Dear Reader, Books Pointer AppInstallNow
বেশি দূরে নয়
শীর্ষেন্দু মুখোপাধ্যায়
Posted byব্রেনস্টর্ম গুচ্ছ21-Mar-2025
Change color
পর্ব ০১
খানিকটা দৌড়তে হল শেষ দিকে। নইলে, মেচেদা লোকালটা ধরা যেত না। কিন্তু ট্রেনে উঠেই বুকটা বড় ফাঁকা ফাঁকা লাগছে মণিরামের। বাঁ বুকটা চেপে ধরে মণিরাম কঁকিয়ে উঠল— গেছে রে প্রীতম!
প্রীতম গায়ে- পায়ে মানুষ। অত বড় দুটো ভারী ব্যাগ দু’হাতে নিয়ে মণিরামকে সাত হাত পিছনে ফেলে শেষের দু’নম্বর বগিতে উঠে পড়েছে। মেচেদা লোকালে তেমন ভিড় নেই। সিটে বসে প্রীতম পাশে জায়গা রেখেছে তবু। বলল— কী গেল?