Home
কর্নেলের মেয়ে

কর্নেলের মেয়ে

সঞ্জীব চট্টোপাধ্যায়

কর্নেলের মেয়ে

সঞ্জীব চট্টোপাধ্যায়
short story

Posted byশেষ নগরী05-Jun-2025

Change color

টেবিলের উপর ছড়ানো অনেক রকম ব্র্যান্ডের সিগারেটের প্যাকেট থেকে নিজেরটি বেছে নিয়ে নির্মলদা একটা সিগারেট ঠোঁটের ডগায় ঝুলিয়ে আমাকে বললেন, ‘ব্যস্ত হচ্ছ কেন, বাড়ি আমরা সকলেই যাব, কেউ এখানে সারারাত বসে থাকবে না। বাড়িতে আমাদেরও রোগা, মোটা, পাতলা সরু, মেজাজি মিনমিনে ফ্যাঁসফ্যাঁসে বউ আছে। তোমার খালি একলারই নেই।’ কথা বলার ফাঁকে সিগারেটটা ঠোঁটের ডগায় আস্তে জোরে থির থির করে কাঁপল। ঠোঁটে সিগারেট লাগানোর সঙ্গে সঙ্গে অনেকেই জ্বলন্ত দেশলাই কাঠি নিয়ে ধরিয়ে দেবার জন্য সামনে ঝুঁকে পড়েছিলেন। একে একে সব কাঠি নিভে গেল। পোড়া কাঠিগুলো পর পর অ্যাশট্রেতে চলে গেল। নির্মলদা এখন সিগারেট না ধরিয়ে ঠোঁটে ঝুলিয়ে কথা বলবেন। আজকে আমি টার্গেট।


আড্ডায় একে একে পাখি উড়ে আসছে। এখনও তেমন জমেনি। কয়েকজন মাত্র এসেছেন। নির্মলদাকে ঘিরে রোজ বিকেলে নিদারুণ আড্ডা জমে। সকলেই বিভিন্ন দলের সাহিত্যিক। নির্মলদার নাম বাংলা সাহিত্যের পাঠকদের কে না জানে। যশস্বী লেখক। এমন একটি পত্রিকার সম্পাদক, যেখানে লেখা না বেরোলে জাতে ওঠা যায় না। আগে আমরা ধর্মতলার কাছে একটা কুলীন মিষ্টির দোকানে বসে ঘণ্টার পর ঘণ্টা আড্ডা দিতুম। আজকাল এখানে বসছি। রেস্তোরাঁর মালিক এক সময় সাহিত্য করতেন। কাগজের ঘাটতির ফলে পত্র-পত্রিকার আকৃতি ছোট হয়ে যাবে, একথা আগেই বোধহয় জেনে ফেলে ব্যবসার দিকে ঝুঁকেছেন। সাধারণত রেস্তোরাঁর মালিকরা যেমন হয়ে থাকেন, অমৃতবাবু সে রকম নন। বয়সে তরুণ। মুখে স্বপ্নের সঙ্গে চিন্তা মেশানো মৃদু হাসির আভাস। সাহিত্য করতেন বলেই বোধহয় সাহিত্যিকদের প্রতি প্রীতি। নির্মলদার ভক্ত। বিশেষভাবে শ্রদ্ধা করেন। নির্মলদার জন্য কোণের দিকে একটা লম্বা টেবিল খালিই থাকে। দূরে একটা ঢাউস পেডেস্টাল পাখা এমন একটা অ্যাঙ্গেলে এডজাস্ট করা যাতে থাকে হাওয়া সোজা গিয়ে নির্মলদাকে ঝাপটা না মারে। নির্মলদার ডান বা বাঁ পাশ দিয়ে কানের লতি ছুঁয়ে ফুর ফুর করে বয়ে যায়। এদিকে বগলের পাশে একটা তিন ঠ্যাঙ নড়বড়ে লম্বা টুলের উপর একটা হোমিওপ্যাথিক পাখা বসানো থাকে। নির্মলদার নির্দেশে সেটা মাঝে মাঝে চালানো হয়। দু পাঁচ মিনিট চলার পর নির্মলদা একবার নাক টেনে দেখেন, যদি বোজা বোজা মনে হয় সঙ্গে সঙ্গে পাখা বন্ধ করে দেওয়া হয়। নাকের সঙ্গে পাখার চলা, না-চলা নির্ভর করে। টুলে বসানো ছোট পাখাটা বহুকালের। ঘোরে যখন বেশ শব্দ হয়। বয়স হবার ফলে পাখাটার মেজাজের ঠিক নেই। কখন কী যে করে বসে! একদিন টুল থেকে ঝাঁপিয়ে পড়ে নির্মলদাকে ধরবার চেষ্টা করেছিল। অমৃতবাবু কান ধরে শক্‌ খেয়ে সে যাত্রা বুড়ো পাখার ভীমরতি সামলে ছিলেন। পাখার ভয়ে নির্মলদা তিনচার দিন দোকানে আসেননি। শেষে অমৃতবাবু পাখা সম্পর্কে ‘সেফ কনডাক্ট’ সার্টিফিকেট দেওয়ায় আডডা প্রাণে বাঁচল। এখন মিঃ লড়ি তাঁর বিশাল পিঠ দিয়ে পাখাকে গার্ড করে বসে থাকেন। সাবধানের মার নেই।



