
বুঝেসুঝে বেঁচে থাকা
সমরেশ মজুমদার
কর্তামশাই জমিটা কিনে দিয়ে বলেছিলেন, ‘হারা, সারাজীবন আমাদের বাড়িতে চাকরি করলি, এবার একটু স্বাধীনভাবে থাক। তোর তিরিশ বছরের যত মাইনের টাকা, তা পোস্ট অফিসের খাতায় আছে। খাতাটা নে। আমি বুড়ো হয়ে গেছি, কবে হুট করে চলে যাব। তুই বুঝেসুঝে বেঁচে থাকিস।’
জমির দলিল, পোস্ট অফিসের পাসবুক তার হাতে তুলে দিয়ে ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন কর্তামশাই। বাড়ির বউদের একটুও সম্মতি ছিল না, তাঁরা চাইছিলেন হারা বাড়িতেই থাকুক। কিন্তু কর্তামশায়ের ইচ্ছের বিরুদ্ধে মুখ খোলার সাহস তাঁদের ছিল না। তখন কর্তামশায়ের ছিল শেকড় তোলার সময়। খাঁচায় পোষা সুন্দর পাখিগুলোকে একে-একে ছেড়ে দিলেন। জামা-জুতো কেনা বন্ধ করে দিলেন। বড়ছেলে সাহস করে বলেছিল, ‘হারা তো দশ বছর বয়স থেকেই এ বাড়িতে, আত্মীয়স্বজন কেউ নেই। ওই জমি আর টাকা নিয়ে একা সামলাতে পারবে কি? বেহাত না হয়ে যায়!’
কর্তামশাই বলেছিলেন, ‘সাইকেলে চড়তে গেলে পড়তে হয়, সাঁতার শিখতে গেলে জল খেতে হয়। ওর না হয় সেরকম একটু হবে। তাই বলে একটা মানুষ আর কতকাল গোলাম হয়ে। থাকবে!’
মোট দেড় বিঘে কাঠা জমি। বাস রাস্তা থেকে দশ মিনিটের হাঁটা পথ। জমিটা উঁচুতে, নিচে জলঢাকা নদী। জংলা হয়ে পড়েছিল। কর্তাবাবু লোক দিয়ে সেটা পরিষ্কার করিয়ে একটা সুন্দর চালাঘর তৈরি করিয়ে দিয়েছিলেন। বলেছিলেন, ‘জমির পেছনে পরিশ্রম দে হারা। জমি তোকে সখাওয়াবে।’
দু-বছর ধরে তারা সেই পরিশ্রম করে গেছে দাঁতে দাঁত চেপে। ভোর থেকে জমির সঙ্গে লড়াই। তাকে তৈরি করতে, শান্ত করতেই কয়েক মাস কেটে গিয়েছিল। তারপর শহর থেকে বীজ কিনে এনে যত্ন করে লাগানো। কাজ করতে-করতে বিকেল হয়ে যেত। তখন কাঠের উনুনে ভাত। চাপাত, সঙ্গে আলু আর ডিম। ডিম তার ভারি পছন্দ। কর্তাবাবুর বাড়িতে সপ্তাহে মাত্র একটা দিন ডিম হত।
তারপর মাটি ছেড়ে গাছগুলো আকাশ দেখতে চাইল। আট কাঠা জমি তখন সবুজে সবুজ। জলঢাকার ওপর থেকে হওয়ারা ছুটে এসে ওদের সঙ্গে খেলা করে অবিরাম। জলঢাকার জলে ওদের স্বাস্থ্য বেশ পুরুষ্টু। কর্তামশাই দেখতে এলেন। গাড়ি জমি অবধি আসে না। ধরে-ধরে নিয়ে আসতে হল। গাছগাছালির দিকে তাকিয়ে শিশুর মতো হাসলেন, চোখের ওপরে হাত তুলে দেখলেন, ‘ওরে হারা, সবুজ হয়ে আছে রে তোর বাগান। কী-কী লাগিয়েছিস?’
