Home
পাপড়ি খোলা

পাপড়ি খোলা

কাজী নজরুল ইসলাম

পাপড়ি খোলা

কাজী নজরুল ইসলাম
poetry

Posted byশেষ পৃষ্ঠা19-Apr-2025

Change color

রেশমি চুড়ির শিঞ্জিনীতে রিমঝিমিয়ে মরমকথা

পথের মাঝে চমকে কে গো থমকে যায় ওই শরম-নতা।

কাঁখচুমা তার কলসি-ঠোঁটে

উল্লাসে জল উলসি ওঠে,

অঙ্গে নিলাজ পুলক ছোটে

বায় যেন হায় নরম লতা।

অ-চকিতে পথের মাঝে পথ-ভুলানো পরদেশী কে

হানলে দিঠি পিয়াস-জাগা পথবালা এই উর্বশীকে!

শূন্য তাহার কন্যা-হিয়া

ভরল বধূর বেদন নিয়া,

জাগিয়ে গেল পরদেশিয়া

বিধুর বধূর মধুর ব্যথা।

**********
No Review
Related Books
Loading books…