Home
বুলেট খেলে মাথা ধরে – হিমাংশু সরকার

বুলেট খেলে মাথা ধরে – হিমাংশু সরকার

রঞ্জিত চট্টোপাধ্যায়

বুলেট খেলে মাথা ধরে – হিমাংশু সরকার

রঞ্জিত চট্টোপাধ্যায়
thriller

Change color

পার্ক স্ট্রীটের একটা নামকরা ‘রেস্টুরেন্ট ও নাইট ক্লাব’ থেকে যখন বেরিয়ে এলাম, তখন রাত অনেক। নেশায় আমার পা টলছে। এসি, লাইনে বিদ্যুৎ নেই। পথ অন্ধকার। রাস্তায় লোকজনও চলছে না। রাস্তার দুধারে, ডি.সি, লাইনের বাড়িগুলো থেকে সযত্নে টাঙানো জানলার পদাকে ফাঁকি দিয়ে সামান্য আলো এসে রাস্তায় পড়েছে।

মদ্যপান করার পর নেশা হলে আমি ‘অন প্রিন্সিপ্‌ল্‌ ট্যাক্সিতে উঠি না। ওতে অনেক সেয়ানারও বিপদ হয়েছে। নেশাটা আরেকটু কমলে ট্যাক্সিতে উঠব এই ভেবে ফুটপাথ ধরে পুবদিকে হাঁটতে লাগলাম। খানিকক্ষণ পর বেশ ঠাণ্ডা ঝিরঝিরে বাতাস বইতে লাগল। আমার বেশ ভাল লাগছিল। হঠাৎ ঠাণ্ডা বাতাসের পেছন পেছন এল শ্রীমতী বৃষ্টি। ঝিরঝিরে হালকা তুষারের মত বৃষ্টি। আমার বেশ ভাল লাগছিল। আমার জন্মও শ্রাবণ মাসে। বৃষ্টি আমি খুব ভালবাসি।


ঠক। ঠক। ঠক। ঠক।—


শব্দটা হঠাৎ পেলাম। মনে হল, শব্দটা পুবদিক থেকে দ্রুত আমার দিকেই এগিয়ে আসছে। আমি ধরে ফেললাম ব্যাপারটা। হাইহিল জুতো পরে কেউ ছুটছে। আর হাইহিল জুতো মানেই মহিলা! এত রাতে রাস্তায় মহিলা হোটে কেন?


আমি তাড়াতাড়ি একটা বাড়িতে ওঠার দরজা পেয়ে ধাঁ করে ভেতরে ঢুকে গেলাম। ভেতরে অন্ধকারে দেওয়ালে পিঠ দিয়ে দাঁড়িয়ে রইলাম। মেয়েটা ছুটতে ছুটতে আমার সামনে আসতেই একটা শব্দ হল—ঠস্‌-স্‌-স্‌। আর মেয়েটা আমাকে অতিক্রম করে ছিটকে গিয়ে পড়ল। আর উঠল না। শব্দটা আমি খুব ভাল করে চিনি। মেয়েটাকে নিশ্চয়ই কেউ সাইলেন্সর লাগানো পিস্তল দিয়ে পেছন থেকে গুলি করেছে।


খুনীকে দেখার জন্যে আমি সামান্য ঝুঁকে বাঁ-দিকে তাকালাম। পিস্তলধারী নিশ্চয় অনেক দূরে আছে। কিন্তু সে এগিয়ে আসছে না কেন? তবে কি সে নিশ্চিত যে, তার লক্ষ্য ব্যর্থ হয়নি? অথচ পাঁচশ’ গজের মধ্যে আমি কাউকে দেখতে পাচ্ছি না। তাহলে খুনী নিশ্চয় প্রফেশনাল।


