
আলো যে যায় রে দেখা

রবীন্দ্রনাথ ঠাকুর
আলো যে
যায় রে দেখা–
হৃদয়ের পুব-গগনে
সোনার রেখা।
এবারে ঘুচল কি ভয়।
এবারে হবে কি জয়।
আকাশে হল কি ক্ষয়
কালির লেখা।
কারে ওই
যায় গো দেখা,
হৃদয়ের সাগরতীরে
দাঁড়ায় একা?
ওরে তুই সকল ভুলে
চেয় থাক্ নয়ন তুলে–
নীরবে চরণ-মূলে
মাথা ঠেকা।
**********
No Review
Related Books
পথ চেয়ে যে কেটে গেলরবীন্দ্রনাথ ঠাকুর
কেবল তব মুখের পানে চাহিয়ারবীন্দ্রনাথ ঠাকুর
সুখে আমায় রাখবে কেনরবীন্দ্রনাথ ঠাকুর
বলো গো বালা, আমারি তুমিরবীন্দ্রনাথ ঠাকুর
গানের জালরবীন্দ্রনাথ ঠাকুর
তোমার মোহন রূপে কে রয় ভুলেরবীন্দ্রনাথ ঠাকুর
সে আমার জননী রেরবীন্দ্রনাথ ঠাকুর