হারা হাতজোড় করে বলেছিল, ‘আজ্ঞে কর্তা, উচ্ছে, বেগুন, পালং, সিম, বরবটি, পেয়ারা, ঢ্যাঁড়শ। বর্ষা চলে গেলেই পেঁয়াজ, আদা, রসুন আর আলু লাগাব। তারপরে কপি। ফুলকপি, বাঁধাকপি, ওলকপি। ওদিকে কয়েকটা আমগাছ লাগিয়েছি। লিচুও। তালগাছ।’
‘সর্বনাশ! তুই তালগাছ লাগাতে গেলি কেন হারা?’ কথা শেষ করতে না দিয়ে কর্তামশাই গলা তুললেন।
‘আজ্ঞে, ও-বাড়িতে ছিল–’
‘হতভাগা! এই গাছের তাল তুই মরার আগে খেতে পারবি? তালগাছ যে লাগায় তার নাতি খায়! তোর নাতি কোথায়, যে খাবে?’ কর্তামশাই মাথা নাড়লেন, ‘শোন, জীবন থেকে অনেক কিছু শিখেছি আমি। তার মধ্যে একটা হল, যে-কাজের ফল বেঁচে থাকতে-থাকতে তুই ভোগ করতে পারবি সেই কাজটাই কর। লোকে বারো ইঞ্চি দেওয়ালের বিশাল বাড়ি বানিয়ে ভাবে নাতি পুতিরা সব একসঙ্গে থাকবে সেই বাড়িতে। এক পুরুষ পরেই দেখা যাচ্ছে সেই বাড়িতে ঘুঘু চরছে। নাতি-পুতিরা যে-যার কাজ নিয়ে বাইরে গিয়ে বাসা নিয়েছে।’
‘আজ্ঞে, ও-দুটোকে তুলতে মায়া লাগবে কিন্তু আর ওরকম গাছ লাগাব না।’ হারা বলেছিল।
‘কিন্তু হারা, তোর জমিতে ফুলের গাছ নেই কেন?
‘ফুল?’
‘হ্যাঁ, গোলাপ, টগর, নয়নতারা, সূর্যমুখী?
‘আজ্ঞে।’
‘ওগুলো খাওয়া যায় না বলে লাগাসনি?”
কথাটা ঠিকই বলেছেন কর্তাবাবু। যে-গাছের কাছে কিছু পাওয়া যাবে তাদের কথাই ভেবেছিল সে। ফুলেদের কথা মাথায় আসেনি।
কর্তামশাই বলেছিলেন, ‘শুধু পেটকে খাওয়ার দিবি হারা? মনেরও তো খাওয়ার দরকার। গোলাপ যখন ফুটবে মৌমাছি ভিড় করবে, তখন দেখবি মন ভালো হয়ে যাবে। আর বেশি যদি ফুল ফোটে তাহলে ব্যাপারিরা এসে তোর কাছ থেকে কিনে নিয়ে যাবে। উপরি রোজগার করতে পারবি!’
পরের দিন পোস্ট অফিস থেকে টাকা তুলে ছ’রকমের ফুলের গাছ লাগাল হারা। গাছগুলোর জায়গা হল তার জমির একপাশে।
প্রথমবার যখন ঢ্যাঁড়শ-উচ্ছে-বেগুন-পালং পুরুষ্টু হল তখন বুক জুড়ে থইথই আনন্দ। একটা ব্যাগে পুরে সেগুলো নিয়ে হাজির হল পুরোনো বাড়িতে। বউরা সেসব দেখে প্রশংসায় পঞ্চমুখ। কর্তাবাবু বিছানা ছেড়ে আসতে পারবেন না শুনে হারা নিজেই গেল তাঁর কাছে। হাত-জোড় করে তার জমির প্রথম ফসল নিবেদন করল প্রাক্তন মনিবের কাছে।।
কর্তা আরও দুর্বল হয়েছেন, শরীর ছোট হয়ে গেছে। তবু উজ্জ্বল চোখে সেসব দেখে বললেন, ‘আমি জানতাম তুই পারবি হারা। মাটিকে ভালোবাসবি, সময়ে তাহলেই মাটি দেবে তোকে। ভালোভাবে থাকিস হারা। আর শোন, কাছে আয়!’