আমি খুনীর আবির্ভাবের জন্যে অপেক্ষা করতে করতে ভাবতে লাগলাম। তিনটে জিনিস প্রমাণ করে যে, খুনী প্রফেশনাল। প্রথম : সে সাইলেন্সর লাগানো পিস্তল ব্যবহার করেছে এবং পিস্তলটা নিশ্চয়ই খুব উঁচু দরের। উঁচু দরের এই জন্যে যে, ‘পাঁচশ’ গজ দূর থেকেও ধাবমান লক্ষ্যে গুলি করা যায় এবং পাঁচশ গজ দূর থেকেও গুলি খেয়ে একশ’ কুড়ি পাউন্ডের একটা মানুষ হাত ছয়-সাত ছিটকে যায়। খুন হবার পর আমি পাঁচশ’ গজের মধ্যে কাউকে দেখিনি। দ্বিতীয় : খুনী মাত্র একটি গুলি করেছে। একটির বেশি গুলি করার প্রয়োজন হয়নি তার। অথাৎ খুনীর হাতের লক্ষ্য অব্যর্থ। তৃতীয় : খুন করার পর বা গুলি ছোঁড়ার পর, ফলাফল দেখার জন্যে খুনী এগিয়ে আসেনি। তার মানে, নিজের ওপর তার অসীম বিশ্বাস। সে জানে যে গুলি তার লক্ষ্যে লাগবেই। এ সমস্তই প্রফেশনাল খুনীর লক্ষণ।


আমি জানি, এখন আত্মপ্রকাশ করা বোকামি। খুনী নিশ্চয় এখনও ঘটনাস্থল ছেড়ে যায়নি। আমি মিনিটখানেক চুপচাপ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ সেই ক্ষীণ শব্দটা পেলাম। প্রায় নিঃশব্দে গাড়িটা এগিয়ে আসছে ফুটপাথ ঘেঁষে পুর্ব থেকে পশ্চিমে। অর্থাৎ রং সাইডে! আর রং সাইড মানেই রং ম্যান। আমি নিশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইলাম।


গাড়িটা ধীর গতিতে এসে দাঁড়াল ফুটপাথের ধারে। বাঁ-হাতি স্টিয়ারিং। ড্রাইভারের পাশে একজন। দুজনের মধ্যে একজন বলল, ‘Get your ass out there, See if you can find it.’


স্টিয়ারিংয়ে যে লোকটা বসেছিল, সে নেমে এল। মেয়েটার হাতব্যাগটা খুলে টর্চ জ্বেলে ঘাঁটাঘাঁটি করতে লাগল। ব্যাগটা আবার ফেলে দিয়ে জুতোর ডগা দিয়ে মেয়েটাকে চিৎ করে দেখে বলল, ‘She’s got a headache.’


কথা শেষ করে সে আবার স্টিয়ারিংয়ে গিয়ে বসল। তারপর বিদ্যুৎ গতিতে গাড়িটা অদৃশ্য হয়ে গেল অন্ধকারে।


এবার আমি ধীরে ধীরে মেয়েটার মৃতদেহের পাশে এসে দাঁড়ালাম। পকেট থেকে সিগারেটের গ্যাস লাইটারটা বার করে জ্বালালাম। মেয়েটাকে সুন্দরী না বললে মিথ্যা বলা হয়। হাতের আঙুলে একটা মূল্যবান হীরের আংটি। গলায় পাথর বসানো মূল্যবান হার। ডান হাতে একটা রোলেক্স ঘড়ি। মেয়েটার বয়স বাইশ-তেইশ হবে।


বলাই বাহুল্য, নেশা আমার অনেক আগেই কপূরের মত উবে গেছিল। মাথার মধ্যে কে যেন বলছে, হিমাদ্রি পালাও। কিন্তু আমি মেয়েটার পরিচয় জানার কৌতুহল কিছুতেই দমন করতে পারলাম না। মেয়েটার হাম্ব্যাগটা খুললাম। পৃথিবীতে এমন জিনিস কমই আছে, যা মেয়েদের হাতব্যাগের মধ্যে পাওয়া যায় না। কাজেই সেসব জিনিসের বর্ণনা দিয়ে সময় নষ্ট করার দরকার নেই। ব্যাগের মধ্যে ছিল হাজার তিনেক টাকা। আততায়ীরা সেটা নেয়নি। হীরের আংটি নেয়নি। গলার মূল্যবান হারটাও নেয়নি। কাজেই টাকা পয়সার জন্যে হত্যা করা হয়নি।


