Home
চিন্টুদের বাড়ি

চিন্টুদের বাড়ি

বুদ্ধদেব গুহ

চিন্টুদের বাড়ি

বুদ্ধদেব গুহ
short story

Posted byবেলা 07-May-2025

Change color

আজ অফিস যাইনি। ছুটি জমে গেছিল অনেক। বাইরে ছেলেরা গলিতে ক্রিকেট খেলছিল, প্রচণ্ড চেঁচামেচি করে। সকাল বেলায়, রোদে পিঠ দিয়ে বসে খবরের কাগজ পড়তে পড়তে কেন জানি না, এই চেঁচামেচির প্রেক্ষিতে, এই কলকাতার হাজারো আওয়াজের প্রেক্ষিতে আমার। ছেলেবেলার পাচিপুরের কথা মনে পড়ে গেল। অনেকই কথা। বিশেষ করে চিন্টুদের বাড়ির কথা।

স্কুল থেকে ফেরার পথে পাটকিলে-রঙা মিষ্টি-গন্ধ ধুলোর পথ বেয়ে যখন আমরা ক-জন সহপাঠী হেঁটে এসে পাকুড়তলির মোড় থেকে, নন্দীদের মস্ত দিঘিটাকে বাঁ পাশে রেখে কুমোরপাড়ার দিকে ডান দিকে ঘুরতাম তখন চিন্টু বলত, যাচ্ছি রে। কাল তোরা আর ডাকিস না আমাকে।


আমার মেসো আসবেন রানাঘাট থেকে মাসিমাকে নিয়ে, একদিনের জন্যে। কাল আমি স্কুলে যাব না।


তখন স্কুল কামাই করাটা মানুষ খুন করার মতন অপরাধ বলে গণ্য হত না। আমাদেরমা-বাবারা আমাদের ভবিষ্যৎ-চিন্তায় অনুক্ষণ উৎকণ্ঠিত হয়ে, কাঁটা হয়ে থাকতেন না। ভবিষ্যৎ নিয়ে–বিশেষ করে ছেলে-মেয়ের ভবিষ্যৎ নিয়ে তাঁদের কারোই আজকালকার মা-বাবাদের মতন হাইপারটেনশান ছিল না। কিন্তু ওইরকম অবহেলার মধ্যে লালিত-পালিত হয়েও আমরা কেউই তো গোরু-গাধা হইনি।



চিন্টুদের বাড়িটা ছিল অনেকই ভিতরে। বাইরে এলা রঙের বাউন্ডারি ওয়াল ছিল অনেকখানি জায়গা জুড়ে। লোহার ফটক। নানারকমের আম, জাম, দু-রকমের, গোলাম জাম এবং কালো জাম, জলপাই, কাঁঠাল, চালতা, বাতাবিলেবু, গন্ধরাজলেবু, লিচু, কাঁঠালিচাপা ইত্যাদি নানা গাছ ছিল ওদের বাড়িতে।


আমার ছেলে রূপ এসব গাছের কোনোটাই চেনে না।


বাংলো প্যাটার্নের লাল টিনের ছাদওয়ালা অনেকগুলো ঘরওয়ালা বাড়িটা ভালো করে দেখাই। যেত না বাইরে থেকে। নানারকমের গাছগাছালির জন্যে। বাড়িতে ঢোকার লাল সুরকির পথের দুধারে ছিল রঙ্গন, কাঠটগর, মুসুন্ডা, লালপাতিয়া এবং অমলতাসের সারি। সেই সময়ে গাছপালাও আমাদের প্রতিবেশী ছিল। তারা ছিল আমাদের অনুষঙ্গ। আমাদের জীবন আজকের মতন এমন ছায়াহীন হয়ে দাবদাহ হয়ে যায়নি। একটি বড়ো জলপাইগাছের নীচে বসে চিন্টুর দাদু উপনিষদ পড়তেন। গাছপালার ফাঁক দিয়ে দেখা যেত তাঁকে গরমের দিনে, সকালে স্কুলে যাওয়ার সময়ে।


