাধ মানুষের।


তা সে সাধ মেটাতে জানে অনুপমা।


কর্তা বেশ খানিকক্ষণ খাওয়ার পর এক সময় মুখ তুলে যেন হঠাৎ মনে পড়ার ভঙ্গীতে বলেন —হ্যাঁ ভালো কথা…তোমার বাবা যে নিয়ে যেতে চাইছেন তোমাকে!


—বাবার কথা বাদ দিন—বলে পাখাটা জোরে জোরে চালাতে থাকে অনুপমা হৃৎস্পন্দনের দ্রুত ছন্দটা পাছে ধরা পড়ে তাই আরো ব্যস্ততা।



–বাদ দিলে চলছে কই গো? শ্বশুরঠাকুর শ্লেষের ভঙ্গীতে কথা শেষ করেন—তিনি একেবারে নাছোড়বান্দা। মেয়ে নিয়ে না গেলে তোমার মা নাকি তাঁকে বাড়ী ঢুকতে দেবেন না শুনলাম!


—ওই তো হয়েছে জ্বালা—দইয়ের ওপর চিনি দিতে দিতে অনুপমা যেন অগ্রাহ্যভরে বলে— মার যে কি বাতিক! মেয়েকে দেখতে ইচ্ছে হলেই কান্না জুড়ে দেবেন! আচ্ছা এ কী? বাবার কি কম মুস্কিল?…সেবারে অমন পুজোর সময় দিদির আসবার কথা ছিলো—আসা হলো না বুঝি, বাস মার সাতদিন খাওয়া বন্ধ। পুজোর সময় কোথায় নতুন কাপড়চোপড় পরবেন—তা’ নয়। আচ্ছা, সব সময় কি আসা বললেই আসা হয়? সংসারের সুবিধে অসুবিধে দেখতে হবে না?


শ্বশুরের মুখের মেঘ কেটে ঈষৎ কৌতুকের বিদ্যুৎছটা দেখা দেয়—আমি তো তোমার বাবাকে কথা দিলাম–বলে পায়েসের বাটীটি কাছের গোড়ায় টেনে নেনা


অনুপমার মুখেও বিদ্যুৎরেখা, কিন্তু সুকৌশলে তার উপর একখানি নকল মেঘ ঢাকা দিয়ে হাতের পাখা নামিয়ে গালে হাত রেখে বলে—সে কি বাবা? কথা দিলেন কি? মার এই শরীর খারাপ, দু’দিন বাদে ঠাকুরঝি আসবেন! বামুনঠাকুর দেশে যাবো’ বলছে—দুশ্চিন্তায় যেন মুষড়ে পড়ে অনুপমা।



—তা’ বললে কি হবে, কথার পিছনে ড্যাশ টেনে কর্তা জলের গ্লাসে দুখানা পাতিলেবু। নিংড়ে তারিয়ে তারিয়ে জলটি খেতে থাকেন


অনুপমার মা অবুঝ হতে পারেন, তাই বলে অনুপমা তো হতে পারে না? সে নুনের পাত্র চিনির কৌটো গুছিয়ে তুলতে তুলতে বিচক্ষণভাবে বলে—এ সময় আমি হঠাৎ বাপের বাড়ী গিয়ে বসে থাকলে ঠাকুরঝি কি মনে করবেন বাবা?বাবাকে আপনি ওই কথাই গুছিয়ে বলে দিন।


–তা হয় না বৌমা–কর্তা মাটিতে বাঁ হাতের ভর দিয়ে ধীরে ধীরে উঠে বলেন—মরদকা বাত হাতীকা দাঁত! একবার যখন ‘হ্যাঁ’ বলেছি, তখন ত্রিভুবন উল্টে গেলেও তার নড়চড় হবে না।


তবে আর কি করতে পারে অনুপমা?


মাত্রাতিরিক্ত উজ্জ্বল মুখের ভাবটা ম্লান করে আনতে একটু বেশী সময় লাগে বলেই তৎপর হয়ে শ্বশুরের খড়ম, খড়কে, গামছা ইত্যাদি এগিয়ে দিয়ে তবে বলে—মুশকিল হলো! মাঝামাঝি হঠাৎ এখন নিয়ে যাবার জন্যে যে কি দরকার পড়লো বাবার বুঝিও না …মার শরীরটা খারাপ–



