Home
পরাশর বর্মা ও ভাঙা রেডিও

পরাশর বর্মা ও ভাঙা রেডিও

সুনীল গঙ্গোপাধ্যায়

পরাশর বর্মা ও ভাঙা রেডিও

সুনীল গঙ্গোপাধ্যায়
thriller

Posted byশেষ নগরী20-May-2025

Change color

প্রেমেন্দ্র মিত্র

কেন যে এমন ভুল করেছিলেন।

এসে অবধি এই ক-দিন ধরেই আফসোস করছি।

এসেছি সেই শুক্রবার। আজ পরের শনিবার। এই আট দিনেই মন মেজাজ বিগড়ে গেছে। এখন যেন পালাতে পারলেও বাঁচি।

কিন্তু তার কি জো আছে?


পরাশরের খপ্পরে একবার পড়লে অনুনয় বিনয় চোখ রাঙানি— কিছুতেই কিছু ফল হবার নয়।


সেকি! এইতো সবে এলে— এই তার বুলি। এমন মজার দিন কাটানো ছেড়ে কেউ যে চলে যেতে চাইতে পারে, এ যেন তার বিশ্বাসই হয় না। বলে বোম্বাই শহর কি দু-দিনে দেখে সারা যায়।



বোম্বাই আমি ঢের দেখেছি।— একটু বিরক্তির সঙ্গেই আমি বলি হয়তো তোমার সঙ্গেই তো এই সেবছ র বোম্বাই চষে বেড়াতে হয়েছে সেই সাংঘাতিক শিশির ব্যাপারে। বোম্বাই— এ আর আমার দেখবার আছে কি!


আছে, আছে— পরাশর হেসে আশ্বাস দেয়, বোম্বাই নিত্যিনতুন। হররোজ এখানে নতুন খেল হচ্ছে। তা না হয়ে তোমায় ট্রাঙ্ককল করে আনাই! আর ক-টা দিন একটু মজা করো না, দুজনে একসঙ্গেই ফিরে যাব।


না—এবার শক্ত হয়ে বলি, তোমার সঙ্গে ফেরবার সৌভাগ্য আর আমার ভাঙা রেডিওর গান শুনেই যতদিন পারে কাটাও, আমি আজই রওনা হচ্ছি।


মুখে শাসালেও সেদিনই রওনা হওয়া সম্ভব হয়নি। পরাশরের পিড়াপিড়িতে রবিবারটা থেকে যেতে হয়েছে। সেআশ্বাস দিয়েছে, সোমবারের পর আর আমায় কিছুতেই ধরে রাখবে না।


সোমবার পর্যন্ত কি সুখে যে সেথাকতে চাচ্ছে তা আমার বোঝার ক্ষমতা নেই। ওর ভাঙা রেডিওটা অবশ্য সেদিন ফেরত আনবার কথা মেরামতের দোকান থেকে। দিয়েছে আজ— মাত্র শনিবার দুপুরে। রবিবার ছুটির দিন বাদ দিয়ে সোমবার তা যে ফেরত পাওয়া অসম্ভব, তা তাকে বৃথাই বোঝাবার চেষ্টা করেছি। কি ক্যামেরার মতো যন্ত্রপাতি যে একবার মেরামতের জন্য গেলে তার তেরো মাসে বছর হয়ে দাঁড়ায়, সেঅভিজ্ঞতা বোধহয় পরাশরের নেই।



আর ওই অখাদ্য ভাঙা রেডিও কি একদিনে সারাবার।


এসে অবধি সবচেয়ে জ্বালাতন করে মেরেছে ওইটেই। মেরামতের জন্য না দিয়ে ওটাকে কোলাবার ‘কজওয়ে’ থেকে সমুদ্রের জলে ফেলে দিতে পারলে আমি খুশি হতাম।


বোম্বে পৌঁছোবার পর প্রথম হোটেলে ঢুকে পরাশরের আঠারো নম্বর ঘরের সামনের করিডরে গিয়ে দাঁড়ানোর পর থেকেই ওই রেডিওতে কান ঝালাপালা।


ওইটাই যে পরাশরের কামরা বিশ্বাস করতেই পারিনি। সঙ্গে হোটেলের খানসামা এসেছিল, সেঘরটা দেখিয়েই চলে গেছে।


ভুল করেছি কিনা বুঝতে না পেরে দোমনা হয়ে দরজায় মৃদু করাঘাত করেছি প্রথমে। তাতে কোনো ফল হয়নি। না হবারই কথা। দরজা ভেদ করেও কর্কশ নিনাদ আসছে তা ছাপিয়ে শোনা যায়।


একটু জোরেই তাই বেশ কয়েক ঘা দিতে হয়েছে দরজায়।



দরজা খুললে পরাশরই এসে দাঁড়িয়েছে সহাস্য বদনে।


এসো এসো। তোমার জন্যে কখন থেকে অপেক্ষা করে আছি। ট্রেন তোমার লেট ছিল বোধ হয়? ফিরে যাওয়াই বোধ হয় উচিত ছিল। ওটা কি যন্ত্রণার ব্যবস্থা করেছ?


