Home
রুদ্রায়ণ

রুদ্রায়ণ

সমরেশ মজুমদার

রুদ্রায়ণ

সমরেশ মজুমদার
short story

Change color


দুপুর একটু গড়ালেই এখানে ঠান্ডা হাওয়া বয়। সঙ্গে-সঙ্গে চারপাশে এমন একটা হিমভাব ছড়ায় যে রোদ্দুরটাকে গায়ে লাগে না। তারপর যখন ছায়ারা গাঢ় হয়, নিচের জঙ্গলের অন্ধকার গায়ে মেখে তারা যখন ওপরে উঠে আসে তখন থেকেই কনকনানিটা শুরু হয়। রাত যত বাড়ে তত তার দাঁত ধারালো হয়। সন্ধের পর পথেঘাটে মানুষ আর বের হয় না। আলোগুলো জ্বলতে থাকে ভূতুড়ে চোখের মতন। শুধু বাতাসের একটানা গোঙানি দিয়ে রাতটা থাকে জড়ানো।


দূরের ওই আকাশের গায়ে ছড়িয়ে থাকা মাঠটার বুকে ছোট-বড় যে তাঁবু পড়েছিল রাজকুমারের অভিষেকের সম্মানে সেগুলোকে তুলে নেওয়া হয়েছে। গত তিনদিন প্রচণ্ড খাটুনি গেছে জয়ন্তীর। মহারাজকুমারের অভিষেক উপলক্ষে এই পাহাড়ি শহরে ছুটে আসতে হয়েছে দিল্লির দেইলি সান কাগজের বিশেষ প্রতিনিধি হিসাবে। প্রাত্যহিক রিপোর্ট পাঠিয়ে দিয়েও তাঁর কাজ শেষ হয়নি। একটা রঙিন ফিচার লিখতে হবে তাঁকে। রাজপরিবার এবং তাঁকে নানানরকম কাহিনি সাজিয়ে এই পটভূমিকে প্রাণবন্ত করতে হবে কাগজের পাতায়। এ-ব্যাপারে অবশ্য জয়ন্তীর সুনাম আছে। অভিষেক মিটে গেলে জয়ন্তীর ইচ্ছে হল এখানে আরও কয়েকটা দিন রয়ে যেতে। ছবির মতো ছোট্ট শহর বিশ্রামের পক্ষে সত্যি খুব ভালো। পরিশ্রম বেশি হয়ে যাওয়ায় মন আরাম চাইছিল। কাগজ থেকে অনুমতি মিলতেই হাঁফ ছেড়েছিলেন তিনি। যাক, এখন দশটার আগে বিছানা ছাড়বেন না, সন্ধের পরেই লেপের তলায় ঢুকবেন। দিল্লিতে যা করা হয় না তাই করবেন তিনি এখানে।



জয়ন্তীর আস্তানাটা চমৎকার। শহরের ঠিক ওপরে পাহাড়ের গা-ঘেঁষে পরপর যে ছবির মতো বাংলোগুলো তারই একটা ভাড়া পেয়ে গিয়েছিলেন তিনি কপালজোরে। একটি বৃদ্ধ। ভুটানিদম্পতি দেখাশোনা করে এটিকে। মালিক থাকেন আরও ওপরের রাজধানীতে। বৃদ্ধ বাগান করে সামনের চিলতে জমিতে, বৃদ্ধা সুন্দর রান্না করে দেয় জয়ন্তীকে। প্রথম কদিনের পরিশ্রমে যা চোখে পড়েনি এখন এই বিশ্রামের সময়ে তাই চেখে-চেখে দেখছেন তিনি। এই পাহাড়ি মাটিতে শীতের ফুলেরাও বুদ্ধের হাতে কি সুন্দর হয়ে ফোটে। এই দম্পতির যেন কোনও ব্যাপারেই কৌতূহল নেই। জয়ন্তী এখানে রয়েছেন এবং কদিন থাকবেন একাকী তাও যেন ওদের কাছে স্বাভাবিক।


