
জমা জমি
সমরেশ মজুমদার
চাষযোগ্য ভূমির বড়ই অভাব এই গ্রামে। সেই কবে পূর্বপুরুষরা পাহাড়ের গায়ে-গায়ে যে–মাটি নিজেদের জন্য চিহ্নিত করে গিয়েছিল তার বেশি একটা বাড়েনি। এক পুরুষ আগেও জঙ্গল কাটা। যেত, জমির শরীর বাড়ানো যেত সুবিধে পেলে। এখন সরকার সেটাও বন্ধ করেছেন। তা ছাড়া এই পাহাড়ের মাটিতে এত পাথর যে চাষ সহজ নয়। অনেক খাঁ-খাঁ প্রান্তরে দিনরাত হাওয়ারা খেলা করে। বিনি পয়সায় সেই জমি দিলেও কেউ মুখ ফেরাবে না। অতএব যেটুকু চাষযোগ্য জমি তার ওপরে মায়া প্রতিটি পরিবারের, সারা বছরের পেট ভরার যা অবলম্বন। কিন্তু তাই বা ভরে কই? দিন-দিন নতুন মানুষ আসছে সংসারে। তাদের পেটের জায়গা বাড়ছে। অথচ জমি বাড়ছে না এক ফোঁটাও।
এই গ্রামের মানুষেরা শহরে যায় না, যেতে চায় না। বড় শহর নয়, মোটামুটি গঞ্জ এলাকা বলতে মানেভঞ্জন, তাও আট ঘণ্টার হাঁটাপথ! সেখানে গেলে যে কাজকর্ম পাওয়া যায় না তা নয়। মাল বইবার লোক দরকার হয় ব্যবসায়ীদের। হাতে নগদ পয়সা আসে। কিন্তু তা নিয়েও ঝামেলা। আছে। আরও দশ-বিশটা গ্রামের মানুষ সেই একই ধান্দায় হাজির হয় সেখানে! এর ওপর আছে। খোদ মানেভঞ্জনের বেকাররা। ওরা তাদের ভালো চোখে দেখে না। ফলে দিন-দিন কাজ কমে যাচ্ছে দ্রুত। আরও দূরে যে শহর দার্জিলিং সেখানে নাকি খুব বড়-বড় মানুষ থাকে, এই গ্রামের। মানুষ অত দূরে যাওয়ার কথা ভাবতেই পারে না। আশেপাশের জঙ্গলে আছে প্রচুর কাঠ। মেয়েরা তাই চুপিসাড়ে নিয়ে আসে ভোজালি চালিয়ে। এখন বুক ফুলিয়ে কাঠ কাটার দিন নেই। মাঝে মাঝেই ফরেস্ট গার্ডরা টহল মারে। তবু কাঠ আসে গ্রামে। শীতকালে যখন হু-হুঁ বাতাস করাত চালায় তখন ওই কাঠ প্রাণ বাঁচায়। দুটো মাস তো সাদা হয়ে যায় গ্রামটা বরফে। জমির মুখ। দেখা তো দূরের কথা, গাছের পাতাও চেনা মুশকিল হয়ে পড়ে। তখন যার উনুনে আগুন জ্বলে তার মতো ভাগ্যবান আর কে এই তল্লাটে! ওই জঙ্গলে এককালে জানোয়ারগুলোকে পাওয়া যেত। খিদে পেলে তির ছুঁড়ে তাদের কাঁধে তুলে আনা যেত অনায়াসে। এখন জঙ্গলটাও খাঁ-খাঁ করে। তার ওপর আছে ওই ফরেস্ট গার্ড। সব সময় শাসিয়ে যায়, খবরদার, বনের পশুর গায়ে কেউ হাত দেবে না। সব সরকারি মাল।