পরাশরের পিছু পিছু তখন তার হোটেলের কামরার ভিতর গিয়ে ঢুকেছি। নেহাত অপ্রশস্ত নয়। দুজনের জন্য বরাদ্দ ঘর। আসবাবপত্রও চলনসই।


ঘরের এদিক ওদিক তাকিয়ে পরাশর প্রথম যেন আমার অভিযোগের হেতুটা বুঝতেই পারেনি।


অবাক হয়ে বলছে, যন্ত্রণা কীসের?


কীসের যন্ত্রণা বুঝতে পারছ না।— সুটকেশ আর ফোলিও ব্যাগটা একটা সোফার ওপর রেখে ঘরের কোণের রেডিওটার আঙুল দেখিয়ে বলেছি,— ওটা কী?



ওঃ ওই রেডিওটা? পরাশর ব্যাপারটাকে কোনো গুরুত্ব না দিয়েই বলেছে, আওয়াজটা একটু কেমন বেসুর।


একটু বেসুরো! শুধু বিরক্তির দরুন নয়, বেয়াড়া রেডিওর থেকে সপ্তমে ওঠা বিদঘুটে আওয়াজও ছাপিয়ে যাবার জন্যে গা চড়িয়ে বলেছি, স্বয়ং বৃত্রাসুরও ও-আওয়াজ শুনে লজ্জা পাবে, রেডিওটা দয়া করে থামাবে। চল্লিশ ঘণ্টা ট্রেনে কাটিয়ে এসে আর এ শাস্তিভোগ করতে পারব না।


বলছ যখন তখন বন্ধ করে দিচ্ছি। পরাশর যেন অত্যন্ত অনিচ্ছার সঙ্গে রেডিওটা তখনকার মতো বন্ধ করে দিয়েছিল।


একটু শান্তি পেয়ে বলেছি, এ রেডিওটি জোগার করলে কোথায়?


জোগাড় করব কোথায়? পরশু তো কিনলাম। পরাশর একটু যেন ক্ষুণ্ণ হয়ে বলছে।


তুমি বোম্বাই-এ এসে রেডিও কিনলে? আমি তাজ্জ্বব, আর এই রেডিও। আহা, রেডিওটা এমন কী খারাপ। পরাশর নিজের সওদার হয়ে ওকালতি করছে, একটু মাঝে মাঝে বিগড়ে যায়। কিন্তু গানগুলো বুঝতে তো কষ্ট হয় না। বোম্বাই ফিল্মের গান শোনবার জন্যেই ওটা কিনলাম।



বোম্বাই ফিল্মের গান শোনাবার জন্যে রেডিও কিনলে। আমি তার দিকে চেয়ে হতভম্ব হয়ে বলেছি। তুমি কি এখানকার ফিল্মের গান লিখবে নাকি?


না, না, সেবড়ো শক্ত। পরাশর যেন নিজের অক্ষমতায় দুঃখি হয়েছে, কিন্তু মাঝে মাঝে খুব অদ্ভুত সব আইডিয়া পাওয়া যায়।


এবার আমার মুখ দিয়ে আর কথা সরেনি।


শুধু রেডিও হলেও হয়তো রক্ষে ছিল।


পরাশর সুযোগ পেলেই যেমন সেটা চালিয়ে দেয়, আমিও ধারে কাছে থাকলে তেমনি বন্ধ করে দিই ততক্ষণাৎ।


আমার অনুপস্থিতে একলা থাকলে পরাশর যে বেপরোয়া হয়ে প্রাণ ভয়ে সেরেডিও চালায়, আসার দু-দিন বাদেই তার প্রমাণ পেলাম।


আমাদের ঠিক পাশের কামরায় এসে সেদিন সকালে নতুন একটি প্রৌঢ় দম্পতি ঢুকেছিলেন। দুপুরে আমি একটু নিজের কাজে বেরিয়েছিলাম। বিকেলে ফিরে দেখি তাঁরা এ কামরা ছেড়ে দূরের একটি কামরায় চলে যাচ্ছেন।