ব্যাগের মধ্যে দ্বিতীয় জিনিস যেটা উল্লেখ করার মত, সেটা হল ওর পরিচয়পত্র। এয়ার হোস্টেস। গতকালও সে ভারতে ছিল না। নাম অনীতা রুদ্র।


হোটেলে ফিরে প্রথমেই আমি স্নান করলাম। তারপর স্কচের বোতলটা নিয়ে খাটের ওপর বসলাম। বোতলে কয়েক চুমুক দেবার পরই ক্লান্তি দূর হয়ে গেল, কিন্তু ক্ষিধে গেল না। কিন্তু অত রাতে আর খাবারের সন্ধানে বেরোতে ইচ্ছা হল না।


পিস্তলটা কি জাতের? স্মিত অ্যান্ড ওয়েসন বা অন্য কোন পিস্তলের নাম আমার জানা নেই, যেটা পাঁচশ গজ…God! আমি একটা মহামূর্খ! আমি কেন আগে থেকে ধারণা করলাম যে, পিস্তল দিয়ে গুলি করা হয়েছে। যদি আমার এখনকার ধারণা সত্যি হয়, অর্থাৎ অনীতাকে যদি রাইফেল দিয়ে হত্যা করা হয়ে থাকে, তাহলে এই হত্যার গুরুত্ব আমি যতটা ভেবেছিলাম তার চেয়েও অনেক বেশি।


She’s got a headache! কথাটা বার বার টেপরেকর্ডারের মত আমার মনের মধ্যে বাজতে লাগল। রাতের অন্ধকারে (সামান্য মাত্র ছিটেফোঁটা আলো ছিল) পাঁচশ’ গজেরও দূরে ধাবমান লক্ষ্যে গুলি করতে পারে কে? কি ধরনের রাইফেল?


এবার আমি রীতিমত আগ্রহী হয়ে উঠলাম। আমি আপ্রাণ চেষ্টা করি ঝামেলাকে এড়িয়ে চলতে কিন্তু ঝামেলা আমাকে জড়িয়ে ধরে।


ভাবতে ভাবতে একটা সিগারেট বার করে ঠোঁটে দিলাম। তারপর হাত দিলাম বালিশের নিচে। সেখানে লাইটারটা নেই। কোটের পকেটে, প্যান্টের পকেটে হাত দিলাম। লাইটারটা কোথাও নেই। আর তখনই আমার মনে পড়ল।


সর্বনাশ! মেয়েটার মৃতদেহের পাশেই সেটা ফেলে এসেছি। লাইটারটা জ্বেলে মাটিতে রেখে অনীতার আই-ডি কার্ডটা পড়ছিলাম। তখনও নিশ্চয় আমার সামান্য নেশা ছিল এবং তাড়াতাড়িতে আসার সময় সেটা কুড়িয়ে নিতে ভুলে গেছি। লাইটারটা সোনার এবং ওতে আমার নাম লেখা আছে।


আমি তাড়াতাড়ি নেমে এলাম। লবিতে ফোন ছিল। বিকাশকে বাড়িতেই পেলাম। বিকাশ চৌধুরী এখন ডি-সি, ডি-ডি, হেডকোয়াটার্স। ডায়াল করতেই ঘুম-জড়ানো বিরক্তি মেশানো কণ্ঠ ভেসে এল : ‘কাকে চাই?’


‘বিকাশ চৌধুরী, ডি-ডি, ডি-সি।’


‘আপনি কে?’