চিন্টুর দাদু কৃষ্ণনগর রাজ কলেজের অধ্যক্ষ ছিলেন। বহু বছর হল রিটায়ার করে এই আধা শহর পাচিপুরে পিতৃপুরুষের ভিটেতে এসে থিতু হয়েছিলেন। নানা পাঠ্যবই থেকে তাঁর আয় ছিল। প্রচুর। অধ্যাপনা ছেড়ে রিটায়ার করলেও চরিত্রে চিরদিন ছাত্রই ছিলেন। কোনোদিনও চিন্টুদের বাড়িতে গিয়ে বসে থাকতে দেখিনি তাঁকে একমুহূর্তও। সবসময়েই কিছু-না-কিছু করতেনই। গরমের দিনে ধুতি আর হাতাওলা গেঞ্জি পরে, শীতকালে পায়ে মোজা থাকত ছাইরঙা–তার উপরে বিদ্যাসাগরি চটি আর উর্ধ্বাঙ্গে ছাইরঙা ফ্ল্যানেলের পাঞ্জাবি।–সম্ভবত মাত্ৰ-দুটি পাঞ্জাবিই ছিল। কোনোদিনও তাঁকে অন্য কোনো রঙের পাঞ্জাবি পরতে দেখিনি। শীত বেশি পড়লে মাথায় ঠাকুমার হাতে বোনা একটি ছাইরঙা উলের টুপি এবং ছাইরঙা আলোয়ান।



পুজোর সময়ে চিন্টুর চার কাকা আর এক জ্যাঠা বিভিন্ন জায়গা থেকে দেশের বাড়িতে আসতেন। দুর্গাপুজো হত প্রতিবছরই। আর্থিক অবস্থা ভায়েদের সকলের আদৌ সমান ছিল না, কিন্তু মিলমিশ ছিল খুব সকলের মধ্যে।


যৌথ-পরিবার যে কত সুন্দর, কত আনন্দের, কত নিরাপত্তার হতে পারে, তা চিন্টুর দাদু, জ্যাঠা, বাবা এবং কাকাদের দেখে বোঝা যেত। তেমনই ভাব ছিল সব জায়েদের মধ্যেও। কে যে কার ছেলে-মেয়ে তা বোঝা পর্যন্ত যেত না, আদর তো বটেই, বকা-ঝকা, এমনকী কানমলার বহর দেখেও।


চিন্টুর বাবা পাচিপুরেই থাকতেন এবং চিন্টুদের জমিজমা, চাষবাস দেখাশোনা করতেন। শুনেছিলাম চিন্টুর বাবা, আমাদের মিন্টুকাকা পড়াশোনাতে ভালোই ছিলেন। কিন্তু দাদুই ওঁকে ম্যাট্রিকের পর আর পড়াননি। বলেছিলেন, এইসব কাজ করাটাও জরুরি। বি এ, এম এ পাস। করলেই লেজ গজায় না। সকলেরই যে চাকরি বা পেশাতে যেতে হবেই তার কোনো মানে নেই। তা ছাড়া এইসব কাজ করতে এর চেয়ে বেশি পড়াশোনার দরকারও নেই কোনো। খামোখা। পড়াশোনা করলে মানুষের গুমোর হয়, গুণরহিত গুমোর।


চিন্টুরা খুবই বড়োলোক ছিল আমাদের অনেকেরই তুলনাতে কিন্তু কোনোরকম চালিয়াতিই ছিল



তাদের পুরো পরিবারে। বাহুল্য ছিল না কোনো ব্যাপারেই। বাড়ি-ভরতি ইংরেজি, বাংলা, আরবি, সংস্কৃত, ফার্সি বই ছিল। তখনকার দিনে শিক্ষিত বাঙালিদের মধ্যে ইংরেজি বাংলা ছাড়াও সংস্কৃত তো অবশ্যই, আরবি অথবা ফার্সিও অনেকেই জানতেন।


২.