চল্লিশটা বছর কখন নিশব্দে খরচ হয়ে গেল। অথচ শরীরটার দিকে তাকালে চল্লিশ শব্দটাকে মনেই পড়ে না। এখন তাঁর চামড়া তেমনি টানটান, মুখের কোথাও আঁচড় পড়েনি, স্বাস্থ্য সেই তিরিশেই ঠেকে রয়েছে। শুধু একটা মোলায়েম রুক্ষতা জয়ন্তীর সর্বাঙ্গে ছড়ানো যা কিনা তাঁকে বর্মের মতো আড়াল দেয়।


এখনও ঠান্ডা বাতাস নেমে আসেনি, মিষ্টি ওম রোদ্দুরে মাখানো। জয়ন্তী কাঠের বারান্দায় দাঁড়িয়ে ছিলেন। দূরে কালো চাপ জঙ্গলমাখা পাহাড়ের শরীর ঘেঁষে বেশ চওড়া নদীর সাদা খাদটা চোখে পড়ল। কী নাম যেন, তোর্সা? যে সব ভেঙে ফেলে? এখন কি বিষাদ নিয়ে শুয়ে আছে নিশ্ৰুপ হয়ে! জল বইছে সরু ধারায়, বাকিটা সাদা হাড়ের মতো পাথরে ছড়ানো। অদ্ভুত নির্জনতা এখানে। জয়ন্তী ঝুঁকে নিচের রাস্তাটা দেখলেন। ওঁর কপালে ভাঁজ পড়ল। ওরা আসছে। পায়ে-পায়ে, খুব সন্তপর্ণে। গতকালই আলাপ হয়েছে। দুটো বাড়ির ওপাশে বাঁকের মাথায় যে। বাংলো সেখানে থাকে ওরা। মহিলাটি মাঝবয়সি, ট্রেইনড নার্স ছেলেটি বছর পনেরর হবে কিনা। সন্দেহ। অত রোগা এবং সাদা চামড়ার কিশোরকে জয়ন্তী আগে কখনও দেখেননি। প্রথম দেখায় বুঝতে পেরেছিলেন বেশ অসুস্থ ছেলেটি। এইটুকুনি পথ হাঁটতে খুব কষ্ট হচ্ছে ওর। প্রতিটি পা। ফেলছে আর বড়-বড় নিশ্বাস নিচ্ছে।



দ্রুত নিচে নেমে এলেন জয়ন্তী। ছোট্ট বাগান পেরিয়ে কাঠের গেটের সামনে দাঁড়ালেন। এখন ওঁর শরীরে একটা হালকা শাল অথচ ছেলেটির আপাদমস্তক গরম উলে মোড়া। মাথায় মাঙ্কিক্যাপ। যে চামড়াটাকে প্রথমে সাদা মনে হয়েছিল তা যে রক্তহীন সেটা বুঝতে অসুবিধে হয়নি। কথা বলার চৌহদ্দিতে আসা মাত্র জয়ন্তী জিজ্ঞাসা করলেন, কেমন আছো আজকে?


ছেলেটির চোখে লজ্জা ফুটল কি! ঘাড় নাড়ল সে, ভালো।


গতকাল ওকে এখান থেকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল নার্স। যেই ওই পাহাড়টার মাথায় কুয়াশারা এসে জমা হয়েছিল সঙ্গে-সঙ্গে সে তাড়া দিয়েছিল, চলো, রোদ মরে আসছে। তোমার ঠান্ডা লেগে যাবে।


ছেলেটির কাতর চোখের চাহনিতে তার মন গলেনি। জয়ন্তীর দিকে তাকিয়ে বলেছিল, কী করব বলুন! ডাক্তার পইপই করে নিষেধ করেছে ঠান্ডা না লাগাতে, অথচ রোদ্দুরে একটু পায়চারিও করাতে হবে। এদিকে পদ্মপাতায় জল কখন যে টুপ করে ঝরে পড়বে আর দোষ হবে আমার। আর দাঁড়াতে হবে না, ফিরে চলো।