জঙ্গল সরকারি মাল, জঙ্গলের পশুও সরকারি মাল, তাহলে জঙ্গলের মানুষ কেন সরকারি মাল হিসেবে ঘোষিত হবে না? এই সরল সত্যটি কেন ওদের মাথায় ঢোকে না? তাহলে ওদের। দেখভাল করার দায়িত্ব পড়ত ফরেস্ট গার্ডদের ওপর। সারা বছর ওই চাষের জমি আর কতটুকু খাবার জোগান দিতে পারে?কম্বলটা সমস্ত শরীরে জড়িয়েও কাঁপুনি যাচ্ছিল না মানে লেপচার। বাতাসের দাঁত গজিয়েছে এর মধ্যেই। গাছের পাতাগুলো লাল থেকে হলুদ হয়ে যাচ্ছে। শেষ। ফসল কাটা হয়ে গেছে প্রত্যেকের। এখন জমি খাঁ-খাঁ করছে। কদিন বাদেই সাদা বরফে ঢাকা পড়ে যাবে চৌদিক। মানে তাদের জমিটাকে দেখছিল। এই জমি তাদের পরিবারের পনেরো। জনের পেট ভরায় কোনওরকমে।
আগামী বছরে পনেরো বছর পূর্ণ হয়ে মোলোয় পা দেবে মানে। বংশের ধারা অনুযায়ী চেহারা। হয়নি, বেশ ছিপছিপে এবং লম্বাটে, মুখের চামড়া মোমের মতো মোলায়েম। দাড়ি দূরের কথা, ফিনফিনে লোমও উঁকি মারেনি নাকের তলায়। চোখের পাতায় সুন্দর ভাঁজ আছে যা কিনা এই গ্রামের আর কারও নেই। মানে একবার পেছন ফিরে তাকাল। গ্রামের যে অংশটুকু দেখা যাচ্ছে সেখানেই তাদের বাড়ি। আর ওই বাড়িতেই আজ দুপুর থেকে চলছে ব্যাপারটা। জবরদস্ত আলোচনা। থুক শব্দ তুলে থুথু ফেলল সে। তারপর দূরের সান্দাকফু পাহাড়ের দিকে তাকাল। অন্তত দশবার গিয়েছে যে সান্দাকফু। কোনও মজা নেই, শুধু সাদা পাহাড়গুলোকে দেখতে পাওয়া ছাড়া। তা সেই দেখতে আসে কাঁহা-কাঁহা থেকে মানুষজন। হেঁটে সান্দাকফুতে পৌঁছে এমন ভাব করে যেন রাজ্য জয় করে এল। এই গ্রামের পাশ দিয়েই উঠতে হয় ওদের। ওসব। দৃশ্য দেখা বেশ মজার। এক হাত জিভ বেরিয়ে এসেছে চড়াই ভেঙে, ফোঁসফোঁস করে জিজ্ঞাসা করে, কিতনা দূর? তা এইরকম একটা দল তাকে নগদ বিশটা টাকা পাইয়ে দিয়েছিল তিন হপ্তা আগে। চারজনের দলের সঙ্গে কোনও কুলি ছিল না। কাঁধের ব্যাগটা এত ওজনদার হয়েছিল যে সেগুলোকে বয়ে নিয়ে গিয়েছিল মানে। এমন কিছুই না। লোকগুলো কতরকম খাবার খেয়েছিল পথে, ভাগ পেয়েছিল সে। জীবনে কখনও ওইরকম খাবার জিভে পড়েনি তার। তারপর থেকে। একটা নেশা হয়ে গেছে মানের। এই ঢালু জায়গাটায় এসে বসে থাকে সে। আবার যদি কোনও বাঙালিবাবুর জিভ বেরিয়ে আসে তাহলে পকেটে কাগজ আসবে। কাগজের বড্ড দাম এই গ্রামে।
মনে হল, ওপরে যাওয়ার শৌখিন বাবুদের আজ আর পাওয়া যাবে না। ঠান্ডা বাড়ছে হু-হুঁ করে। আলো কমছে। সে একবার পেছন ফিরে তাকাল। নিশ্চয়ই এতক্ষণে যা সিদ্ধান্ত নেওয়ার নেওয়া হয়ে গিয়েছে। সিদ্ধান্ত দুটো, হয় বড়াভাবি বেরিয়ে যাবে, নয় থাকবে। রিম্বিক থেকে বড়াভাবির বাপ আর ভাইও এসেছে। জোর ব্যাপার।
