Home
ভি সি আর

ভি সি আর

বুদ্ধদেব গুহ

ভি সি আর

বুদ্ধদেব গুহ
short story

Posted byবেলা 07-May-2025

Change color

রুরু কোথায় গেছে?

সীমা বারান্দায় এলে সৌম্য জিজ্ঞেস করল।

বাঃ। জন্মদিনের পার্টিতে গেল না।

ও। কার যেন জন্মদিন?

সাঙ্গেনারিয়া।


অদ্ভুত সারনেম ত।


অদ্ভুতের কী আছে। মাড়োয়ারি! কতরকম উদ্ভট উদ্ভট সারনেমওয়ালা ছেলে আছে রুরুদের স্কুলে। কসমোপলিটান ব্যাপার!


এই স্কুলই, ছেলেটার বারোটা বাজাবে! তোমাকে বলেছিলাম।



তুমি বললে তো আর হবে না। আজকাল আবার বাংলা মিডিয়াম স্কুলে কেউ ছেলেকে দেয় নাকি? পাগলের মতো কথা। প্রথমে মিস বি হার্টলি অথবা মন্ট গ্রেস। তারপর লা মার্ট, সেন্ট। জেভিয়ার্স। নয়তো ডনবসকো। স্কুলিংই তো আসল। মানুষ না হয়ে তোমারই মতো বাঁদর হয়েই থাক, তাই ইঞ্জতো তো তুমি চাও।


এই জন্যেই তো আমার রাগ ধরে যায়। কলকাতার ক-টা বাঙালি মা-বাবা ছেলেদের এই সব স্কুলে দিতে পারেন? যাঁরা পারলেন না, তাঁদের ছেলেমেয়েরা সব বাঁদর হয়ে গেল? বাঁদর হলে, এসব স্কুলেই বেশি হবে। বেশি হয়। সেটা, স্কুলের দোষে অবশ্য নয়। মা-বাবারই দোষে। বন্ধুবান্ধবদের দোষে। যত বড়লোকের ছেলেদের আড্ডা এই সব স্কুলে।


বড়োলোক যাঁরা হন, তাঁরা সব বড়োমানুষও তো বটে! না কি, টাকা থাকাটাই অন্যায়ঞ্জ, তোমার মতে?


মনুষ্যত্ব, বিদ্যা-বুদ্ধি, সম্মান এসবের সঙ্গে রোজগারের আজকাল কোনোই সম্পর্ক নেই। বরং, যাঁদের এসব আছে তাঁদেরই পয়সা নেই। সেসব ছিল আমাদের ছেলেবেলায়। যে মানুষেরা গাড়ি চড়তেন, তাঁদের মধ্যে সামান্য কিছু যে কালোবাজারি-টাজারি ছিল না তা নয়ঞ্জ, ছিল। কিন্তু। বেশিরভাগই সম্রান্ত। প্রফেসার, ডাক্তার, জজ, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার। আর আজকাল। চোর জোচ্চোর, ফুচকাওয়ালা, পানওয়ালাও গাড়ি চড়ে। পয়সা এখন বাজে লোকদেরই হাতে। অঢেল ক্যাশ। সেইজন্যেই এই কথা বলা।



তোমার যত সব ব্যাকডেটেড আইডিয়া। আশ্চর্য সব থিওরি। শুনলেও হাসি পায়।


সীমা বলল।


তারপর একটু চুপ করে থেকে হঠাৎ বলল, ওই তো গাড়ির আওয়াজ পেলাম একটা। ও শঙ্কুর গাড়িতে গেছে। শঙ্কুই নামিয়ে দিয়ে যাবে। রবিবারে তো আর গাড়ি পাওয়ার জো নেই তোমার। কী আর করব। কপাল!


বলেই, বারান্দায় গেল।


গাড়িটা তো আমার নয়। অফিসের গাড়ি। তা ছাড়া, রামখেলানও তো একটা মানুষ, না কি! সপ্তাহে একটা দিন ছুটি তো ওরও দরকার? বউ আছে, ছেলে-মেয়ে আছে।


দ্যাখো! বেশি সি-পি-এম-গিরি কোরো না। দরদে বাঁচে না। অনেক কমিউনিস্ট আমার দেখা আছে। ভণ্ডামি যত।


বারান্দায় বসে বসেই দেখল যে, গাড়িটা থামল। খুব বড়ো ঝকঝকে গাড়ি একটা। কন্টেসা বোধ হয়। গাড়ি থেকে রুরু নামল। হাত তুলে বলল, বাই-ই-ই…। তারপর খোলা দরজা দিয়ে ঢুকে দৌড়ে উঠতে লাগল সিঁড়ি বেয়ে।



সীমা বলল, কই? এদিকে আয়? কী হল, বল?


