Home
নিমন্ত্রণ

নিমন্ত্রণ

মনোজ সেন

নিমন্ত্রণ

মনোজ সেন
short story

Posted byবই বন্দর24-Jul-2025

Change color

শশধরবাবু টি-পটের ঠিক পাশেই পটাশিয়াম সায়ানাইড মেশানো চিনির কৌটোটা যত্ন করে সাজিয়ে রাখলেন। পকেট থেকে রিভলভারটা বের করে তার চেম্বারটা পরীক্ষা করে দেখলেন সব ক-টা গুলি ঠিকমতো আছে কি না। বলা তো যায় না। রাসপুটিন নাকি পটাশিয়াম সায়ানাইড মেশানো একগাদা কেক চেটেপুটে খেয়ে দিব্যি বহাল তবিয়তে হেঁটে চলে যাচ্ছিল। তখন, পেছন থেকে গুলি করে তাকে মারতে হয়। বিষটা হয়তো ভেজাল ছিল, কিন্তু শশধরবাবু শুনেছেন যে অনেক লোকের নাকি ঈশ্বরদত্ত ক্ষমতা থাকে বিষ খেয়ে বেবাক হজম করে ফেলার। কাজেই, কোনোরকম ঝুঁকি তো নেওয়া যায় না। শশধরবাবু অত্যন্ত সাবধানী লোক। বিকল্প ব্যবস্থা না-করে তিনি কক্ষনো কোনো কাজ করেন না। তাই পটাশিয়াম সায়ানাইডও রইল, পিস্তলও রইল। তা ছাড়া, সোফার নীচে একটা বড়ো ছোরাও গোঁজা আছে। সেটাও কাজে লাগানো যাবে যদি দরকার পড়ে।


তবে, অতটা দরকার পড়বে বলে মনে হয় না। কারণ, তড়িতের শরীরটা যতই ভীমাকৃতি হোক না-কেন, সে তো রাসপুটিন নয়। রাসপুটিনের কতগুলো অলৌকিক ক্ষমতা ছিল। তড়িৎ নেহাতই রক্ত-মাংসের সাধারণ মানুষ। একটা অপদার্থ, নির্বোধ, কাণ্ডজ্ঞানহীন মানুষ। তাকে খুন করতে খুব বেশি ঝামেলা পোয়াতে হবে না। শশধরবাবুর এখন বয়স হয়েছে, তা হলেও এখনও তড়িতের মতো একটা গাড়লকে মারা তাঁর কাছে একটা মশা মারার চেয়েও সহজ ব্যাপার। এই তো, আজ সন্ধে বেলা মাত্র একঘণ্টার মধ্যে পেছনের বাগানে যে একটা পরিষ্কার, সুন্দর কবর খুঁড়ে রেখেছেন, আজকালকার কোনো জোয়ানেরও সাধ্যি আছে অমন চমৎকার কাজ করতে পারে? শশধরবাবুর বয়েস হয়েছে ঠিকই, কিন্তু এই হাড়েই এখন ইচ্ছে করলে তিনি ভেলকি দেখিয়ে দিতে পারেন।


তৃপ্ত মুখে শশধরবাবু সোফায় এসে বসলেন। বাইরে সিঁড়ির ল্যান্ডিং-এ জাপানি ঘড়ি টংটং করে সাতটা বাজল। এখন প্রতীক্ষা। তড়িৎ সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে আসবে বলেছে। ছোঁড়ার আবার সময় জ্ঞান ভীষণ টনটনে। আটটা বলল তো আটটাই। এমন ছেলে জীবনে কখনো উন্নতি করতে পারে?


