Home
আমি জানি তব মন আমি বুঝি তব ভাষা

আমি জানি তব মন আমি বুঝি তব ভাষা

কাজী নজরুল ইসলাম

আমি জানি তব মন আমি বুঝি তব ভাষা

কাজী নজরুল ইসলাম
song

Posted byশেষ নগরী12-Jun-2025

Change color


কঠিন গিরিমাটির তলে ফল্লুধারার মতো উদাসীন পুরুষের গৈরিক বসনের অন্তরালে যে বেদনার ঝরনা-ধারা, তাকেই লক্ষ করে গেয়ে ওঠে নিবেদিতা নারী–


(গান)


আমি জানি তব মন, আমি বুঝি তব ভাষা।

(তব) কঠিন হিয়া-তলে কী গভীর ভালোবাসা॥

ওগো উদাসীন আমি জানি তব ব্যথা

আহত পাখির বুকে বাণ বিঁধে কোথা,

কোন অভিমানে ভুলিয়াছ তুমি

ভালোবাসিবার আশা॥

তুমি কেন হানো অবহেলা অকারণে আপনাকে।

বঁধু যে হৃদয়ে থাকে বিষ, সেই হৃদয়ে অমৃত থাকে।

(তব) যে বুকে জাগে প্রলয়-ঝড়ের জ্বালা,

(আমি) দেখেছি যে সেথা সজল মেঘের মালা,

ওগো ক্ষুধাতুর! আমাকে আহুতি দিলে

মিটিবে কি তব আগুনের পিপাসা॥

**********
No Review
Related Books
Loading books…