ছেলেটির ফিরে যাওয়ার মোটেই ইচ্ছে ছিল না। কিন্তু প্রতিবাদ করার ক্ষমতাটুকু বোধহয় অর্জন করতে শেখেনি সে। আজ জয়ন্তী গেট খুলে রাস্তায় চলে এলেন। দু-একটা ভেড়া ছাড়া পিচের পথটায় কোনও প্রাণী নেই। জয়ন্তী বললেন, কাল তোমার নাম জিজ্ঞাসা করতে ভুলে গেছি!



ছেলেটির ঠোঁট নড়ল। শুধু চোখ নাক আর গালের পাশ দিয়ে ঠোঁট নজরে আসছে। নার্স বলল, নাম বলো!


তাপস সেনগুপ্ত।


বাঃ, বেশ সুন্দর নাম তোমার। চলো আমি তোমার সঙ্গে একটু বেড়াই। তোমার আপত্তি নেই। তো? তাপসের পাশে এসে দাঁড়ালেন জয়ন্তী।


দ্রুত মাথা নাড়ল সে, না কোনও আপত্তি নেই।


কয়েক পা হাঁটতেই নার্স চাপা গলায় বলল, আঃ অতজোরে হাঁটতে মানা করেছিনা? এমনভাবে হাঁটবে যাতে কষ্ট না হয়।


আমার কষ্ট হচ্ছে না। জয়ন্তী লক্ষ করলেন তাপসের কণ্ঠস্বর বয়সের তুলনায় বেশ সরু কিন্তু খুব মিষ্টি।


কিসে কষ্ট হবে তা যদি বুঝতে পারতে। এখানে একটু বসো। জিরিয়ে নাও। আর যেতে হবে না ওদিকে। এক্ষুনি রোদ পড়ে আসবে। তোমার বাবা শুনলে আমায় আস্ত রাখবে না। নার্স। তাপসকে হাত ধরে রাস্তার পাশে একটা বড় পাথরের ওপর বসিয়ে দিল। জয়ন্তী লক্ষ করছিলেন নার্সের শাসন। এর মধ্যে তাঁর কথা বলা শোভন নয়। তবে নার্স ঠিকই বলেছে বলে মনে হল। তাঁর। এটুকু আসতেই ছেলেটি হাঁপাচ্ছে। মুখে ঘাম জমছে, বুকের ওঠানামা পুলওভার আড়াল করতে পারেনি।



ওর অসুখটা কী তা জয়ন্তী জানেন না। গতকাল নার্সটি বলেছিল, ও খুব অসুস্থ। বিশ্বাস করতে চাননি কিন্তু এখন মনে হল সেটা খুব বেশি রকমের কিছু। জয়ন্তী ছেলেটির দিকে তাকাতেই স্থির হয়ে গেলেন। এক একটা স্পর্শ কিংবা গন্ধ অথবা চাহনি আছে যা মুহূর্তেই সমস্ত পলেস্তারা খসিয়ে হাঁ করে দেয় গাঁথুনিকে। এক মুহূর্তে ঠেলে নিয়ে যায় সেখানে যেখানে স্মৃতি থাকে মুখ বুজিয়ে। ছেলেটি যেভাবে তাঁর দিকে বিশাল চোখে তাকিয়ে আছে, সেই চাহনি জয়ন্তীকে এবার কাঁপিয়ে দিল। পঁচিশ বছর আগের আর একজোড়া চোখ কী করে এই চোখে দৃষ্টিটাকে এঁকে দিল হুবহু?


মাঝরাস্তায় দাঁড়িয়ে শাড়ি থেকে চোরকাঁটা সরাচ্ছিল নার্সটি। জয়ন্তী ওর কাছে এগিয়ে গেলেন যেন চাহনিটার সীমা ছাড়াতেই। জিজ্ঞাসা করলেন, আচ্ছা কী হয়েছে ওর?


