খোকন দুম করে দরজাটা বন্ধ করে খেলতে চলে গেল। সারাবাড়িটা কেঁপে উঠল। এবং প্রায় সঙ্গে সঙ্গেই দোতলার বারান্দা থেকে সতীশবাবু খ্যাঁক খ্যাঁক করে স্বগতোক্তি করলেন।
প্রথম প্রথম রিনা ও আমার অসহ্য লাগত। কখনো কখনো এ নিয়ে দু-চারবার প্রচন্ড মনোমালিন্যও হয়েছে। কিন্তু সতীশবাবু বদলাননি।
আমাদের বাড়িওয়ালা সতীশবাবু। পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলেন। রিটায়ার করেছেন। তাও বছর দশেক হল। তাঁর ব...