‘সিরাজদৌল্লা।’


‘হোয়াট ওয়াজ দ্যাট?’ বিকাশ গর্জে উঠল।


Don’t get excited, boy…আমি হিমু।’ বললাম ঠাণ্ডা গলায়।


‘হিমু! তার মানেই তো ট্রাবল। বিকাশ ব্যঙ্গ করল।


‘ঠিক তাই, আমি ফোনের দিকে তাকিয়েই হাসলাম : ‘শোন বিকাশ, ঠাট্টা নয়। আমি সীরিয়াস।’


‘আমার দুভাগ্য। ঝামেলাটা কি? কোথাকার অ্যাম্বাসেডর মাডার হল?’


‘অ্যাম্বাসেডর নয়। অনীতা রুদ্র মাডার হয়েছে।’


‘সেটা আবার কে? লিজ টেলরের মাসতুতো বোন নাকি?’


একটু থেমে বললাম, না, অনীতা ছিল এয়ার হোস্টেস।’


‘এয়ার হোস্টেস। তাহলে এবার তুমি এয়ার হোস্টেসদের দিকে নজর দিয়েছ? বিকাশের গলায় তীব্র শ্লেষ।


আমি সেটা উপেক্ষা করে বললাম, ‘মাত্র একঘন্টা আগে পার্ক স্ট্রীটে ফুটপাথের ওপর অনীতা রুদ্রকে কেউ গুলি করে মেরেছে। আর, অ্যাক্সিডেন্টালি আমার সিগারেট লাইটারটা ওখানে পড়ে গেছে।’


‘হোয়াট? একটা মৃতদেহে পাশে তোর সিগারেট লাইটারটা গেল কি করে?’


‘ইট ওয়াজ এ মিস্টেক। আমি ফোন করছি অন্য কারণে। আমি পোস্টমর্টেমের রিপোর্ট আর যে গুলিতে মেয়েটা নিহত হয়েছে, এ দুটোই চাই। আমি আশা করব আগামী পরত সুজাতার ঘরে ওগুলো তুই নিজে পৌছে দিবি।’


‘মানে? বিকাশ আবার গর্জে উঠল, “এটা আদেশ নাকি?’


‘না, অনুরোধ। তবে এটাকে অফিসিয়াল করতে আমার এক মিনিট সময় লাগবে না। আরেকটা কথা, আমাকে পুলিশ খুঁজবে। কিন্তু আশা করব You will give out nothing, তোমার প্রতিজ্ঞার কথা মনে রেখ।’


‘Damn it!’ প্রচণ্ড জোরে রিসিভারটা নামিয়ে রাখল। আমি এক মিনিট অপেক্ষা করে আরেকটা ফোন করলাম এক গোপন স্থানে। তারপর ওপরে এসে কাপড়-জামা পরে, সুটকেশ গুছিয়ে চলে এলাম পথে।


প্রণব রোজারীওর আস্তানা তালতলায়। প্রণব সম্রাট। ‘ডক’ তার কার্যক্ষেত্র। মোটা টাকা আসে ‘ডক’ থেকে। আমি ওর ওখানে এলাম।


বললাম, ‘সুটকেশটা রাখতে চাই প্রণব। এক রাতের জন্যে।’


‘বিপদ?’


‘খানিকটা।’


‘ব্যাপার কি হিমাদ্রি? এই কলকাতার সম্রাট ছিলে তুমি। একদিন হঠাৎ অদৃশ্য হয়ে গেলে। তারপর দীর্ঘ বার বছর পর আবার এলে। এসেই শুরু করলে ঝামেলা। আজ একে মারছ, কাল তাকে মারছ। পঞ্চাকে সেন্ট্রাল থেকে সরালে। তোমার অনুপস্থিতিতে শেখর সেন সাউথে ফিরেছিল। সে আবার তোমার ভয়ে অদৃশ্য হয়ে গেছে। এখন এই রাত (ভোর) তিনটের সময় নিজের আস্তানা ছেড়ে এখানে এসে উপস্থিত। এসব কি হচ্ছে?’