এইবার সিগারেটটা নিজেই ধরিয়ে নিয়ে গোটা কতক ধোঁয়ার ডিফেকটিভ রিং শূন্যে ছেড়ে নির্মলদা মৃদু হেসে বললেন, ‘তাড়াতাড়ি বাড়ি যেতে চাইছ কেন? বউকে ওষুধ খাওয়াচ্ছ।’ ইতিমধ্যে অমৃতবাবু এসে দাঁড়িয়েছেন। টেবিলের উপর দুটো হাত রেখে সামনে ঝুঁকে আছেন। আমি বললুম, ‘আজকাল ফিরতে বড় রাত হয়ে যাচ্ছে। আর বেশি রাত হলেই আমার বউয়ের একটা বাতিক আছে। বাড়ি থেকে এক মাইল দূরের বাস স্টপেজে এসে দাঁড়িয়ে থাকবে। কোনও মানে হয় না। তার ধারণা স্টপেজে দাঁড়ালেই আমি তাড়াতাড়ি এসে যাব। হাতে পাঁচ সেলের টর্চ আর একটা খেঁটে লাঠি। আমাদের ওদিকে আবার ভীষণ ছেনতাই-টেনতাই হচ্ছে। বাস থেকে নামা মাত্রই আমাকে গ্রেফতার করার মতো, খেঁটে লাঠি হাতে পিছনে পিছনে আসতে থাকে। আর সারাটা রাস্তা আমার আক্কেল আর কাণ্ডজ্ঞান সম্পর্কে যা-তা বলতে বলতে আসে। একটা দৃশ্যের মতো দৃশ্য। আমার লজ্জা করে, প্রেসটিজ পাঙচার হয়ে যায়।’


নির্মলদা মিস্টার লড়ির দিকে তাকিয়ে বললেন, ‘জানিস তো বউ আবার কাবলী মেয়ে। দু’হাতের তালুতে আখরোট ভাঙে। হিং দিয়ে চা খায়।’ অমৃতবাবু কথাটা বিশ্বাস করে জিজ্ঞেস করলেন, ‘তাই নাকি? আমার কাবলী মেয়ে দেখার ভীষণ সখ।’ আমি বললুম, নির্মলদার কথা বিশ্বাস করলেন? কাবলী মেয়ে নয় ছেলেবেলায় দীর্ঘকাল কাবুলে ছিল। ধাতটা একটু অন্য রকমের, বাঙালি মেয়ের মতো নয়।



অমৃতবাবু আর একটু সামনে ঝুঁকে নির্মলদাকে জিজ্ঞেস করলেন, ‘কী খাবেন নির্মলদা?’—‘কী খাওয়া যায়?’ প্রশ্নটাকে নির্মলদা টেবিলের উপর আরশোলার মতো ছেড়ে দিলেন। সেই প্রথমেই অধ্যাপকের দিকে উড়ে গেল। অধ্যাপক বোসকে সব সময়েই কেমন একটু ক্লান্ত দেখায়। খুব আস্তে কথা বলেন। সব সময়েই সিরিয়াস। বোসদা বললেন: কিছু একটা খেতে হবে। সেই সকালে বেরিয়েছি, এখনও কিছু খাওয়া হয়নি।’ ‘কী খাবে বলে দাও না,’ নির্মলদা বকলমে কাজ সারতে চাইলেন। গাঢ় কমলালেবু রঙের পাঞ্জাবি গায়ে, চতুর্ভুজ পত্রিকার সম্পাদক এতক্ষণ সদাব্রত সেনের সঙ্গে গল্পহীন গল্প নিয়ে আলোচনায় মত্ত ছিলেন, চোখ তুলে বললেন, ‘কুলচা খান নির্মলদা’।