সীমার, তার সুন্দর সপ্রতিভ ছেলেকে নিয়ে খুবই গর্ব।


কী আবার হবে! ভিডিয়োতে ছবি দেখলাম।


বিরক্ত মুখে বলল রুরু।


ভাড়া করে এনেছিল? ভিডিয়ো ক্যাসেট রেকর্ডার?


না, না। কিনেছে সাঙ্গেরিয়া। জাপানি। গ্রেট! সৌম্য বলল, কী ছবি দেখলি?


জেমস বন্ডের। দারুণ!


গাড়িটা কী গাড়ি রে? শঙ্কুদের?



সীমা জিজ্ঞেস করল।


ইদানীং সীমা কেমন যেন হ্যাংলা হ্যাংলা হয়ে গেছে। লক্ষ করে সৌম্য। লক্ষ করে, দুঃখিত হয়।


মার্সিডিস। ডিজেল। এয়ারকন্ডিশন্ড। চড়তে যে কী আরাম না!


সৌম্য জিজ্ঞেস করল, শঙ্কুর বাবা কী করেন? কখনো গেছিস ওদের বাড়ি?


বাঃ যাব না? কত্তবার। ফ্যান্টাস্টিক বড়োলোক। বাড়িতে রুফ গার্ডেন আর সুইমিং পুল আছে। হাওড়ায় কীসব ফাউন্ড্রি-টাউন্ড্রি আছে। এক্সপোর্ট করেন। এই তো শঙ্কু ঘুরে এল ইয়োরোপ এবারের গরমের ছুটিতে। ফ্রাঙ্কফুর্ট, জুরিশ, জিনিভা, কোপেনহাগেন! ছবি দেখিয়েছে আমাদের।


বাঃ। দেশ দেখার মতো শিক্ষা আর বেশি নেই। যদি দেখার চোখ নিয়ে দেখে কেউ।


সৌম্য বলল।



যাচ্ছি মা আমি।


ছটফটে রুরু ঘুরে দাঁড়িয়ে বলল।


কোথায়?


বাঃ একটু টিভি দেখব না। আজ তো রবিবার। হাম কীসিসে কম নেহী দেখাবে।


ওমা! তাই-ই বুঝি। আমি আজ লেক প্লেস-এ যাব ভেবেছিলাম তাই-ই আর লক্ষ করিনি।


যা যা তুই গিয়ে খোল। আমি আসছি।


রুরু চলে গেলে সীমা বলল, চলো না, তুমিও একটু দেখবে। মনটা চাঙ্গা হয়ে যাবে। কী যে বুড়োদের মতো গোমড়ামুখ করে বসে থাকো সবসময় আর বই পড়ো। রুরুকে কিছু বলি না। যা পড়ার চাপ না বেচারিদের। ওরা যা শিখেছে এই অল্পবয়সে, এম এ পাশ করেও আমরা শিখিনি। তা। তুমি নিজেও আনন্দ করো না, অন্যে করলেও রেগে যাও।



যার হাতে আনন্দ সীমা! তুমি যাও। সুপ্রিয় একটা খুব ভালো বই দিয়েছে। র্যাগটাইম। পড়ব।


তোমার হয়ে গেলে আমাকে দিও।


দেব। কিন্তু চুপ করে বসে বই পড়ার সময় কি হবে তোমার? এ জীবনে?


হবে। হবে। বলেই সীমা উঠে গেল, হাম কীসিসে কম নেহী দেখতে। দ্ব্যর্থক কথাটা সীমার মাথার উপর দিয়েই চলে গেল। দুঃখ হল সৌম্যর। দু-কারণে।


ও বারান্দাতে বসেই রইল। আজকাল কিছুই ভালো লাগে না ওর। হয় ও নিজে বদলে গেছে, ভীষণভাবেঞ্জ, নয়ত বদলে গেছে ওর চারপাশের পৃথিবী। বদলানো ভালো। না-বদলানো মানেই তো স্থবিরতা। সেকথা না মানার মতো অশিক্ষিত ও নয়। তবে, বদল বা পরিবর্তনটা কোন দিকে, কী জন্য? সেটাও ওর কাছে মস্ত বড়ো। যে পরিবর্তন ওর চোখে পড়ে, ঘরে-বাইরেঞ্জ, সেটা শুভ তো নয়ই, কিন্তু সেটা যে একেবারে অর্থহীনও একথাই বার বার মনে হয় ওর। সৌম্য, খুব সম্ভব। অকালেই বুড়ো হয়ে যাচ্ছে। কে জানে! সবাই-ই কি তাদের ভাবনার ক্ষমতাও হারিয়ে ফেলেছে পুরোপুরি? কেউই যে ভাবে না, তা অবশ্য নয়। কিন্তু সকলেরই ভাবনা, চিন্তা, বুদ্ধি, মেধা, পরিশ্রম সব কিছুই যেন আজ টাকা, আরও টাকার দিকে মুখ করে আছে। মানুষ যে মানুষইঞ্জ, সৃষ্টির অন্য সমস্ত জীবের থেকে যে তার অনেকই তফাত ছিলঞ্জ, তফাত থাকার কথা ছিল, এই কথাটাও বোধহয় মানুষ ভুলে গেছে আজকাল। পুরোপুরি। এক আশ্চর্য সময় এখন।