অবাক হয়ে সাদা-কালো খোঁচা-দাড়ি মুখ নিয়ে হারা কর্তামশায়ের মুখের কাছে এগিয়ে গেল। কর্তামশাই বললেন, ‘আর একা থাকিস না। দেখেশুনে বুঝে একটা ভালো মেয়েকে বিয়ে করে একসঙ্গে থাক। শলাপরামর্শ করার জন্যেও মানুষের মানুষ দরকার হয়।’
ঠিক পাঁচ দিন পরে ভোরবেলায় কর্তামশাই দেহরক্ষা করেন। দুটো গোলাপ ফুটেছিল সেই ভোরে। কর্তামশাইকে দেওয়ার জন্যে পাঁচ মাইল রাস্তা হেঁটে এ-বাড়িতে এসে খবর পেল হারা। সবাই কান্নাকাটি করছে। কান্না পেল হারারও। কিন্তু দৌড়ে কর্তামশায়ের বাড়ির পিছনে গোয়ালঘরের সামনে গিয়ে সে হাউহাউ করে কাঁদতে লাগল। হঠাৎ খেয়াল করে কালীগাই তার সামনে এসে স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হারা তাকে বলল, ‘জানিস কালী, কর্তামশাই নেই। আমাদের ছেড়ে চলে গিয়েছেন ভগবানের কাছে।’
কালী মুখ নামাল। হারা তার মাথা জড়িয়ে অনেকক্ষণ কাঁদল।
আজ যা চোখের সামনে, কাল তা স্মৃতি হয়ে যায়। কর্তামশাই চলে যাওয়ার পরেও সূর্য উঠেছে, রাত নেমেছে, বৃষ্টি ঝরেছে, তার বাগানে যেমন ফল ফলেছে তেমনই একটা দিক ফুলে-ফুলে ছেয়ে গেছে। এখন ফুলগুলোর দিকে তাকালে মন ভালো হয়ে যায়। ঠিকই বলেছিলেন। কর্তামশাই। এত মৌমাছি কোথায় ছিল কে জানে, সবাই ভিড় করেছে ফুলগুলোর চারপাশে। সেই সঙ্গে এসেছে একটা ভ্রমর, একা-একা। বেচারা যে-ফুলে বসতে চাইছে সেই ফুলের মধু খেয়ে গেছে মৌমাছি। উড়তে-উড়তে সেটা চলে এল নয়নতারার কাছে। সেখানে কোনও মৌমাছি যায়নি এখনও। হারা খুশি হল, অতগুলো ফুলের মধু সবুজ ভ্রমর একাই খেতে পারবে। কিন্তু এ কী! নয়নতারার বুকে শুড় ঢুকিয়েই বের করে নিচ্ছে ভ্রমরটা। নয়নতারার মধু হয় না। নাকি! ভ্রমর সেখান থেকে উড়ে গেলে হারা গুটিগুটি এগিয়ে গেল। একটা ফুল ছিঁড়ে তার ভেতরবুকে চটচটে যে রস দেখতে পেল সেটা জিভে ঠেকাতেই হেসে ফেলল সে। মধুর স্বাদও কখনও তেতো হয়।
দিনটা কেটে যায় গাছগাছালির সঙ্গে। কার একটু অসুখ হয়েছে, কার ডাল ভেঙেছে, কার শরীরে পোকা কামড়াচ্ছে তার খবরদারি করা আর সবাইকে স্নান করাতেই দিন শেষ হয়ে যায়। জলঢাকা থেকে জল বালতিতে তুলে ওপরে আনতে বড় কষ্ট। শেষপর্যন্ত একটা পাতকুয়ো তৈরি করিয়ে নিয়েছিল সে। মুশকিল হল গরম পড়লে পাতকুয়োর জল নিচে নেমে যায়। জমতে সময় লাগে। তাই কপিকলের ব্যবস্থা করেছে হারা। পরিশ্রম তেমন করতে হয় না। নদী থেকে জল। তুলে ঢেলে দিতেই সেটা আপনি জমিতে এসে পড়ে।