‘কুলচা? সেটা আবার কী? এমন নাম তো আগে কখনও শুনিনি!’ অধ্যাপকের বিস্ময়ে অমৃতবাবু কুলচার একটা ফুট নোট জুড়ে দিতে চাইলেন—কুলচা দেখতে অনেকটা রুটির মতো, নরম নরম, আদুরে মেয়ের মতো, পেট ঠাসা পুর, ঝাল ঝাল, পেটে থাকে অনেকক্ষণ, মাঝে মাঝে জল সাপ্লাই করতে পারলে এক টাকায় অনেকখানি শান্তি। ইট ইজ এবসোলিউটলি আওয়ার ইনভেনশান।


নির্মলদা জিজ্ঞেস করলেন, ‘কুলচা খাবে? তোমার লিভারের অবস্থা কী?’



অধ্যাপক মৃদু হেসে, চুলে হাত বুলোত বুলোতে বললেন, ‘দৈর্ঘ্যে হাঁটু পর্যন্ত চলে গেছে প্রস্থে পাকস্থলী ছুঁয়েছে, চাপ দিলে ব্যথা।’


‘ব্যথা?’ ডাক্তার কাঞ্জিলাল চমকে উঠলেন। ভদ্রলোক সবে পাশ করেছেন। কোন একটি বড় হাসপাতালের রেসিডেন্ট ডাক্তার। আগে কুস্তি করতেন। এখন সাহিত্যের প্রাঙ্গণে পায়চারি শুরু করেছেন। মিল ছাড়া কবিতা লেখেন। কাব্যে এনাটমির শক্ত শক্ত নাম থাকে, হেমোগ্লোবিন, থায়রয়েড, লিংটাস। গল্পে মর্গ থাকে, ফর্মালিন থাকে, নাকের ডগা থেকে অক্সিজেন নল খুলে গিয়ে মাঝরাতে নায়কেরা মারা যায়। নির্মলদার শরীরের উপর তাঁর ভীষণ নজর। নির্মলদা কপালে হাত রাখলেই পকেট থেকে এনালজেসিক বের করে দেন। নির্মলদা দুঃসাহস দেখিয়ে কাটলেট খেয়ে ঢেকুর তুললেই এন্টাসিড। ডাক্তার কাঞ্জিলাল অধ্যাপকের পেটে চাপ দিয়ে বললেন, ‘লাগছে?’ অধ্যাপক আদুরে গলায় বললেন, ‘ভীষণ!’ কাঞ্জিলাল বললেন, ‘ভাল সিমটম নয়, কাঁচা হলুদের সঙ্গে মেটে চটকে খেতে হবে। সকালে উচ্ছে ভাজার সঙ্গে চা। দুপুরে গাঁদাল পাতার ঝোল, সরু চালের…’


‘আরে দ্যুৎ, কী ডাক্তারি আরম্ভ করলে ছাই, কী খাবে অর্ডার দাও না, সেই থেকে অমৃত দাঁড়িয়ে রয়েছে,’ নির্মলদা উত্তেজিত হলেন। শেষে নিজেই ফয়সালা করে দিলেন, দু টাকার শোনপাপড়ি আনো।’ শোনপাপড়ি দিয়ে রুটি, একটা নতুন ধরনের কমবিনেশন, তার সঙ্গে চা। নির্মলদার আবার সহজে চা পছন্দ হয় না। বার কতক ট্রায়াল দিয়ে তবে হয়তো এক কাপ জিভে ধরে। চা ধরে দিয়ে বয় উদ্‌গ্রীব হয়ে দাঁড়িয়ে থাকে। চায়ে চুমুক দিয়ে টি-টেস্টারের মতো জিভ তালুতে বার কয়েক চুক চুক শব্দ করে নির্মলদা চায়ের খুঁত ধরবেন অথবা বলবেন ঠিক আছে। আজকে একবারেই চা পছন্দ হয়ে গেল। কী ভাগ্য! আমরা সাধারণত ঘণ্টা দুয়েক বসি, তার মধ্যে বার চারেক চা আসে। কয়েক কাপ চা আর গোটাকতক ফাঁকা কাপ, ভাগাভাগি করে খাওয়া হয়।