বাড়িটা যেন আজকে ভীষণ নির্জন বলে মনে হচ্ছে। অবিশ্যি, জনমনিষ্যি নেই, নির্জন তো হবেই। বাড়ির চাকর, মালি সবাইকে দুপুর বেলা ছুটি দিয়ে দিয়েছেন শশধরবাবু। আহা, বেচারিরা। শশধরবাবু এলে ওরা কী পরিশ্রমই না করে। গত দু-মাস ধরে প্রায় নাওয়া-খাওয়া ভুলে ওরা শশধরবাবুর সেবা করছে। মাঝে মাঝে একটু বিশ্রাম না-পেলে ওরাই বা কাজকর্ম করে কী করে? তা, সেইজন্যে শশধরবাবু সবাইকে দশটা করে টাকা দিয়ে শ্যাওড়াফুলি পাঠিয়ে দিয়েছেন। ওরা ওখানে সিনেমা-টিনেমা দেখবে, একটু খাওয়া-দাওয়া করবে, একটু মেয়েছেলে নিয়ে আনন্দফূর্তি করবে। ফিরতে ফিরতে সেই কাল দুপুর। শশধরবাবুর তাতে কোনো কষ্ট নেই, ওদের আনন্দেই ওঁর আনন্দ। নিজের জন্যে দুটো ভাতে ভাত উনি নিজেই ফুটিয়ে নিতে পারবেন। মাছ-মাংস খাওয়া অনেক দিনই ছেড়ে দিয়েছেন, কাজেই অসুবিধে তো কিছু নেই। যবে থেকে শ্রীশ্রীসন্তাপহারী ঈশ্বরানন্দ অবধূতের শ্রীচরণে ঠাঁই মিলেছে, তখন থেকে তো শুধু আনন্দ, পরিপূর্ণ হৃদয়।


তাহলেও বাড়িটা যেন বড়োই নির্জন লাগছে। তার ওপর সন্ধে থেকে কেমন একটা ঝোড়ো হাওয়া উঠেছে। একতলার বিরাট বিরাট ঘর আর প্যাসেজের মধ্যে সেই হাওয়া পাক খেয়ে খেয়ে একটা অদ্ভুত গোঁ গোঁ করে আওয়াজ করছে। অনিচ্ছা সত্ত্বেও বারংবার মনে মনে সন্ত্রস্ত হয়ে উঠেছেন শশধরবাবু। তাঁর কেবলই মনে হচ্ছে, হিমানী মরবার আগে ঠিক এমনি করেই গোঁ গোঁ আর্তনাদ করেছিল। অথচ, উনি ঠিকই বুঝতে পারছেন যে, আজ তড়িৎ আসছে বলেই তাঁর হিমানীর কথা মনে পড়ছে। এতে তাঁর বিচলিত হওয়ার কোনো কারণ নেই। তাঁর স্নায়ু কোনোদিনই এত দুর্বল নয়। আজ পর্যন্ত কম মেয়েকে তো তিনি গলা টিপে মারেননি। তাদের অনেকেই তো তাঁর পা জড়িয়ে ধরে হাহাকার করে প্রাণভিক্ষা চেয়েছিল। কিন্তু তিনি কি বিচলিত হয়েছিলেন? মোটেই না। কর্তব্য হল কর্তব্য। কিন্তু, আজ যে হিমানীর কথা মনে পড়ে তিনি চঞ্চল হয়ে উঠছেন, এতেই তাঁর আশ্চর্য লাগছিল।


আসলে, সব নষ্টের গোড়া হল ওই হারামজাদা তড়িৎ মজুমদার। বিয়ে যেন আর কেউ করে না, আর বউ যেন কারোর হয় না। বউ মরেছে, কোথায় নিজেকে ভাগ্যবান মনে করবি, আর-একবার ছাদনাতলায় গিয়ে দাঁড়াবি— তা নয়, শোকের ঠ্যালায় একেবারে গৃহত্যাগ! আচ্ছা, তা-ও না-হয় বুঝলুম বেদনা-টেদনায় কাতর হয়ে গৃহত্যাগ করেই ফেলেছিস, তাহলে সন্ন্যাস নে, হিমালয়ে গুহায় গিয়ে তপস্যা করে শান্তি খোঁজবার চেষ্টা কর। তা নয়, ছোঁড়া বলে কিনা হত্যাকারীকে খুঁজে বেড়াচ্ছে! কী গোঁয়ার গোবিন্দ ছেলে রে বাবা! হত্যাকারীকে তুই খোঁজার কে রে? পুলিশ রয়েছে কোন কর্মে? তারা যদি খুঁজে না-পায়, মিটে গেল ঝামেলা। শশধরবাবু যদি আগে জানতেন যে তড়িৎ ছোকরা এতদূর গাধা, তাহলে কি আর ওর মুখদর্শন করতেন?