এ ‘মা’ অবশ্য শাশুড়ী।


তাঁর নিটোল দেহখানিতে কোন রোগ বালাই আছে—এমন অপবাদ শত্রুতেও দিতে পারবে, কিন্তু অনুপমা দেয়। কাগিন্নী উভয়ের মনোরঞ্জনের এক উৎকৃষ্ট দাওয়াই।


পরবর্তী সিন দালানে নয় ঘরে, দিনে নয় রাত্রে।


তারানাথকে ছেড়ে যেতে যে কী ভয়ঙ্কর মন কেমন করছে সেই কথাই ছল ছল চোখে বিশদভাবে বোঝাতে হচ্ছে অনুপমাকে।


দুই কর্তা মিলে কথা পাকাপাকি করে ফেললেন, অনুপমা বেচারী করে কি? ওর তো আর এখন শুধু শুধু যাবার ইচ্ছে ছিলো না? হ্যাঁ, একটা উপলক্ষ্য থাকতো—আলাদা কথা। বড়ো অবুঝ অনুপমার মা! অথচ বেহায়ার মতো বলতে পারে না অনুপমা সে কথা!…কাজেই বিরহবেদনার যত রকম লক্ষণ আছে সেগুলো সব প্রকাশ করতে হয়—তারানাথের অভিমান ভাঙাতে।


* * * *



চতুর্থ দৃশ্যও একটা আছে, সে অনুপমার পিতৃগৃহের পটভূমিকায়। …কিন্তু সে কথা থাকা দু’ যুগ পরেরই কথাই বলি ‘দু’ যুগ’ কেন বরং তার বেশীই।


কালের পরিবর্তন হয়েছে বটে স্থানটা ঠিক আছে। ‘পাত্রটাও’ বলা চলে। সেই দালানে—ঠিক সেই জায়গাটাতেই সেই ভঙ্গীতে বসে আছেন গৃহিণী অনুপমা, পাখা একখানা হাতে। …মুখের গড়নটা কিছু বদলেছে, গায়ের রঙের জেল্লাটা গেছে কমে, তবে চুলে যে পাক ধরেছে সেটা এক নজরে চোখে পড়ে না।


সামনে আহারে বসেছেন–বর্তমান কর্তা তারানাথ।


পঁচিশের ওপর আর পঁচিশ যোগ করলে যে পরিবর্তনটুকু অবশ্যম্ভাবী তার বেশী কিছু পরিবর্তন দেখা যাচ্ছে না তারানাথের আকৃতিতে।


আসনটা আর বাসনগুলা বাপের আমলের, তবে আহার-আয়োজনটা নয়। তা’তে এ যুগের। শীর্ণ ছাপ! অনুরোধ-উপরোধের কাজটা ফুরিয়েছে গৃহিণীদের। …সচরাচর এ সময় ওই প্রসঙ্গেরই অবতারণা হয়। সে যুগে ‘জলের দরের সঙ্গে এ যুগের ‘অগ্নিমূল্যের তুলনা করে প্রতিদিনই নতুন করে বিস্ময় প্রকাশ করেন অনুপমা আবার এ উৎকণ্ঠাও প্রকাশ করতে ছাড়েন না—সংসারে এই নবাবী-চাল চেলে আর কততদিন চালাতে পারবেন তারানাথ!



ছেলেটি তো—একেবারে লাট সাহেবের পুষ্যি-পুত্তুর। মেয়েটি বাদশার বেগম। এতোটুকু ত্রুটি হলেই রসাতল। ছেলে-মেয়েদের কান বাঁচিয়েই অবশ্য বলেন অনুপমা, এখনকার ছেলে মেয়েদের তো বিশ্বাস নেই!


আজ আর বাজারদরের আলোচনা নয়—কর্তা রেগে আছেন। অনুপমা নীরব।


খানিকক্ষণ খাওয়ার পর হঠাৎ মুখ তুলে তারানাথ বলেন—কি নিয়ে এতোক্ষণ বচসা হচ্ছিল বাবুর?


বলা বাহুল্য উদ্দিষ্ট ‘বাবুটি’ তারানাথের বয়স্ক বেকার পুত্র। এহেন অম্লরসাত্মক উষ্ণভাষা আর কার সম্বন্ধে প্রয়োগ করা যেতে পারে—উপযুক্ত বয়সের পুত্র ছাড়া?


