
কী হবে বলো গো সখি

রবীন্দ্রনাথ ঠাকুর
কী হবে বলো গো সখি
কী হবে বলো গো সখি ভালোবাসি অভাগারে
যদি ভালোবেসে থাক ভুলে যাও একেবারে —
একদিন এ হৃদয় — আছিল কুসুমময়
চরাচর পূর্ণ ছিল সুখের অমৃতধারে
সেদিন গিয়েছে সখি আর কিছু নাই
ভেঙে পুড়ে সব যেন হয়ে গেছে ছাই
হৃদয়-কবরে শুধু মৃত ঘটনার
…রয়েছে পড়ে স্মৃতি নাম যার।
**********
No Review
Related Books
এ হতভাগারে ভালো কে বাসিতে চায়রবীন্দ্রনাথ ঠাকুর
ও কথা বোলো না সখিরবীন্দ্রনাথ ঠাকুর
বিদায়রবীন্দ্রনাথ ঠাকুর
আমি যে বেসেছি ভালো এই জগতেরেরবীন্দ্রনাথ ঠাকুর
ছেলেবেলাকার আহা, ঘুমঘোরে দেখেছিনুরবীন্দ্রনাথ ঠাকুর
গিয়াছে সেদিনরবীন্দ্রনাথ ঠাকুর
আজি প্রভাতেও শ্রান্ত নয়নেরবীন্দ্রনাথ ঠাকুর