মুশকিল হয় রাতের বেলায়। সন্ধের পর থেকেই এখানে শনশন হাওয়া বয়। মাঝে মাঝে তার জোর এত বাড়ে যে ঝড় বলে মনে হয়। তখন নদীর দিকে মুখ করে দাঁড়ালে কীরকম অসহায় লাগে। ঘরে ঢুকে চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়লেও সহজে ঘুম আসে না। আর যদি বৃষ্টি নামে তো কথাই নেই। আকাশ ফাটিয়ে বাজ পড়ে, ঝমঝম বৃষ্টি অন্ধকারকে চটকায়। তখন মনে হয় পৃথিবীতে কেউ নেই। আর প্রতি মুহূর্তে ভয় হয় গাছগুলোর ক্ষতি হল না তো! ভোর হতে না-হতে মাথায় বস্তা ঢেকে বাইরে বেরিয়ে চোখে জল এসে যাওয়ার উপক্রম হয়। যেন বুনো মোষ কাল রাত্রে বাগানে ঢুকে তছনছ করে গেছে। আহত গাছেরা নিঃশব্দে আর্তনাদ করে যাচ্ছে, বাঁচাও বাঁচাও।
দশ মিনিট হাঁটাপথের পরে পিচের রাস্তা। দিনভর বাস-ট্রাক যায়। পিচের রাস্তার ওপাশে মাইলখানেক গেলে মাঝারি গ্রাম। কাছাকাছি লোকালয় বলতে ওটাই। ওই গ্রাম থেকে দু-চারজন মাঝে-মাঝে আসে হারার বাগান দেখতে। ওরা জানে কর্তামশাই হারাকে বাগান করে দিয়েছেন। তাই সমীহ করে কথা বলে। বাগানের একপাশে বসে বিড়ি খেতে-খেতে সুখদুঃখের গল্প করে। হারার ত্রিভুবনে কেউ নেই শুনে সমবেদনা দেখায়। কিন্তু বেশিক্ষণ নয়, প্রচুর কাজ বাকি আছে বলে হারা তাদের বিদায় করে। মাঝে-মাঝে সে বিরক্ত হয়। মানুষের কথা বলার পুঁজি বড্ড কম। দুদিন কথা বললেই একই কথা শুনতে হয়। তার বেশিরভাগই হা-হুতাশ। সে হাবেভাবে বোঝাতে চায়, আমি বেশ আছি, তোমরা তোমাদের মতো থাকো। গতকাল এক বুড়ো এল, সঙ্গে
কাগজে মুড়ে চা-পাতা। বলল, ‘একজন দিলে তাই তোমার কাছে নিয়ে এলাম। বাড়িতে তো অনেক মুখ, কার গলায় দেবো এটুকু। জল ফুটিয়ে ভিজিয়ে দাও, চা খাই দুজনে জুত করে।’
ব্যাপারটা পছন্দ হল না হারার, ‘দুধ নেই, চা হবে কী করে?’
‘আহা, দুধের কী দরকার! ওই তো গাছে লেবু ঝুলছে, ওর রস কয়েক ফোঁটা দিলে জব্বর স্বাদ হবে হে।’
বুড়োমানুষ বলে মেনে নিল হারা। গ্লাসে চা ঢেলে নিজেও নিল। চায়ে চুমুক দিয়ে বুড়ো বলল, ‘আহা, চমৎকার হয়েছে। তা বাবা হারাধন, কিছু কি ভেবেছ?’