চা তখনও আধ কাপের মতো পড়ে আছে, নির্মলদা কয়েকবার গলা দিয়ে এক ধরনের ঘস্‌ ঘস্‌ আওয়াজ বের করে বললেন, ‘আমার গলায় কী একটা গেছে। খচ্‌ খচ্‌ করছে, কাঁচ নয় তো’!


‘কাঁচ কী করে আটকাবে! আপনি কি ভুলে কাপের কানা কামড়ে ফেলেছেন?’ আমার বোকার মতো প্রশ্ন শুনে, নির্মলদা একবার জ্বলন্ত দৃষ্টিতে তাকালেন, মিস্টার লড়ি গাঁক গাঁক করে চিৎকার করে উঠলেন, ‘তুমি শালা কী বুঝবে কোথা থেকে কী আসে, নির্মলের গলায় একবার রিস্টওয়াচ আটকে গিয়েছিল, লেডিস ঘড়ি, বুঝেছ বোকু’।


‘লেডিজ ঘড়ি! কেন ম্যাজিক দেখাচ্ছিলেন নাকি?’


‘এ শালাকে বোঝাতে ঝুড়ি কোদাল লাগবে। লুচির মধ্যে ছিল। যে ভদ্রমহিলা ময়দা মাখছিলেন তাঁর হাত থেকে খুলে ময়দার তালের মধ্যে চলে গিয়েছিল। তারপর লুচি হয়ে নির্মলের পাতে চলে এসেছিল। নির্মলকে ডিগবাজি খাইয়ে, কাতুকুতু দিয়ে সেই ঘড়ি গলা থেকে বের করা হল।’


‘বলেন কী? খুব মূল্যবান লুচি ছিল বলুন, সেই ঘড়ি কী হল?’



‘কী আবার হবে, কাগজে বিজ্ঞাপন দিয়ে সেই ঘড়ির মালিককে আবিষ্কার করা হল, নির্মল আগে ঘড়ি তারপর ঘরনী লাভ করল।’


‘আমাদের বউদি, বউদির ঘড়ি’! আমি বোধহয় একটু জোরে চিৎকার করে ফেলেছিলুম। চতুর্ভুজ পত্রিকার সম্পাদক অম্বুজ আমাকে চেপে ধরে চেয়ারে বসিয়ে দিলেন, ‘হয়েছে কী, এই তো সবে শুরু, আরও সব ভীষণ ব্যাপার আছে, যত দিন যাবে জানতে পারবেন।’


নির্মলদার পকেটে সব সময় একটা পেনসিল টর্চ থাকে। লোড শেডিংয়ের সময় অন্ধকার রাস্তায় সাপ শুয়ে থাকতে পারে, রাস্তায় ধস নামতে পারে, গলায় কাচ কিম্বা মাছের কাঁটা ফুটতে পারে, টর্চ সেই কারণে পকেটে ঘোরে। ডাক্তার কাঞ্জিলাল চামচে দিয়ে নির্মলদার জিভ চেপে ধরে গলার টাগরায় টর্চের আলো ফেলে কাচের সন্ধান শুরু করলেন। ‘কী, পেলেন?’ অধ্যাপক বোস উৎকণ্ঠা মাখানো গলায় প্রশ্ন করলেন। ‘না, আলজিভ ছাড়া কিছু দেখছি না’, ডাক্তার চামচে তুলে নিয়ে সরে এলেন। নির্মলদা কোঁৎ করে একটা ঢোঁক গিলে বলেন, ‘আছে, আছে, বেশ খচ্‌ খচ্‌ করছে; কী যে তোমরা খাওয়ালে! চলো, উঠে পড়ো, বাড়ি গিয়ে একটা আস্ত কলা গিলে খেতে হবে।’