অবিশ্যি, তড়িতের মুখদর্শন তো আর তিনি তড়িতের জন্যে করেননি, করেছিলেন হিমানীর জন্যে। হিমানীর দারিদ্র্যক্লিষ্ট মুকখানি দেখে ওঁর কোমল হৃদয় গলে জল হয়ে গিয়েছিল। ওদের সাহায্য করার জন্যেই না নিজের হাতখানি বাড়িয়ে দিয়েছিলেন ওদের দিকে। এরকম অসহায়, দুর্বল লোকেদের সাহায্য করাই তো তাঁর ধর্ম এবং তাঁর ব্যাবসা।


না হলে কী ছিল তড়িৎ? এম এ পাশ করে একটা বাসনের দোকানে সেলসম্যানের কাজ করছিল। হিমানীকে পুজোয় একটা শাড়িও কিনে দেওয়ার ক্ষমতা ছিল না। আর, হিমানী বাচ্চাদের স্কুলে পড়াত আর উদয়াস্ত পরিশ্রম করত। শশধরবাবু যদি এগিয়ে না-আসতেন, ওদের কাকে-চিলে তুলে নিয়ে যেত না? তড়িৎ কি জীবনে কোনোদিন ফিলমস্টার হতে পারত, না হিমানী টালিগঞ্জের বিলাসী ফ্ল্যাটে আয়েশ করে ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে দিন কাটাতে পারত? কিন্তু, তার প্রতিদানে শশধরবাবু কী পেলেন? আজকের এই ঝামেলা। এই জন্যেই কখনো পরের উপকার করতে নেই।


অথচ শশধরবাবু কিন্তু ওদের উপকারই করতে চেয়েছিলেন। বিশেষ করে হিমানীর। শশধরবাবুর মায়ের স্মৃতি বিজড়িত নগেন্দ্রবালা শিশুমন্দিরে যখন হিমানী প্রথম টিচার হয়ে এল, তখন থেকেই তার উপকার করবার জন্য শশধরবাবু ব্যাকুল হয়ে উঠেছিলেন। শিশুমন্দিরের হেডমিস্ট্রেস মিস মনোলোভা চক্রবর্তী তাঁর অনেক দিনের বিশ্বস্ত সঙ্গিনী— প্রথম দিকে শয্যায়, পরের দিকে অন্যত্র। তিনিই হিমানী যাতে শশধরবাবুর সাহায্য পায়, সেদিকে নজর রাখবেন বলেছিলেন।


না রাখবেনই বা কেন? তিনিও তো শশধরবাবুর সাহায্যেই আজ নিউ আলিপুরে একটি বারো-শো স্কোয়ারফুট ফ্ল্যাটের মালিক। না-হলে আজ কোথায় থাকতেন তিনি? বেলেঘাটার একটা এঁদো গলিতে শ্বশুরবাড়ির বাসন মাজতে-মাজতেই তাঁর সেদিনের অসাধারণ রূপ নষ্ট করে ফেলতেন! আজ অবশ্য তাঁর সেই রূপের আর অবশিষ্ট বিশেষ কিছু নেই। শশধরবাবু যাদেরই ফুসলিয়ে ঘরের বাইরে নিয়ে এসেছেন, তারা প্রত্যেকেই যে খুবই রূপসী ছিল তা তো বলাই বাহুল্য। শশধরবাবু সুন্দরের পূজারি, কুৎসিত কোনো কিছুই তিনি সহ্য করতে পারেন না। তবে সুন্দরের পূজারি বলেই তো তিনি মাত্র একটি সুন্দরীকে নিয়েই দিন কাটাতে পারেন না। তাহলে, অন্যান্য সুন্দরীরা কি ভেসে যাবে নাকি? কাজেই, কিছুদিন বাদেই তাদের শশধরবাবু পাঠিয়ে দেন তাঁর অন্যান্য কর্মকেন্দ্রে। কেউ যায় তাঁর সিনেমা ব্যাবসায়ে, কেউ স্মাগলিংয়ে, কেউ জাল নোট পাচারের কাজে, কেউ বা সারা শহরের ছড়িয়ে থাকা তাঁর বেশ্যাগারগুলোয়। এসব জায়গাগুলো থেকে তারা যে আয় করে, তার এক-শো ভাগের এক ভাগও তারা তাদের সংসারে থাকলে করতে পারত না। সকলেই কী সুখী। তবে কিছু কিছু মেয়ে থাকেই যারা গাধারও অধম। যেমন ছিল হিমানী। তারা প্রতিবাদ করে, কান্নাকাটি করে। দুঃখ পান শশধরবাবু। কিন্তু এত প্রশ্রয় দেওয়া যায় না। তাই তাদের আর বেঁচে থাকতে দেন না তিনি, খুন করে ফেলেন।