চা খেতে ভালোই লাগছিল। হারা জিজ্ঞাসা করল, ‘কী ব্যাপারে?’
‘এইসব জায়গায় একা থাকা ঠিক নয়। দিনের বেলায় তবু এক কথা, রাত নামলে হাওয়া বয়। সেই হাওয়া সবসময় ভালো হয় না হে। তোমার এই জমি, এত বছর এমনি পড়ে ছিল কেন?নাড়ু মণ্ডল তো খদ্দের পাচ্ছিল না। কর্তামশাই সস্তায় তোমাকে কিনে দিতে পেরেছেন। কেন জানো?’ বৃদ্ধ চায়ে চুমুক দিল।
মাথা নেড়ে ‘না’ বলল হারা।
‘চার-পাঁচ বছর অন্তর এখানে ডাইনির কুদৃষ্টি পড়ে।’
‘ডাইনি?”
‘না। তাকে কেউ দ্যাখেনি। বাতাসে তার কুদৃষ্টি ভেসে আসে। তখন তো এখানে বুনো ঝোঁপ আর
লম্বা ঘাস ছাড়া কিছু ছিল না। সকালে হঠাৎ দেখা যেত সেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। প্রথম প্রথম আমরা ভাবতাম কেউ বোধহয় আগুন দিয়েছে। কিন্তু কে দেবে? তোক কোথায়! এসব খুব রহস্য।’ বুড়ো বলল। ‘আমার কোনও ক্ষতি হবে বুঝলে কর্তামশাই এই জমি কিনতেন না।’ বেশ জোরের সঙ্গে বলল হারা।
‘তা বটে। তবে ভয় হয়। হঠাৎ একদিন দেখব, এই সুন্দর বাগান ছাই হয়ে পড়ে আছে। তুমি তো একা থাক, তোমার কী হল তা জানতেও পারব না। কর্তামশাই কি কিছু বলেছেন?’
‘কী ব্যাপারে?’
‘এই এখানে কীভাবে থাকলে ভালো হয়?’
হাসল হারা, ‘ছেড়ে দিন ওসব কথা।
‘তোমাকে পছন্দ করি বলেই তো বলি। আসলে কী জানেনা, এই জমিতে কোনওদিন লক্ষ্মীর পা পড়েনি। লক্ষ্মী এলে কু-বাতাস আর কাছে ঘেঁষতে পারবে না। তুমি বাপু আর লক্ষ্মীছাড়া হয়ে থেকো না।’ কথাগুলো বলে বুড়ো চলে গেল।
ক’দিন থেকে ঝুপঝুপ বৃষ্টি আর হাওয়া চলছিল। জলঢাকার জল বাড়ছে। প্রতি বছর বর্ষার সময় বাড়ে। তখন সিকি মাইল চওড়া নদীটাকে ভয়ঙ্কর দেখায়। ঢেউয়ের ছোবলের শব্দ শোনা যায়। কিন্তু নদীর জল যতই বাড়ুক তা থাকে জমির অনেক নিচে। ওপাশের নিচু জমিগুলো এখন। জলঢাকার জলে ডুবে থাকলেও হারার কোনও ভয় নেই। এরকম এক বৃষ্টির রাত্রে ঘরে বসে হারার মনে হল বাতাসে অন্যরকম শব্দ বাজছে। হ্যারিকেনের আলোটাও দপদপ করছে, যদিও ঘরে বাতাস ঢোকার কোনও সুযোগ নেই। বুড়ো বলেছিল কু-বাতাসের কথা। এটা কি তাই! বাইরে বেরুতে ঠিক সাহস হচ্ছিল না। এইসময় বৃষ্টি থামল কিন্তু বাতাসের শব্দটা বেজে যাচ্ছে। সমানে। সাহস করে বাইরে বের হল হারা। চারধারে নীলচে কুয়াশা