ভাবে, সৌম্য।


পাশের বাড়ির বারান্দায় দাঁড়িয়ে রুরুরই সমবয়সি, সেন সাহেবের ছেলে কানু তার পরের বাড়ির পুলিকে ভিডিয়ো ক্যাসেট বদলাবদলি করার কথা বলছিল। পপ-মিউজিকের ছবি। গলির শেষে। যে মাল্টি-স্টোরিড বাড়িটা হয়েছে নতুন, তার নীচে, একটি ভিডিয়ো ক্যাসেটের লাইব্রেরি হয়েছে। সারাদিন, বিশেষ করে ছুটির দিনঞ্জ, গাড়ির পর গাড়ি এসে থামে। বেশিই অবাঙালি। অল্পবয়সি, আহ্লাদি সব যুবক-যুবতীরা নামে। ভাব দেখে মনে হয়, খোকা-খুকু। এদের দেখে। বোঝাই যায় না এরাও কলকাতার বাসিন্দা। এ শহরে কোনো মানুষকে আদৌ খেটে খেতে হয় না বা কারো কোনো দুঃখকষ্ট আছে। যেন অন্য গ্রহর প্রাণী এরা। যে-গ্রহের দিকে সৌম্য এবং সৌম্যর সমাজ দ্রুত ছুটে চলেছে অনুক্ষণ। সব তারকা পরিহরি এক তারকা লক্ষ করি সকলেই বাণিজ্যেতে যাচ্ছে আজকাল। বাণিজ্যে বসতেঃ লক্ষ্মী!


একটা গাড়ি এসে দাঁড়াল নীচে। খুকু নামল। হ্যাঁ। খুকুই তো। সঙ্গে বীরেশ। সৌম্যর মাসতুতো বোন খুকু। বীরেশ সি এম ডি-এর অফিসার। সাত বছরের মধ্যে সল্ট লেক-এ বাড়ি করেছে। গাড়ি কিনেছে, সুখের বন্যা বইয়ে দিয়েছে একেবারে। মাইনে যা পায়, তাতে



আলুপোস্ত এবং কলাই-ডাল খেয়েই থাকার কথা ছিল। বাড়ি-গাড়ি তো দূরের কথা। বীরেশকে তাও সহ্য করা যায়। চুপচাপ, ম্যাটার অফ ফ্যাক্ট লোক-সবসময়ই বাঁ-চোখ আধখানা খুঁজে টাকা বানানোর চিন্তা করে যাচ্ছে। কিন্তু খুকুটাকে একেবারেই সহ্য হয় না সৌম্যর। হঠাৎ। বড়োলোকদের স্ত্রীরা প্রায়শই অসহ্য হয়ে থাকেন পরিচিতদের চোখে। খুকুও ব্যতিক্রম নয়। এত বেশি কথা বলে! বোকা বোকা। কাঁচাটাকার গন্ধ ছাড়ে, ভেঙে-যাওয়া হাঁসের ডিমের মতো। ভাবখানা এমন যেন ও বি এম বিড়লা বা জে আর ডি টাটারই বউ। নিও-রিচ বোধহয় এদেরই বলে! এক একবার ওরা আসে আর সীমার মাথায় নতুন কোনো বস্তুতন্ত্রের পোকা ঢুকিয়ে দিয়ে চলে যায়। এমনিতেই সংসার চালাতেই হিমশিম খেয়ে যায় সৌম্য। তাই এদের মতো আগন্তুককেও খুবই ভয় পায়।


সৌম্য উঠে দরজাটা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল র্যাগটাইম বইটা নিয়ে। মনে মনে প্রার্থনা করল যে বীরেশ আর টুকু যাওয়ার সময় যাচ্ছি সৌম্যদা বলেই চলে যাবে। যাদের সঙ্গে কোনো বিষয়েই কথা বলা যায় না তাদের সঙ্গে কথা বলতে ভীষণই অস্বস্তি বোধ করে ও।