আমাদের আধা-শহর, আধা-গ্রামে ঘুঘু ডাকত গরমের শান্ত দুপুরে। বসন্তে কোকিল পাগল করে দিত। হলুদবসন্ত পাখি কিশোরের বুকের মধ্যে হঠাৎ উদ্দীপনা জাগিয়ে সবুজ গাছে গাছে উড়ে। বেড়াত। চাঁদনিরাতে চমক তুলে তুলে ডাকত পিউ-কাঁহা সারা রাত। মাঝরাতে কখনো হঠাৎ ঘুম ভেঙে যাওয়াতে কাক-জ্যোৎস্নায় ভেসে যাওয়া বাগান ও পুকুরের দিকে চেয়ে মনে হত এখনই। বুঝি হরিসভার সামনের বিরাট দিঘিতে জিন-পরিরা জলকেলি করতে নামবে।


আমার মায়ের যে দাই ছিল, ফুলমতিয়া, বিহারের মুঙ্গের না মুজফফরপুর কোথায় যেন বাড়ি, সে আমাদের জিন-পরির গল্প বলত। সেই বলত, অমন রাতে কালো গভীর দিঘিতে জিন-পরিরা জলকেলি করতে নামে। সেই সময়ে বিবসনা তাদের কেউ দেখতে পেলে তাকে ভুলিয়ে নিয়ে। জলে ডুবিয়ে মারে। আমাদের গোরুদের দেখাশোনা করত বিহারি। বিহারে তার বাড়ি ছিল বলে তার নামই হয়ে গেছিল বিহারি। তার আসল নাম কী তা আমরা ভুলেই গেছিলাম।



ফুলমতিয়া এবং বিহারিকে একদিনও দেশে যেতে দেখিনি। দেশে কেউ ছিল কি না তাও জানি না। ওরা একে অপরকে চিনত না পর্যন্ত। আমাদের বাড়িতে থাকতে থাকতেই ভাব হয়েছিল। ফুলমতিয়া বিহারির চেয়ে বছর পাঁচেকের বড়ো ছিল বয়সে। কিন্তু ওরা স্বামী-স্ত্রীর মতন একই সঙ্গে থাকত। গোয়ালগরের পাশে ওদের জন্যে আলাদা ঘর করে দিয়েছিলেন জ্যাঠাবাবু। দুপুরে ওরা আমাদের জন্যে যা রান্না হত তাই খেত, কিন্তু রাতে নিজেরা খনা পাকাত।


ফুলমতিয়া যখন খনা পাকাত, ঘি আর কাঁচালঙ্কা সম্বার দেওয়া অড়হর ডাল, লাউয়ের চোকা এবং আটার মোটা রুটি, গনগনে আঁচের মাটির উনুনের সামনে বসে, মায়ের দেওয়া চওড়া লাল। পাড়ের মিলের শাড়ি পরে, তখন বিহারি তার ঘরের বাইরে বসে, শীতকালে কাঠের আগুনের। সামনে, আর গ্রীষ্মকালে ফুটফুটে চাঁদের আলোতে রামচরিত মানস পড়ত গুনগুনিয়ে সুর করে। গানের মতো শোনাত তার সেই পাঠ, চাঁদে শিশিরে টিনের ছাদে বৃষ্টির ফোঁটা পড়ার ঝমঝমানি শব্দের পটভূমিতে। আমাদের ছেলেবেলার স্মৃতির সঙ্গে বিহারি ও ফুলমতিয়া, অড়হর ডালে ঘি আর কাঁচালঙ্কা সম্বার দেওয়ার গন্ধ, গোয়ালের গোরুর হঠাৎ দীর্ঘশ্বাস, হাঁসেদের ঘরের। প্যাঁকপ্যাকানি সবই ছন্দোবদ্ধ হয়ে প্যাস্টেল-রঙা হালকা বেগুনি রঙের ফ্রেমে যেন চিরদিনের জন্যে বাঁধানো হয়ে গেছে। বড়ো শান্তি ছিল তখন চারদিকে। লোভ ছিল না এত, এমন কামড়াকামড়ি ছিল না নিছক বেঁচে থাকারই জন্যে। প্রত্যেক মানুষ তাদের জীবনকে ভালোবাসত, ভোগ্যবস্তুকে এমন করে আঁকড়ে ধরেনি সুখের উৎস ভেবে।