এসব অত্যন্ত পরিষ্কার ব্যাপার। এর মধ্যে কোনোই গণ্ডোগোল নেই। এসব তাঁর মনে কোনোদিনই রেখাপাত করে না। যে ক-টা মেয়েকে তিনি খুন করেছেন তাদের প্রত্যেকের নাম মনে আছে, কণ্ঠস্বর মনে আছে, তারা কে কোন রং পছন্দ করত তা-ও মনে আছে। এখনও সেইসব গান শুনলে, রং দেখলে তাদের কথা তাঁর মনে পড়ে। কিন্তু, কই তিনি তো কোনোদিনই বিচলিত বোধ করেননি। অথচ আজ হিমানীর কথা মনে পড়তেই তাঁর কীরকম মনে হচ্ছে— যেন তাঁর মনের মধ্যে কোথায় একটা বিরাট জট পাকিয়ে গেছে। কেন যেন মনে হচ্ছে তিনি ভয়ংকর একা। তাঁর অন্তরাত্মা যেন বারংবার বলছে, ‘সাবধান শশধর, তোমার সামনে ভীষণ বিপদ!’


এসব তো ভালো কথা নয়। আচ্ছা, ব্যাপারটা বিশ্লেষণ করা যাক। কীসের বিপদ? স্পষ্টতই তড়িৎ। আসলে তাঁর মনে ভয় ঢুকেছে যে, তড়িৎ জেনে গেছে যে তিনিই হিমানীর হত্যাকারী এবং তিনি ওকে হত্যা করার আগেই ওই তাঁকে খুন করে বসবে। এটা একটা নিতান্তই অবাস্তব ভয়। দেউকিপুর স্টেশনের গায়ে চায়ের দোকানে তড়িতকে যখন তিনি বসে থাকতে দেখেছিলেন, তখন তড়িৎ ওঁকে দেখতে পায়নি বা তার পক্ষে দেখা সম্ভবও ছিল না। তড়িতকে দেখেই তাঁর বুক ছ্যাঁৎ করে উঠেছিল। তাহলে কি তড়িৎ সব জেনে গেছে এবং তাঁকেই তাড়া করে এতদূরে তাঁর এই গোপন বাসের কাছে এসে পৌঁছেছে? চট করে একটা পাশের দোকানে ঢুকে দ্রুত চিন্তা করে নিলেন তিনি। তখন সকাল আটটা, চারদিকে গিজগিজ করছে লোক, চায়ের দোকানের মালিক নিত্যানন্দ তাঁর মাইনে করা গুণ্ডা, কাজেই এর মধ্যে তড়িৎ কিছুই করতে পারবে না। কিন্তু কোনো কিছু করার আগে, জানা দরকার তড়িৎ ওখানে কী করছে। তড়িৎ ভালো অভিনেতা হতে পারে, কিন্তু হঠাৎ ওর সামনে গিয়ে দাঁড়ালে ও মনের ভাব গোপন করতে পারবে না। হয় গায়ের ওপর ঝাঁপিয়ে পড়বে, নয়তো পুরোনো দিনের মতো পরামর্শ শুরু করবে। ঝাঁপিয়ে যদি পড়ে, তাহলে তৎক্ষণাৎ নিত্যানন্দকে দিয়ে ওর মাথাটা দু-ফাঁক করে দেওয়া যাবে। যদি না-পড়ে, তাহলে কর্তব্য পরে স্থির করলেই চলবে। এইভেবে হঠাৎ দুম করে তিনি তড়িতের সামনে গিয়ে দাঁড়ালেন। তড়িৎ কি তখন ঝাঁপিয়ে পড়েছিল? মোটেই নয়। বরং স্বভাবসিদ্ধ সরল হাসিতে তৎক্ষণাৎ ওর সমস্ত মুখটা ভরে গিয়েছিল। খুশি-খুশি গলায় বলে উঠেছিল, ‘আরে, কাকাবাবু! আপনি এখানে কী করছেন?’