সত্যিই দারুণ বইটা! কী সুন্দর এবং প্রাণবন্ত ইংরিজি। বহুদিন আগে নবোকভের ললিতা পড়ে এমন মনে হয়েছিল। বিষয়বস্তুর জন্যে নয়, ভাষার জন্যে। বইয়ের মধ্যে একেবারেই ডুবে গেল সৌম্য। তার আর কোনো হুঁশ রইল না।



হঠাৎ কে যেন ধাক্কা দিয়ে ভেজানো দরজাটা খুলল এবং তারপরই হুড়মুড় করে সীমা, বীরেশ, খুকু এবং রুরুকেও সঙ্গে নিয়ে ঢুকে এল। বলল, এই যে সৌম্য! শোনো একবার! কী খবর নিয়ে এসেছে বীরেশ। হাউ সুইট অফ হিম।


আজকাল সীমা কথায় কথায় বড়ো বেশি ইংরেজি বলে। রুরুর প্রভাব পড়ছে মায়ের ওপরে। ভালো লাগে না সৌম্যর।


সৌম্য উঠে বসে বীরেশের ঈষৎ-ফোলা, গর্বিত, পানজর্দা ভরা গালের দিকে তাকাল। তারপর মুখের দিকে।


কী? ব্যাপার কী?


ভি সি আর!


ভি সি আর?


হ্যাঁ। বীরেশের এক সাপ্লায়ার ওকে হংকং থেকে এনে দিয়েছে। সোনি। একেবারে জলের দরে। বীরেশ বলছে যে, তুমি ইন্টারেস্টেড থাকলে বলে-কয়ে তোমার জন্যেও আনিয়ে দেবে একটা।



আমি কী করব? ওসব দিয়ে? বিরক্তি এবং অস্বস্তির সঙ্গে বলল সৌম্য। আমি, মানে আমরা।


বিপদের আভাষ পেল ও।


ডোন্ট বি সিলি! বাবাঃ।


রুরু বলল।


সীমা বলল, দ্যাখ খুকু। কাকে নিয়ে ঘর করি তাই-ই দ্যাখ। একটা বেরসিক, ব্যাক-ডেটেড মানুষ। আনপ্রাকটিকাল। কে বোঝাবে একে বল? চান্স ইন আ লাইফ-টাইম। মাত্র কুড়ি হাজারে হয়ে যাবে। ওয়াইড-স্ক্রিনের কালার টিভি প্লাস ভি সি আর। ভাবা যায়?


কুড়ি হাজার!


আঁতকে উঠে বলল সৌম্য।



দ্যাখ। দ্যাখ। তোর সৌম্যদাকে দ্যাখ। আসল দাম তত কম করে চল্লিশ। কী রে খুকু? তাই না?


খুকু ঘাড় নাড়ল সবজান্তার মতো।


খুকু বলল, যাই-ই হোক। তোমরা ভাবাভাবি, মারামারি করো। তোমাদের কথা মনে হওয়াতে দৌড়ে এলাম, এখন সাধা-লক্ষ্মী পায়ে ঠেলতে চাও তো ঠেললা। তোমাদের যা খুশি! এবার যাব আমরা। ভিডিয়ো লাইব্রেরিতে এসেছিলাম তোমাদের পাড়ায়।


রুরু, চলে গেল ঘর ছেড়ে। বোধ হয় অপদার্থ, অবুঝ বাবার ওপর রাগ করেই।


সৌম্য অন্যমনস্ক গলায় বলল, ভিডিয়ো ক্যাসেট লাইব্রেরিতে? এই আমাদের মোড়ের লাইব্রেরিতে? এত দূরে? সল্ট লেক থেকে?


শুধু রবিবারে রবিবারেই তো আসি। এদের কাছে ভালো ভালো সফট-পর্ণো থাকে। হার্ড-পর্ণোও আছে। ব্লু-ফিল্ম।


তবে, আমাদের ওসব ভালো লাগে না সৌম্যদা। বয়স তো হল!


খুকু বলল।


সীমা বিরক্তির সঙ্গে বলল, জানি না বাবা। তোমার নিশ্চয়ই হয়নি। তবে আমার বরের অবশ্যই হয়েছে।


চলি আজ আমরা। টেক ইওর ওওন টাইম। ব্যাটা একেবারে আমার হাতের কজায়। ওর জীবন কাঠি মরণ-কাঠি সবই আমি। ভেবে, বোলো। তাড়া নেই কোনো। চলি।


২.


রাতে খাবার টেবিলে রুরুকে দেখা গেল না।


কী ব্যাপার?


সৌম্য জিজ্ঞেস করল।


বলছে, খিদে নেই। সানোরিয়ারের বাড়িতে জোর খেয়েছে। একটু চুপ করে থেকে প্লেটে আচার তুলতে তুল

**********
No Review
Related Books
Loading books…