ব্যাপারটায় তখন তেমন কিছু গুরুত্ব দিইনি।


কামরা বদলের রহস্যটার ইঙ্গিত পেলাম সন্ধ্যের পর। তখন পরাশরের ঘরে এ ক-দিন ধরে যা দেখেছি, সেই একই নিয়মিত তাসের আড্ডা বসেছে।


স্বয়ং চলে যাবার পর পরাশর যে রকম মুখ করে তাদের আসরে ফিরে এল, তা কারুর দৃষ্টি এড়াবার নয়।


এ আসরে মধ্যমণি মনুভাই তাঁর সুবিশাল পা দুলিয়ে হেসে উঠে আধা হিন্দি আধা ইংরেজিতে বললেন, কী, ব্যাপার কী ভার্মাসাব খেদি ম্যানেজার এসে কানে কানে কথা বলে যাচ্ছে। খুব বড়ো গোছের শিকার বোধ হয়।


উঁহু, শিকার হয়তো বড়ো গোছেরই ছিল। কিন্তু ফসকেছে। পাকানো দড়ির মতো চেহারা দেখছ না।


পরাশরই এবার বিরক্তির সঙ্গে ঝাঁঝালো গলায় বললে, না এ হোটেলে আর থাকব না।


সেকী। আসরের সবচেয়ে গম্ভীর মানুষ ভাবনানি এবার তাসের টেবিল থেকে চোখ তুললেন সরিয়ে, এ হোটেল ছাড়বেন কে? ছাড়ব না।— পরাশর গরম,— আমার এই রেডিও নিয়ে না কি নালিশ উঠেছে। কারা না কি পাশের কামরা বদল করে চলে গেছে আমার রেডিওর জ্বালায়। নিজের ঘরে আমি রেডিও বাজাতে পারব না।



এবার সবাই হেসে উঠল।


মনুভাই বললেন, কিছু যদি মনে না করো তো বলি ভার্মাসাব। আপনার পাশের কামরায় আমিও পারত পক্ষে থাকতে রাজি নই। এ করিডরে আসতে যেতে দু-একবার যা কানে গেছে তাতেই অ্যাসপিরিন দরকার হয়েছে মাথা ধরা সারাতে।


আর একবার হাসির রোল ওঠবার পর ভাবনানি বললে, তা আপনার রেডিওটার কী গলদ হয়েছে দেখিয়ে নিলেই তো পারেন। আচ্ছা তাই, দেখাব। পরাশর নিতান্ত অনিচ্ছায় প্রস্তাবটা মেনে নিলেও কিন্তু শান্ত হল না। জোর দিয়ে বললে, তবু এ হোটেল ছাড়তেই হবে।


কেন? কেন?— এবার হাসির বদলে সকালের বিস্মিত প্রশ্ন।


কেন।— পরাশর পকেট থেকে একটা কাগজ টেবিলের ওপর রেখে বললে, দেখুন দিকি এটা কী?


জাসুমলই সেটা প্রথম তুলে নিয়ে একটু পরীক্ষা করে বললে, আরে। এটা তো বিলেতের এক পাউণ্ডের নোট!



হ্যাঁ।— পরাশর স্বীকার করে আবার খাপ্পা হয়ে উঠল, ম্যানেজার বলে কিনা আমি এ হপ্তার চার্জ চুকিয়ে দেবার সময় এই নোটটা দিয়েছি। পাঁচ টাকার বদলে এক পাউণ্ডের নোট দেব, আমি কি এমন আহম্মক। এর ভিতর কোথাও একটা কারসাজি আছে।


পরস্পরের দিকে একটু চিন্তিতভাবে চেয়ে জাভেরিই প্রথম জিজ্ঞাসা করলে কী কারসাজি থাকতে পারে মনে করেন?


সেইটে ঠিক বুঝতে পারছি না।—পরাশর একটু বিব্রতভাবে জানালে কিন্তু তা না থাকলে আমার ঘাড়েই এটা চাপাবার চেষ্টা কেন? ম্যানেজার বলছে যে ক্যাসিয়ার তখন ছিল না বলে হোটেল-ক্লার্ক আমার দেওয়া টাকাটা নিয়ে একটা খামে আলাদা করে রেখেছিল। সেইখানেই ওটা পাওয়া গেছে।


আশ্চর্য। মনুভাই নোটটা জাসমুলের হাত থেকে নিয়ে একটু উলটে-পালটে বললেন, আচ্ছা, আপনার কোনো ভুল হয়নি তো? আপনার কাছে এ ধরনের নোট আছে?


আমার কাছে।— পরাশর যেন একটু থতমত খেয়ে বললে, আমার কাছ এ ধরনের নোট থাকবে কোথা থেকে? আর থাকলে এ নোট বেশি দামে বিক্রি না করে আমি পাঁচ টাকার নোটের বদলে দিই?