মানে চোখ বন্ধ করে বড়াভাই-এর মুখ মনে করতে চেষ্টা করল। দু-কুড়ি দশ বছর বয়স ছিল। লোকটার। সবসময় হাসত। পরিবারের কর্তা হিসেবে সব দায় নিজের কাঁধে নিত। দুঃখ পেলেও হাসিটা ছিল মুখে। মানের যখন তিন বছর বয়স তখন বাপ মারা যায়। মা গিয়েছিল জন্ম দিয়েই। বড়াভাই তার বাপ হয়ে গেল। বড়াভাই-এর বাচ্চা নেই, বড়াভাবি তার মা হল না কিন্তু। তার জন্যে ছিল মরা বাপের মা। তার কাছেই পরিবারের সব বাচ্চাদের থাকতে হত। সে বুড়িও চোখ বুজেছে বছর তিনেক। বড়ভাই ছিল মাটির মানুষ। লেপচাঁদের কথা খুব ভাবত সে। লেপচারা সংখ্যায় দিন-দিন কমে যাচ্ছে, বেশির ভাগই সাহেবদের ধর্ম নিয়ে নিয়েছে। বড়ভাই-এর এসব ব্যাপার একদম পছন্দ ছিল না। প্রায়ই তাদের কাছে ওই খারাপ লাগার কথা বলত। বলত, আমাদের পরিবারের যেন কোনও ভাঙন না দেখা দেয়। ওই জমি আমাদের পনেরো জনের রক্তের মতন। ওই জমি আমাদের মা, আমাদের একই সঙ্গে বেঁধে রাখবে।
কিন্তু বড়াভাবি একদম মান্য করত না বড়াভাইকে। সারাদিন ঝগড়াই লেগে থাকত। বুড়ি দাদি গজগজ করত, একটা বাচ্চা পেটে দিতে পারলেই নাকি ঝগড়া থেমে যাবে। কিন্তু মাথার ওপরে যে ভগবান আছে সে নিজের কাজকর্ম ভালো করে বোঝে না। তা ছাড়া বড়াভাবির গায়ে নানান দুর্নামের গন্ধ লাগতে শুরু করেছিল। এই গ্রামের নিয়ম হল কোনও বিবাহিতা মেয়ের সঙ্গে নটঘট করলে কড়া শাস্তি হবে। কিন্তু অভিযোগ তুলতে হবে সেই মেয়ের স্বামীকে। বড়ভাই সব জেনেও চুপ করে বসে থাকত। তারপর হঠাৎ এই সেদিন পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল বড়াভাই-এর। আর দুদিনেই শরীর স্থির। সারা গ্রামের মানুষ বলেছিল, এরকম লোক আর জন্মাবে না।
কিন্তু তাতে কার কী লাভ হল?বড়াভাবি এবার চলে যাবে রিম্বিকে। যাওয়ার সময় পনেরো ভাগের দু-ভাগ জমি সঙ্গে নিয়ে যাবে। তার আর বড়াভাই-এর অংশ। ওই জমি চলে গেলে পেটে হাত পড়বে সবার। জমি যদি ছেড়ে দিতে না চায় তো পরিবারের বাকি লোক তা কিনে নিতে পারে বড়ভাবির কাছ থেকে। কিন্তু সে-টাকা কই?খামোকা নিজের জমির জন্যে টাকা দিতে ধার করবে কেন সবাই? কিন্তু আর একটা আইন আছে লেপচা পরিবারে, জমি বাঁচাবার জন্যে যে আইন করে দিয়েছিল পূর্বপুরুষেরা। সেই আইনে বড়াভাবিকে বেঁধে রাখা যায়। আর তাই নিয়ে আলোচনা সভা বসেছে বাড়ির উঠোনে। মেজোভাই এই সভার উদ্যোক্তা।
