
এ হতভাগারে ভালো কে বাসিতে চায়

রবীন্দ্রনাথ ঠাকুর
এ হতভাগারে ভালো কে বাসিতে চায়
এ হতভাগারে ভালো কে বাসিতে চায়?
সুখ-আশা থাকে যদি বেসো না আমায়!
এ জীবন, অভাগার — নয়ন সলিলধার
বলো সখি কে সহিতে পারিবে তা হায়!
এ ভগ্নপ্রাণের অতি বিষাদের গান
বলো সখি কে শুনিতে পারে সারা প্রাণ
গেছি ভুলে ভালোবাসা — ছাড়িয়াছি সুখ-আশা
ভালোবেসে কাজ নাই স্বজনি আমায়!
**********
No Review
Related Books
কী হবে বলো গো সখিরবীন্দ্রনাথ ঠাকুর
জানি সখা অভাগীরে ভালো তুমি বাস নারবীন্দ্রনাথ ঠাকুর
বিদায়রবীন্দ্রনাথ ঠাকুর
আমি যে বেসেছি ভালো এই জগতেরেরবীন্দ্রনাথ ঠাকুর
দুঃখ এ নয়, সুখ নহে গোরবীন্দ্রনাথ ঠাকুর
বেদনায় সারা মনরবীন্দ্রনাথ ঠাকুর
তোমারি রাগিনী জীবনকুঞ্জেরবীন্দ্রনাথ ঠাকুর