নির্মলদা উঠছেন দেখে আশ্বস্ত হলাম। এখন সাতটা পাঁচ, সাড়ে আটটার মধ্যে চেষ্টা করলে বাড়ি পৌঁছে যাব। নির্মলদা কিন্তু উঠতে গিয়েও উঠলেন না। আবার বসে পড়লেন। প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ঝোলালেন। সিগারেটটা ধরিয়ে দেবার জন্য জ্বলন্ত কাঠি নিয়ে কাড়াকাড়ি পড়ে গেল। মিঃ লড়ি(পুরো নাম কিশোর লাহিড়ি, অধ্যাপক মিস্টার লড়ি বলেন, আমরাও বলি) ডাক্তার কাঞ্জিলাল আর চতুর্ভুজ সম্পাদকের হাতের ফাঁক দিয়ে ঝট করে কাঠি বাড়িয়ে সিগারেট ধরিয়ে দিলেন। ডাক্তার হতাশ হয়ে আমার পাশে বসে পড়ে ফিস ফিস করে বললেন, ‘কোনওদিনই আমি নির্মলদার সিগারেটে আগুন দিতে পারলাম না। আমি একটা অপদার্থ, কী ডিসগ্রেসফুল ব্যাপার বলুন তো, যে একটা সিগারেট ধরাতে পারে না, তার গল্প ছাপা হবে। কাল থেকে আর আডডায় আসব না।’ আমি ফিস ফিস করে ডাক্তারকে চাঙ্গা করার জন্য বললুম, ‘তা কেন? ভাল লিখুন, ঠিকই ছাপা হবে, সিগারেটে আগুনের সঙ্গে কী সম্পর্ক।’ ধোঁয়া ছেড়ে নির্মলদা বললেন, ‘যাব কী, আজ তো আবার ময়দানে খেলা ছিল, নিশ্চয় মারামারি হয়েছে! যাও আগে দেখে এসো, অবস্থা কী। রাস্তায় কাচটাচ ভাঙা পড়ে আছে কি না!’ নির্মলদা আদেশ জারি করার সঙ্গে সঙ্গে মিঃ লড়ি বললেন, ‘যাও, যাও শিগগির দেখে এসো।’ এমনিই খুব ক্লান্ত। উপায় কী, উঠতেই হল। উঠে দাঁড়িয়েছি, নির্মলদা বললেন, ‘কাচ ভাঙা চেনো? কত রকমের কাঁচ ভাঙা হয় জানো?’



ঘাড় নাড়লুম, অর্থ—জানি না। কাচ ভাঙার আবার রকম কী? নির্মলদা বিদ্রূপের সুরে বললেন, ‘এ শালা সাহিত্যিক হবে! অবজার্ভেশানই নেই। শোন, মিছরির দানার মতো ঝুরো ঝুরো কাচ হল, গাড়ির উইন্ড স্ক্রীন ভাঙা। ওই ধরনের কাঁচ পড়ে থাকতে দেখলে বুঝবে, হয় গাড়িতে গাড়িতে ধাক্কা মেরেছে, না হয় ইট মেরে ভেঙে দিয়েছে। ইট কখন গাড়িতে মারে, জানো?’


‘আজ্ঞে না।’


‘তা জানবে কেন? খালি বাড়ি আর বউ জানো? গাড়িতে ইট মারে, মানুষ ক্ষেপে গেলে। মানুষ ক্ষেপে যায় কেন? আশা ভঙ্গ হলে। এখানে আশাভঙ্গের কী কারণ হতে পারে? খেলায় হার জিত। বুঝেছ?’


ঘাড় নেড়ে জানালুম, বুঝেছি।


নির্মলদা ধোঁয়া ছেড়ে বললেন, ‘এরপর আছে ফিনকি ফিনকি কাচ। দোকানের শো উইন্ডোর কাচ। এরপর আছে বোতল ভাঙা মোটা মোটা কাচ। রাস্তার দিকে তাকাবে, আশেপাশে দেখবে, দেখে বোঝার চেষ্টা করবে মারামারি হয়েছে কি না! হলে কতক্ষণ আগে হয়েছে…।’ নি

**********
No Review
Related Books
Loading books…