মানে আর একবার বাড়ির দিকে তাকাল। অন্ধকারের পাতলা চাদর ঝুলবে এখনই। সে খানিকটা চড়াই ভেঙে পরিত্যক্ত চালাটার সামনে গিয়ে দাঁড়াল। এই চালাটা ছিল একটা বুড়ির। তার না। ছিল জমিজমা না ছিল সন্তান। লোকের কাছে হাত পেতে বেঁচে থাকত। কিন্তু মানুষটা ছিল অদ্ভুত। প্রত্যেক বাচ্চা ছেলেকে বলত আমি মরলে আমার বাড়িটা তোর। ওই বাড়িতে হাওয়া ঢোকে,। বরফ আটকায় না, জল হলে ন্যাতা হয়ে যায়। কে থাকতে যাবে সেখানে! বুড়ি মরার পরও কেউ হাত দেয়নি, চালাটা অমনি আছে। মানের মতলব এল, এটাকে সারিয়ে নিয়ে থাকলে কেমন হয়! গাঁয়ের আর পাঁচজন যদি আপত্তি না করে তাহলে বেশ একা-একা থাকা যাবে! এই সময় কলরব শোনা গেল। চারটে মেয়ে কলবলিয়ে উঠে আসছে নিচের ঝোরা থেকে। তাদের প্রত্যেকের মাথায় ভরা কলসি। মানের খেলার সাথী ছিল একদিন। বড় হয়ে যাওয়ার পর ওরা এখন ছেলেদের সঙ্গে মেশে না। মানেকে দেখামাত্র ওদের হাসি বেড়ে গেল। কলসি নামিয়ে এ ওর। গায়ে ঢলে পড়ল। তারপর ওদের মধ্যে যে সবচেয়ে মুখরা সে হাত নেড়ে বলে উঠল, এ মানে, ছি-ছি, আজ তুই ওইরকম নোংরা জামা পরে আছিস, ছি-ছি!
মানে নিজের জামা দেখল, মোটেই নোংরা নয়। তা ছাড়া এর অনেকটাই তো কম্বলের তলায় ঢাকা আছে। সে বলল, যা ভাগ। নিজের কাম কর।
কাম? মেয়েগুলো আরও গলিত হল যেন। তারপর একজন গালে হাত রেখে বলল, পেট ভরে মিঠাই খাব কিন্তু। মানেভঞ্জন থেকে আনবি না সুখিয়াপোখরি?
মিঠাই?মিঠাই কেন খাওয়াতে যাব তোদের?
আই বাপ! আজ বাদে কাল তোর বিয়ে আর মিঠাই খাব না? সঙ্গে-সঙ্গে হাসির বাজনা বাজল যেন। তারপর ওরা কলসি তুলে নিল আবার মাথায়। এবং এতক্ষণ যে মেয়েটি একদম কথা বলছিল না, সঙ্গিনীদের হাসির সঙ্গে তাল রাখছিল মাত্র, সে বলে উঠল, ওই বুড়ি জমিকে জড়িয়ে ধরে শুয়ে থাক।
এই কথায় কোনও হাসি বাজল না। ওদের শরীর দ্রুত গাঁয়ের দিকে ফিরে যাওয়া মাত্র বাতাসে হাঁক ভেসে এল, মানে, এ মা-নে, মানে দা-জু-উ-উ!
হাঁকটা দিচ্ছে ওর মেজো ভাইপো। মাত্র আট বছর বয়স, তার খুব ন্যাওটা। কিন্তু বুড়ি জমিকে জড়িয়ে শুয়ে থাকতে বলল কেন মেয়েটা? ওই জমি তাদের প্রাণ, অন্নদাতা তাদের রক্ত। ওই জমিকে ভালোবাসব না তো তোকে জড়াতে যাব আমি? মেয়েটির উদ্দেশে একটি গালাগাল। সজোরে উচ্চারণ করতেই তাকে আবিষ্কার করে ফেলল, ভাইপো, এ দাজু, সবাই তোমাকে খুঁজছে আর তুমি এখানে দাঁড়িয়ে আছ? চলল, চলো।
খুঁজছে কেন? মানে খিঁচিয়ে উঠল, আমাকে কী দরকার?বড়াভাবি বাপের বাড়িতে চলে যায়নি?
