ও কথা বোলো না সখি

ও কথা বোলো না সখি

রবীন্দ্রনাথ ঠাকুর

ও কথা বোলো না সখি

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconpoetry

Change color


ও কথা বোলো না সখি


ও কথা বোলো না সখি — প্রাণে লাগে ব্যথা —

আমি ভালোবাসি নাকো এ কিরূপ কথা!

কী জানি কী মোর দশা কহিব কেমনে

প্রকাশ করিতে নারি রয়েছে যা মনে —

পৃথিবী আমারে সখি চিনিল না তাই —

পৃথিবী না চিনে মোরে তাহে ক্ষতি নাই —

তুমিও কি বুঝিলে না এ মর্মকাহিনী

তুমিও কি চিনিলে না আমারে স্বজনি?

**********
No Review
Related Books
কী কথা বলিব বলেরবীন্দ্রনাথ ঠাকুর
অচেনাকে ভয় কী আমার ওরেরবীন্দ্রনাথ ঠাকুর
অচেনাকে ভয় কী আমার ওরেরবীন্দ্রনাথ ঠাকুর
না বুঝেও আমি বুঝেছি তোমারেরবীন্দ্রনাথ ঠাকুর
কী হবে বলো গো সখিরবীন্দ্রনাথ ঠাকুর
আপনারে তুমি করিবে গোপনরবীন্দ্রনাথ ঠাকুর