বললাম, ‘সমস্ত ব্যাপার তোমায় খুলে বলতে পারছি না। কাল কাগজ পড়লে সামান্য সত্য জানতে পারবে।’


কথা শেষ করে বেরিয়ে এলাম। একটা ট্যাক্সিও পেয়ে গেলাম। সোজা চলে এলাম উড় স্ত্রীটের পাঁচতলা বাড়িটার সামনে। ট্যাক্সির ভাড়া ঢুকিয়ে দরজা দিয়ে ঢুকতে গিয়েই বাধা পেলাম নাইট ওয়াচম্যানের কাছ থেকে ‘কাকে চাই?’


দুটো দশ টাকার নোট বাড়িয়ে দিয়ে হাসতে হাসতে বললাম, ‘ইয়া ইয়া খানকে।’


টাকাটা হাতে নিয়ে সে হয়ে গেল পিসার হ্যালান টাওয়ার। তারপর একগাল হেসে বলল, ‘অনীতা মেমসাহেবের ফ্ল্যাটে যাবেন তো?’


আমি বিস্মিত হয়ে জবাব দিলাম, হ্যাঁ।


‘রেটটা আরেকটু বেশি, মানে পঞ্চাশ।’


‘পঞ্চাশ কেন? আগে তো আশী ছিল।’


‘না, পঞ্চাশ। কারণ উনি তো এখন ফ্ল্যাটে নেই। এত বড় রিস্ক নেব কি করে বলুন? |


ওর হাতে আরও তিনটে দশ টাকার নোট দিতেই ও বলল, কিন্তু একটা শর্ত আছে। আপনি ফিরে যাবার সময় আমি আপনাকে সার্চ করব।’


আমি বললাম, তার দরকার হবে না। ফেরার সময় আমি যে কাপড় পরে জন্মেছিলাম, তাই পরে নেমে আসব।’


লোকটা আমার কথা বুঝল কিনা জানি না। আমি সিড়ি দিয়ে উঠতে লাগলাম। অনীতার ফ্ল্যাটের দরজা খোলাই ছিল।


প্রথমেই ড্রইংরুম। সেখানে এক দক্ষযজ্ঞ হয়ে গেছে। সোফা, দেওয়ালের ছবি সব তছনছ হয়ে আছে। শোবার ঘরে, রান্নাঘরে, বাথরুমে সর্বত্র সেই একই দৃশ্য। বুঝলাম অনীতাকে খুন করে ওরা এখানে এসেছিল। অনীতার কাছে এমন কিছু আছে, যা ওদের প্রয়োজন। আমি মিনিট দুয়েক চুপ করে দাঁড়িয়ে রইলাম। পেটের মধ্যে সেই যন্ত্রণাটা আবার শুরু হল—যার অপর নাম ক্ষিধে। কাল সারাদিন আজ সারা রাত আমার কিছুই খাওয়া হয়নি।


রেফ্রিজারেটরে কিছু খাবার থাকতে পারে ভেবে আমি রান্নাঘরে এসে রেফ্রিজারেটর খুললাম। সেখানে কোন খাবার নেই। ক্ষিদেটা বাড়ছে। কিছু একটা খাওয়া দরকার। হঠাৎ মনে হল, এয়ার হোস্টেসরা অনেক সময় বিদেশী চকলেট আনে। আমি তাড়াতাড়ি ডিপফ্রিজটা খুললাম। সেখান থেকে প্রথমে বেরোল সেলোফেনে মোড়া জমাট শক্ত একটা কাঁচা মুগী। সোলোফেনে মোড়া একতাল রোস্টের মাংস। একটা ছোট্ট চার ইঞ্চি লম্বা আড়াই ইঞ্চি চওড়া সেলোফেনে মোড়া প্যাকেট। আমি কৌতুহলী হয়ে সেটা খুলেই থমকে গেলাম। ডিপফ্রিজের ভেতর ওই অদ্ভুত জিনিস দুটো দেখব বলে ভাবতে পারিনি। একটা ছোট্ট ডায়েরি আর একটা চাবি। চাবিতে লেখা ‘Made in U.S.A.’<

**********
No Review
Related Books
Loading books…