কথা শোনার দূরত্বে নেই ছেলেটি, তবু নার্স আড়চোখে একবার দেখে নিল। তারপর গলা নামিয়ে বলল, বাঁচবে না।


সেকি!


নীরবে মাথা নাড়ল নার্স তারপর বলল, শরীর রক্ত হয় না। কলকাতা বোম্বাই দিল্লি ঘুরে অনেক ডাক্তার দেখানো হয়েছে, কোনও লাভ হয়নি। গরম জায়গায় থাকলে অ্যাদ্দিন চলে যেত। ঠান্ডা পাহাড়ি অঞ্চল অথচ ঠান্ডা লাগবে না বলেই এই জায়গাটা বেছে নেওয়া হয়েছে। প্রতিসপ্তাহের শনিবারে রক্ত দিতে হয়। বাড়িতেই সব ব্যবস্থা করা আছে।



ওর বাবা-মা? জয়ন্তী ছেলেটির দিকে তাকাতে সাহস পাচ্ছিলেন না।


মা তো মরে গেছে জন্ম দিয়ে। বাপের খুব আদুরে ছেলে। খরচা করছে খুব। কিন্তু বেশিদিন ভুগলে কজনের আর ধৈর্য থাকে। চাকরি বাকরি ছেড়ে তো আর এখানে পড়ে থাকতে পারে না। শনিবার আসে সোমবার ভোরে চলে যায়। এটাই বোধহয় শেষ মাস।


কেন? চমকে উঠলেন জয়ন্তী।


জানি না। ডাক্তার ওর বাবাকে তৈরি থাকতে বলেছেন। আর দেরি করব না দিদি। আমার অনেক কাজ পড়ে আছে। চলি। নার্স তরতর করে এগিয়ে গেল তাপসের দিকে। জয়ন্তী লক্ষ্য করলেন এতক্ষণে তাপসের বুক কিছুটা স্থির। নার্স বলল, ওঠো, সন্ধে হয়ে আসছে।


এখনও তে রোদ আছে। কাতর হল তাপসের গলা।


থাক। আর বসে কাজ নেই।



আর একটু থাকো না।


না।


আর একটুখানি। আমার খুব ভালো লাগছে। আবদার না প্রার্থনা তা বোধহয় ও নিজেই জানে না বলে মনে হল জয়ন্তীর। নার্সের পাশে পৌঁছে জয়ন্তী বললেন, এক কাজ করলে হয় না, আপনি এগিয়ে যান আমি ওকে নিয়ে আসছি।


নার্সটি বুঝতে পারছিল না এ কথায় বিরক্ত হওয়া উচিত কিনা। সে বলল, আপনি জানেন না দিদি, ওর সঙ্গে হাঁটা কি কষ্টকর।


জয়ন্তী হাসলেন, আপনি চিন্তা করবেন না। আমি ভালোভাবে নিয়ে যাব ওকে।


একটু কি স্বস্তি নার্সটির? মুখে আরামের ভাঁজ? বলল, তাহলে বেশি দেরি করবেন না। ওর বাবা শুনলে আমাকে খেয়ে ফেলবে। ভীষণ রাগী মানুষ। শোনো, তুমি আবার অন্য কিছুর বায়না করবে না, বুঝলে? তাহলে আমি আসি!


হ্যাঁ। জয়ন্তীর মুখ থেকে শব্দটি বের হওয়া মাত্র নার্স বাড়ির পথ ধরল। সেদিকে একবার তাকিয়ে জয়ন্তী তাপসের সামনে এসে দাঁড়ালেন, তুমি কিন্তু খুব ঘামছ।



তাপস ওঁর দিকে তাকাল কিন্তু কিছু বলল না। জয়ন্তী চারপাশেনজর বোলালেন। এখনও আকাশ রোদ্দুরে রাঙাননা, কুয়াশারা গতকালের মতো জমতে শুরু করেনি। ঠান্ডা হাওয়াটা এখনো নামেনি পাহাড় থেকে। ওঁর মনে হল অতিরিক্ত গরম জামা কাপড় তাপসকে অস্বস্তি দিচ্ছে। তিনি বললেন, মাঙ্কি ক্যাপটা খুলে ফেললে হয়তো আরাম লাগবে তোমার, খুলবে?