একটি বিক্ষোভসূচক শব্দের সঙ্গে অনুপমা উত্তর দেন—আর বলল কেন? সেই দিল্লী যাওয়া! বন্ধুরা যাচ্ছে—অতএব ওঁরও যাওয়াই চাই। দিল্লী দিল্লী করে ক্ষেপে উঠেছে একেবারে


তারানাথ বিরক্ত ভাবে বলেন—এখনো সেই ‘খোট’ ধরে বসে আছে? এককথায় বলে দিচ্ছি যাওয়া হবে না, ব্যস।



বলে তো আমিও দিয়েছিলাম গো—অনুপমা পাখা নামিয়ে হাত উল্টে বলেন—শুনলে তো! সেই তক্কই তো হচ্ছিলো ‘কেন যাবো না’—’গেলে দোষ কি’—’লোকে কি যায় না’—’যারা যাবে তারা সব মরে যাবে না কি—‘ ‘—নিষেধের একটা কারণ থাকা দরকার…’ এই সব পাকা পাকা কথা!


নিষেধের কারণ থাকা দরকার!


শোনো আস্পর্ধার কথা! তারানাথের অনিচ্ছাটাই তো যথেষ্ট কারণ। তা ছাড়াও আবার কারণ দেখাতে হবে ছেলেকে? ক্রুদ্ধ তারানাথ বলেন—আমি ওর তাঁবেদার নই যে কারণ দেখাববা! একপাল চ্যাঙড়া ছোঁড়ার সঙ্গে হৈ চৈ করতে যেতে আমি দেবো না। টাকা জোগাবার বেলায় তো আমি ব্যাটা! তবু যদি এক পয়সা আনবার মুরোদ থাকত! চুল-ছাঁটার পয়সাটি পর্যন্ত তো হাত পেতে নিতে হয়—এই হাবাতে বুড়োর কাছে, তবু কী তেজ! কথাই কওয়া হয় না ভালো করে! আমি যেন একটা কীটস্য কীট!


অনুপমার কণ্ঠেও অনুরূপ সুর—শুধু তুমি কেন, কা-কে নয়? জগৎকেই যেন থোড়াই কেয়ার করে ওরা। …দরকারের সময় হাত পাতার কথা বলছো? তা’ হলেও তো বাঁচতাম, মুখ ফুটে চাইলে—মানের কানা খসে যাবে না?…সেই সেধে সেধে দিতে হবে নিয়ে যেন মাথা কিনবেন।



হুঁঃ! তারানাথ গম্ভীর ভাবে বলেন—বললে এখুনি আবার তোমারই মানের কানা খসে যাবে, তবে ন্যায্য কথা বলবো তোমার আস্কারাতেই এ রকম হয়েছে—।


—আস্কারা আবার কি—অনুপমা অসন্তোষ প্রকাশ করেন—মেজাজটি তো জানো না ছেলের? একটান্যায়-অন্যায় কথা বলবার জো আছে?


—আছে কি না আমি দেখতাম…তারানাথ হুমকি দিয়ে ওঠেন বলতে আমি খুবই পারতাম শুধু পারি না তোমার ভয়ে।


হঠাৎ চল্লিশোত্তীর্ণা অনুপমার মুখে এমন একটা রহস্যময় হাসি ফুটে ওঠে,—যেটা চব্বিশ বছরে মানানসই। …তবে উত্তরটা বয়সের অনুপাতেই দেন ভদ্রমহিলা—আহা মরে যাই! আমার ভয়ে তো অজ্ঞান হয়ে যাচ্ছো তুমি!…ভয় করতে হয়—আজকালকার ছেলেদের খোকাই তো সেদিন বলছিলো—ওর কোন বন্ধুর ভাই নাকি বাপের কাছে বকুনি খেয়ে…কে? কে ওখানে?


তারানাথ অগ্রাহ্যভরে বলেন—কে আবার? মেধো হয় তো!



–কি জানি বাবু—অনুপমা সন্দিগ্ধভাবে বলেন—মনে হলো যেন খোকা উঠে গেলো সিঁড়ি দিয়ে। …।


–খোকা আবার কি? এই তো সাহেব সেজে বেরিয়ে যাওয়া হলো বাবুর! পোর্টফোলিও হাতে ঝোলালে বেরোনো হয় না, যেন মস্ত এক অফিসার!


—হ্যাঁ? ওই এক ফ্যাশান ছেলের। কিন্তু ঘুরে আবার আসেনি তো?


—কেন, ঘুরে আসবে কি জন্যে?


—কি জানি, কিছু ভুলে ফেলে গিয়েছে হয়তো। পরশু অমনিকততদূর গিয়ে ছুটতে ছুটতে

**********
No Review
Related Books
Loading books…