তখন প্রত্যেক মানুষের কাছেই দিনটা ছিল কাজের জন্যে আর রাতটা ছিল বিশ্রামের, আরামের, অবকাশের, গানের, সাহিত্য-পাঠের গল্পগুজবের। দিন ও রাতের মধ্যে একটা নির্দিষ্ট সীমারেখা ছিল সেইসব বিজলিবিহীন দিনগুলিতে।


ভারি ভালো লাগছিল সেই ছুটির সকালে, আমার ছুটির। মনে মনে অতগুলো বছর পেছনে ফিরে গিয়ে স্মৃতি রোমন্থন করতে। কে জানে চিন্টুরা কেমন আছে? কোথায় আছে? তাদের সেই বাড়ি এবং বাড়ির মানুষজন কি তেমনই আছেন সুখে-শান্তিতে?


এমন সময়ে হঠাই বিচ্ছিরি শব্দ করে ফোনটা বেজে উঠল। গভীর সুখে ডুবে গিয়ে অতীত রোমন্থন করছিলাম। ফোনটা বেজে উঠতেই স্বপ্নের জাল ছিঁড়ে গেল।


আমার আট বছরের একমাত্র পুত্র রূপ এখনই স্কুলে যাবে। আমি তো অফিস থেকে ছুটি নিয়েছি। কিন্তু চামেলির অফিস তো আর ছুটি নেই। সে চানে গেছে রূপকে ইউনিফর্ম পরিয়ে স্কুলের জন্যে তৈরি করে খেতে বসিয়ে দিয়ে। আজ বাতাসি আসেনি। এমনিতেই আজ চামেলির মেজাজ চড়া। আরও বেশি চড়া, আমার অফিস আজ নেই বলে।


উঠে গিয়ে ফোনটা ধরলাম।



হ্যালো, কে রে? রিনি? কী হল? তাই? কখন? কোথায় আছে? তোর মাসি তো চানে গেছে। ঠিকানাটা বল। একটু ধর, কাগজ নিয়ে আসি।


কলম-কাগজ আনতে আনতে চানঘরের দরজাতে দাঁড়িয়েই চেঁচিয়ে চামেলিকে বললাম, এই যে! শুনছ! সুবোধদার হার্ট-অ্যাটাক হয়েছে সকালে, নার্সিংহোমে আছেন।


ওপাশ থেকে জলের আওয়াজের সঙ্গে ঝংকার উঠল, ঠিক আছে। হার্ট-অ্যাটাক হওয়ার আর দিন পেল না। ঠিকানাটা লিখে নিয়ে তুমি রূপকে স্কুলে পৌঁছে দিয়ে ওঁকে দেখে এসো। আমার আজ মরারও সময় নেই। আজকেই আমাদের নতুন কমিশনার জয়েন করছেন। ভীষণ কড়া। এ সি। বলেছেন, এক মিনিট দেরি হলে তুলকালাম কাণ্ড হবে। বলে দাও রিনিকে। চাকরি চলে গেলে কি সুবোধদা খাওয়াবে আমাকে? কাল শনিবার, ছুটি আছে। কাল যাব ধীরে সুস্থে। যদি সময় করতে পারি এবং যদি সুবোধদা কাল অবধি বেঁচে থাকে।


কয়েকদিন থেকেই চামেলির কাছে শুনছি যে, সেলস ট্যাক্সের নতুন কমিশনার হয়ে জয়েন করছেন তরুণ জহর সরকার। প্রবীণ স্বপন চক্রবর্তী অন্যত্র যাচ্ছেন। দুজনেই আই এ এস। তবে চক্রবর্তীসাহেব বহুদিন ওই পদে ছিলেন। কমার্শিয়াল ট্যাক্স ডিপার্টমেন্টের সকলেই তাঁর রীতি প্রকৃতি জানতেন। এই নতুন কমিশনার নাকি দারুণ প্রাগম্যাটিক এবং আনপ্রেডিকটেবল। টাইফুন বা টোর্নাডোর মতন। কখন যে কোন কোণ থেকে উঠে, কোন আকাশ ফুঁড়ে, কোন বাতাসে দক্ষযক্ষ আরম্ভ করবেন কেউই জানে না। তাই দিন সাতেক হল চামেলি অত্যন্তই টেনশানে আছে।