একটু শঙ্কিত হল তাপস। সরু গলায় বলল, আন্টি বকবেন।


এখন খুলে বসো, যাওয়ার সময় আবার পরে নিও।


ছেলেটি নিজে খুলতে পারল না, জয়ন্তীকে হাত দিতে হল। ভীষণ দুর্বল ও, কাগজের মতো সাদা দেহে কোথাও শক্তি অবশিষ্ট নেই। অথচ চোখ দুটো কি দারুণ উজ্জ্বল। মাথার চুল চেপে বসে। গিয়েছিল। জয়ন্তীর খুব ইচ্ছে করছিল কপালের ঘাম মুছিয়ে দিতে। কয়েকদিনের মধ্যে যে মরে যাবে তার সম্পর্কে সঙ্কোচ হওয়ার কোনও মানে হয় না। কিন্তু ছেলেটি যে আরাম বোধ করছে এটা বোঝা গেল। মুখের চেহারার পরিবর্তন হচ্ছিল ঘামে বাতাস লাগায়। মাঙ্কিক্যাপটা হাতে। নিয়ে জয়ন্তী পাশের পাথরটা ওপর একটু আরাম করে বসলেন, এসো আমরা এবার গল্প করি। তুমি এখানে কতদিন এসেছ?



প্রশ্নটা শুনে মনে-মনে হিসেব করতে চাইল তাপস। তারপর বলল, ঠিক বিরানব্বই দিন। অবাক হলেন জয়ন্তী। এইভাবে দিন গুনতে কাউকে কখনও দেখেননি তিনি। স্বচ্ছন্দে তিনমাস বলতে পারত ও।


আমি এসেছি এক সপ্তাহ হয়নি।


জানি।


কী করে জানলে? দারুণ অবাক হলেন জয়ন্তী।


দেখেছি।


ও। তোমার কেমন লাগছে এই জায়গাটা?


ঠোঁট বেঁকাল তাপস, ভালো না।


সেকি! কেন!



আমি তো বাড়ি থেকে শুধু এই পর্যন্ত আসি।


তুমি আর কোথাও যাওনি? নিচে কত বিরাট মেলা হল, ওদিকে নদীর বুকটা কি চমৎকার! একটা গুম্ভা আছে ওপাশে যার ঘণ্টা বাজে মাঝে-মাঝে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে সব দেখিয়ে নিয়ে আসব। দেখবে, তোমার তখন এই জায়গাটাকে খুব ভালো লাগবে।


সত্যি আমাকে নিয়ে যাবে? উৎসাহে উজ্জ্বল হল তাপসের মুখ।


ঘাড় কাত করলেন জয়ন্তী। এবং হঠাৎ তিনি অনুভব করলেন তাঁর কথা বলার ধরন যেন বদলে গেছে। দিল্লির ইংরেজি কাগজের সাংবাদিক জয়ন্তী রায় নয়, পঁচিশবছর আগের সেই বালিকার গলা যেন আচমকা শুনতে পেলেন তিনি। শুনে মজা লাগল। স্পষ্ট বুঝতে পারলেন এই নিরক্ত কিশোরটির সঙ্গে এইভাবে কথা বলাই স্বাভাবিক।


এবার কুয়াশারা জমতে শুরু করেছে পাহাড়ের মাথায়। খুব দ্রুত পালটে যাচ্ছে রোদ্দুরের চেহারা। জয়ন্তী মাঙ্কিক্যাপ এগিয়ে ধরলেন,

**********
No Review
Related Books
Loading books…