তাহলে এত অস্বস্তির কী আছে? ভুল তাঁর হয়নি। মানুষ চেনায় তাঁর ভুল হয় না। তবে কি নীচের ঘরগুলোয় ওই বাতাসের শব্দটা? কী অদ্ভুত ব্যাপার! বাতাসের শব্দে শশধরবাবু ভয় পাচ্ছেন শুনলে যে একটা বাচ্চা ছেলেও হাসবে।


আসলে, দুপুরে বোধ হয় ভালো ঘুম হয়নি, সেইজন্যেই এরকম হচ্ছে। তড়িতকে বিনা ঝামেলায় খুনটা করে ফেলতে পারলে চিত্তও প্রফুল্ল হবে, এসব অস্বস্তিও চলে যাবে এবং হয়তো আর কোনোদিন হিমানীর কথা মনেও পড়বে না।


মনে পড়ার তো কোনো কারণ নেই। তিনি তো আর হিমানীকে উপভোগ করেননি। স্ত্রীলোকের সত্বীত্বে তিনি কোনোদিনই বিশ্বাস করেন না, যেমন করেন না সোনার পাথরবাটিতে। কিন্তু হিমানীর সতীত্ব হয়তো অন্য কেউ হরণ করে থাকতে পারে, তিনি পারেননি। এ হেন ব্যর্থতা তাঁর জীবনে খুবই কম হয়েছে। উপভোগটা না-করেই আর কোনো মেয়েকে তিনি মেরে ফেলতে বাধ্য হয়েছেন— এরকম কথা তাঁর স্মরণে আসে না। সেইজন্যেই কি তাঁর বার বার হিমানীর কথা মনে পড়ছে আজ? তাহলে অস্বস্তি হওয়ার কী কারণ? বরং রাগ হওয়া উচিত।


রাগও যে হচ্ছে না তা নয়। কী অদ্ভুত বুদ্ধিহীন, গণ্ডমূর্খ মেয়েই না ছিল হিমানী। এম এ পাশ করেছিল না কি। কী করে করেছিল, কে জানে। শশধরবাবু তো কল্পনাই করতে পারেন না যে কোনো শিক্ষিত মেয়ে এমন বোকা হতে পারে!


মনোলোভা অবশ্য গোড়াতেই বলেছিল, ‘হিমানী বড়ো কঠিন ধাতুর মেয়ে শশধরবাবু। আমাদের মতো লোভী, দুর্বল চরিত্রের মেয়ে ও নয়। আপনার জালে ধরা পড়বে কি না বুঝতে পারছি না।’


এসব কথা শুনলে শশধরবাবুর হাসি পায়। মেয়েরা যে কী ধাতুর, তা তাঁর আর জানতে বাকি নেই। একটিমাত্র ধাতুই ওদের আছে, সেটি হল সোনা। সোনা ছাড়া ওরা কিছু বোঝেও না, জানেও না। সোনার লোভ দেখালে ওদের দিয়ে সবকিছু করানো যায়। বাড়ি, গাড়ি, গহনা ব্যস! তবে কারোর লোভ বেশি, কারোর কম।


কিন্তু হিমানী যেন কেমন একটা ছিল।


প্রথম দিকে শশধরবাবুর ধারণা হয়েছিল, হিমানীকে বাগানো খুব কঠিন হবে না। উনি যে উপহারগুলো দিতেন সেগুলো নিত, কিন্তু তার পরেই পায়ে হাত দিয়ে প্রণাম করত। বলত, ‘আমার বাবা নেই। আপনাকে দেখলে, আমার বাবার কথা মন

**********
No Review
Related Books
Loading books…