দ্রুত মাথা নাড়ল ভাইপো। না, যায়নি। তার মানে পরিবারের জমি পরিবারেই থাকছে। একটু ভালো লাগা শুরু হতে না হতেই আর একটাদম বন্ধ উত্তেজনা জন্ম নিল বুকে। মেজোভাই। গাঁয়ের মাতব্বরদের সঙ্গে অনেক কথা বলেছে। কিন্তু সঠিক উত্তরাধিকারীর সন্ধান পাওয়া সম্ভব হয়নি। আজকের সভায় স্থির ছিল যদি বড়াভাবির বাড়ি ছেড়ে যাওয়া বন্ধ করা যায় তাহলে সেই সন্ধানটি আজকেই মিটিয়ে ফেলা হবে। মানের সমস্ত রক্ত কম্বলের তলাতেও ঠান্ডা হয়ে যাচ্ছিল। উঠোনে আগুন জ্বলছে। জংলি কাঠের আগুন। পরিবারের এবং গাঁয়ের মাতব্বররা সেই আগুনের চারপাশে জড়ো, গোল হয়ে বসে ধূমপান করছে। চারপাশে ঘরের আড়াল থাকায় এখানে হাওয়া ঢোকে না, ঠান্ডাটা, কম। মেয়েরা কেউ এই আলোচনায় নেই। তারা বাচ্চাদের নিয়ে ঘরে-ঘরে। কান পেতেছে। মানে সভায় ঢুকে শরীর থেকে কম্বলটা খুলল। আগুনের তাতে চমৎকার গরম। ছড়াচ্ছে। মেজোভাই তাকে দেখে বলল, এই যে, মানে এসে গিয়েছে। আয় মানে, এখানে বস। এত আদর করে তাকে কখনও ডাকেনি মেজোভাই। মানে একবার সমবেত মাতব্বরদের দিকে তাকাল, তারপর আগুনের সামনে গিয়ে বসল।
মেজোভাই বলল, বড়া দাজু, আপনি কথা শুরু করুন।
বড়া দাজু হলেন এই গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যাক্তি। চার কুড়ির ওপর বয়স। মানে চোখ তুলে দেখল বড়াভাবির বাবা কিংবা ভাই এই আলোচনা সভায় নেই। ওরা কখন চলে গিয়েছে তা সে জানে না। বড়া দাজু বললেন, এ বড় খুশির কথা, খুশির কথা। ভগবান আমাদের পেট ভরানোর মতো জমি বেশি দেননি। যা দিয়েছেন তাই আমরা যত্ন করে রাখতে চাই। পাহাড়ের নিচের মানুষদের অনেক জমি, সেখানে ভগবান অনেক জল দেন, খুব ফসল ফলে। আমাদের মেহনত করতে হয় অনেক বেশি কিন্তু তাও পেট ভরে না। সেই জমি যদি ভাগ হয়ে যায়, কেউ তার অংশ নিয়ে চলে যায় তাহলে সাক্ষাৎ মৃত্যু। এসব কথা তুমি নিশ্চয়ই বুঝতে পারছ, মানে?
মানে মাথা নাড়ল, সে বুঝতে পারছে।
ভালো। তোমরা চার ভাই। তোমাদের বড়ভাই-এর মতো মাটির মানুষ আমি দেখিনি। ভালোমানুষদের ভগবান খুব দ্রুত টেনে নিয়ে যান তাঁর কাছে। তোমার মেজোভাই অত্যন্ত বিচক্ষণ। খুব ঠান্ডামাথার মানুষ। তোমার সেজোভাই-এর ওপর ভগবান করুণা করেননি। জন্ম থেকেই সে হাঁটতেও পারে না, কথা বলতে পারে না। বড় কষ্ট তার। আর ছোটভাই হিসেবে তোমার জন্যে আমরা গর্ব