রিনির কাছ থেকে নার্সিংহোমের ঠিকানাটা নিয়ে বললাম, আমি যাচ্ছি রে একটু পরে। তোর মাসির আজ খুব ঝামেলা অফিসে।


এই তুলকালাম শব্দটির মানে যে কী তা ঠিক জানি না আমি। বাড়িতে একটিও বাংলা অভিধান নেই। সত্যি কথা বলতে কী, একটিও বাংলা বই নেই। দক্ষিণ কলকাতার ইংরেজি-জানা মোটামুটি স্বচ্ছল মানুষেরা ট্রাশ বাংলা সাহিত্য সম্বন্ধে আর কোনোই ইন্টারেস্ট রাখেন না, শিশু থেকে বৃদ্ধ। না। কেউই না।


৩.


রূপকে স্কুলে নামিয়ে দিয়ে আমি সুবোধদাকে দেখে এলাম নার্সিংহোম থেকে। অবস্থা মোটেই ভালো নয়। এই সুবোধদাই শুনেছি, চামেলির বিয়ের সময়ে অনেক খরচ করেছিলেন। এখন। রিটায়ার করেছেন। ভালোবাসার তো কোনো অর্থমূল্য নেই। টাকার ব্যাপারটাই শুধু মাপা যায়, ভালোবাসা সে অর্থে মূল্যহীন, মূল্যমানহীনও।


ঘুষের চাকরি ছিল সুবোধদার কিন্তু পয়সা করেননি বাঁ হাতে। এখন পিস্তলে কী হবে? চামেলি বলে। ফরেস্ট সেক্রেটারি বা ফরেস্ট মিনিস্টার কি মরে গেলে একটি মালাও পাঠাবেন সততার পুরস্কার হিসেবে সুবোধদাকে? সৎ মানুষদের যদি সমাজ অথবা সরকার এককণাও সম্মান এবং মূল্য দিতেন এই লুঠমারের দিনে, তাঁদের রক্ষা করতেন এই অগ্নিমল্য বাজার আর মুদ্রাস্ফীতির হাত থেকে, তা হলেও হয়তো এই সাংঘাতিক বিপজ্জনক সময়েও অনেক মানুষই সৎ থাকতে পারতেন, থাকতে চাইতেন। উপায় থাকতে কে আর ইচ্ছে করে অসৎ হতে চায়? হয়তো কেউ কেউ চায়। কিন্তু তাঁদের সংখ্যা খুবই কম। অথচ সততা আর মূর্খতা আজ প্রায় সমার্থকই হয়ে গেছে।



তবে সুবোধদার প্রতি আমার এক গভীর দুর্বলতা আছে। আমাদের উনি অনেক জায়গার জঙ্গল দেখিয়েছেন। যেখানেই ডি এফ ও ছিলেন সেখানেই ছোটো শালি আর ভায়রাভাইকে সমাদরের সঙ্গে নিয়ে গেছেন। আমার অরণ্যপ্রীতি, বলতে গেলে সুবোধদার জন্যেই গড়ে উঠেছিল।


আমার সবচেয়ে খারাপ লাগে, লজ্জা লাগে ওঁর প্রতি চামেলির ব্যবহারের কারণে। আজকে সুবোধা আর বড়দির প্রতি চামেলির আর কোনো ফিলিংসই নেই।


মাঝে মাঝে আমার মনে হয়, চামেলি খুবই স্বার্থপর। অতীতের কথা আজকাল আর কেউই মনে রাখে না। মই-এরই মতন ব্যবহার করে সকলেই অতীতকে। বর্তমানের উচ্চতাতে পৌঁছোনো মাত্রই অতীতকে দু-পায়ে ঠলে ফেলে দেয় নীচে। কৃতজ্ঞতাবোধ ব্যাপারটা নিশ্চিহ্নই

**********
No Review
Related Books
Loading books…