আলোকে আসিয়া এরা লীলা করে যায়

আলোকে আসিয়া এরা লীলা করে যায়

রবীন্দ্রনাথ ঠাকুর

আলোকে আসিয়া এরা লীলা করে যায়

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconpoetry

Change color


আলোকে আসিয়া এরা লীলা করে যায়,

আঁধারেতে চলে যায় বাহিরে।

ভাবে মনে, বৃথা এই আসা আর যাওয়া,

অর্থ কিছুই এর নাহি রে।

কেন আসি, কেন হাসি,

কেন আঁখিজলে ভাসি,

কার কথা বলে যাই, কার গান গাহি রে–

অর্থ কিছুই তার নাহি রে।


ওরে মন, আয় তুই সাজ ফেলে আয়,

মিছে কী করিস নাট-বেদীতে।

বুঝিতে চাহিস যদি বাহিরেতে আয়,

খেলা ছেড়ে আয় খেলা ...

**********
No Review
Related Books
আহ্বানরবীন্দ্রনাথ ঠাকুর
হে রাজন তুমি আমারেরবীন্দ্রনাথ ঠাকুর
আপনারে তুমি করিবে গোপনরবীন্দ্রনাথ ঠাকুর
তখন নিশীথরাত্রি গেলে ঘর হতেরবীন্দ্রনাথ ঠাকুর
ওরে তোদের ত্বর সহে না আররবীন্দ্রনাথ ঠাকুর