ঠিক। ঠিক। মনুভাই হাসলেন, কিন্তু এ নিয়ে এত ঘাবড়াবার কী আছে। আপনি কিছু বিদেশি চোরাই কারবারও করেন না, আর ম্যানেজারও এই একটা নোটের জন্যে আপনার নামে পুলিশে খবর দিচ্ছে না। আসুন খেলতে বসুন। এ হোটেল ছেড়ে যাবেন কোথায়?


যাওয়াটা মনুভাই জাসুমল বা জাভরির পক্ষে অবশ্য বাঞ্ছনীয় হওয়া উচিত।


তাস খেলা আমি বুঝি না। পরাশরের কামরায় যে খেলা, তা তো আরো জটিল। পরাশর যে এসব খেলায় অত পাকা, তা আমার জানা ছিল না। একটু-আধটু এক আধ দিন হারলেও বেশির ভাগ সবাইকে সেবেশ দোহনই করে নেয় রোজ।


তার সঙ্গিদের তাতে অবশ্য ভ্রূক্ষেপ আছে বলে মনে হয় না। তিন জনেই বেশ শাঁসালো। হারের শোধ নেবার জন্যে জেদটাই তাদের কাছে বড়ো।


পরাশরকে হোটেল ছাড়তে দিতে না চাওয়াতে এটাও একটা কারণ।


পরাশরের ভাঙা রেডিওটা তো বটেই, এবার বোম্বে অসহ্য লাগার আর একটা কারণ নিত্য সকাল বিকেল এই তাসের আড্ডা।



মানুষ হিসাবে পরাশরের সঙ্গিরা যে খারাপ তা বলব না। সবাই বেশ মিশুক অমায়িক ভদ্র। কিন্তু যত সজ্জনই হোক, দিনের পর দিন তাদের তাসের আড্ডায় সাক্ষীগোপাল হয়ে বসে থাকতে কারুর ভালো লাগে।


তা-ও তাস যদি আমার দু-চক্ষের বিষ না হয় তো কোনো রকমে সেই পারতাম।


সব জেনে শুনে আমায় এ শাস্তি দিতে বারো শ মাইল ছুটিয়ে আনা কেন? তাও আবার ট্রাঙ্ককলে।


ট্রাঙ্ককলের কথাটা তুলতেই পরাশরকে কেমন একটু অবশ্য অপ্রস্তুত মনে হয়েছে? তাসের আড্ডা এক বেলা বেশ কিছু জিতেই হঠাৎ খেয়ালের মাথায় সেযে এটা করে ফেলেছে, এবিষয়ে আমার সন্দেহ নেই।


দু-চারবার এ খোঁচাটা দেবার পর তার ঈষৎ লজ্জিত অবস্থা দেখে মায়া করেই আর এ প্রশ্ন তুলিনি। সোমবারে যাওয়ার সঙ্কল্পটা কিন্তু জোরের সঙ্গেই জানিয়ে দিয়েছি।


সোমবারের আগে রবিবারটাও অবশ্য এক দিক দিয়ে আরামেই কাটল।



পরাশরের সে-রেডিওটার উৎপাতে অতিষ্ঠ হতে হয়নি। শনিবার দুপুরে বেরিয়ে পরাশর নিজেই সেটা সারাবার জন্যে কোথায় দিয়ে এসেছে।


তার ধারণা সোমবারই সেসারানো অবস্থায় রেডিওটা ফেরত পাবে। দু-চারবার তার এ হাস্যকর বিশ্বাস ভাঙতে গিয়ে বিফল হয়ে চুপ করে গেছি। সেতার দিবাস্বপ্ন নিয়েই থাক, আমাদের ফিরে যাওয়াটা বন্ধ না হলেই হল।


তাসের আড্ডায় এ নেশা ছেড়ে সোমবার আমার সঙ্গে শেষ পর্যন্ত সেযেতে পারবে কিনা, এ বিষয়ে একটু সন্দেহ যে মনে ছিল না এমন নয়।


সোমবার সকালে ভাবগতিক দেখে কিন্তু আশা হল তার কথা সেরাখবে। সকালেই তার জানা একটি ট্রাভেল এজেন্সিকে ফোন করে আমাদের দুজনের বার্থের ব্যবস্থা করে ফেলতে শুনলাম। তারপর আমায় নিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু কেনাকাটা করতেও বেরুল।


কেনাকাটা সামান্যই। কিন্তু তা সেরে যখন হোটেলে ফিরলাম, তখন বেলা প্রায় পাঁচটা।


আর দু-ঘণ্টা বাদেই ট

**********
No Review
Related Books
Loading books…