
তোমার মোহন রূপে কে রয় ভুলে

রবীন্দ্রনাথ ঠাকুর
তোমার মোহন রূপে
কে রয় ভুলে?
জানি না কি মরণ নাচে
নাচে গো ওই চরণ-মূলে?
শরৎ-আলোর আঁচল টুটে
কিসের ঝলক নেচে উঠে,
ঝড় এনেছ এলোচুলে।
মোহন রূপে কে রয় ভুলে?
কাঁপন ধরে বাতাসেতে,
পাকা ধানের তরাস লাগে
শিউরে ওঠে ভরা খেতে।
জানি গো আজ হাহারবে
তোমার পূজা সারা হবে
নিখিল-অশ্রুসাগর-কূলে।
মোহন রূপে কে রয় ভুলে?<...
**********
No Review
Related Books
আলো যে যায় রে দেখারবীন্দ্রনাথ ঠাকুর
আলো যে যায় রে দেখারবীন্দ্রনাথ ঠাকুর
না গো, এই যে ধুলা আমার না এরবীন্দ্রনাথ ঠাকুর
কমল কাঁটাকাজী নজরুল ইসলাম
কমল কাঁটাকাজী নজরুল ইসলাম
না বাঁচাবে আমায় যদিরবীন্দ্রনাথ ঠাকুর
পথ চেয়ে যে কেটে গেলরবীন্দ্রনাথ ঠাকুর