
উড়ান
বুদ্ধদেব গুহ
অফিস থেকে ফিরতে বড়োই দেরি হল মীর। ক-দিন ধরে খাটনিও যাচ্ছে খুব। রাঁচির কাছে। ওদের কোম্পানি এডিবল অয়েলের নতুন একটা ফ্যাক্টরি খুলছে। উত্তরপ্রদেশের মির্জাপুরের। কার্পেট, পাথরের মূর্তির। কার্পেট আর পাথরের আবার এক্সপোর্ট মার্কেট খুবই ভালো। এই দুটি প্রজেক্টের ভারই ওদের এত বড়ো গোষ্ঠির ফিনান্স ডিপার্টমেন্টের মধ্যে বেছে একমাত্র মহিলা। সিনিয়র একজিকিউটিভ ভ্ৰমী রায়ের ওপরেই বোর্ড অফ ডিরেক্টরস দিয়েছেন।
কস্ট-অ্যাকাউন্ট্যান্ট এবং চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং এম বি এ–এই তিন ডিগ্রি, গোষ্ঠীর আরও চারজন পুরুষ একজিকিউটিভ-এর আছে। কিন্তু চেয়ারম্যান এম ডি-র সবচেয়ে বেশি ভরসা ওরই ওপর। এ নিয়ে গাত্রদাহ, বুক-জ্বালা যে কম নেই খুব তাও নয়। তার উপরে ভ্ৰমী সুন্দরী মেয়ে। পুরুষরা, ভ্রমীরই গাড়ির দরজা খুলে দিয়ে ভদ্রতা দেখায়, আগে যেতে দেয়। কিন্তু সেটা। দেখাবারই জন্যে। নয়তো আর কোথাওই ঘরেই মেয়েদের অগ্রাধিকার নেই। উলটে তারা পথ। জুড়ে দাঁড়িয়েই থাকে। একথা ভ্ৰমী খুব ভালো করেই জানে পুরুষদের সঙ্গে প্রতিযোগিতায়। নেমে।
সিলিকন আর ফসফেট প্রজেক্ট দুটোও পুরোপুরি ভ্ৰমীর সুপারভিশানেই গত পাঁচ বছরে তিল তিল করে গড়ে উঠেছে। মাত্র পাঁচ বছর আগে শেয়ার ছাড়া হয়েছিল বাজারে। এখন এক-শো টাকা। শেয়ারের দর উঠেছে দু-শো দশ টাকা। একেবারে ফেনোমেনাল ইনক্রিজ। খুব কম গোষ্ঠীতেই ঘটেছে এরকম ঘটনা। এই দুটি ইউনিটই ওদের পুরো গ্রুপের প্রেস্টিজ ইউনিটস হয়ে উঠেছে।
ড্রাইভার গাড়ির চাবি দিয়ে গেল দুখীকে। আজ ওভারটাইম হল ওর তিন ঘন্টা। সকলেরই ওভারটাইম আছে। শুধু ভ্রমীদের মতো একজিকিউটিভদেরই নেই। অবশ্য বদলে ওরা অনেক কিছুই পায়। সবচেয়ে বেশি যা পায়, তা ক্ষমতা। যার চেয়ে বড়ো চাওয়া এবং পাওয়া একজন মানুষের জীবনে আর কিছুই নেই।
কাঞ্চী জিজ্ঞেস করল চা খাবে কি না?
খাবে না বলেই, বেডরুমে ঢুকে দ্রুত হাতে শাড়ি জামা সব খুলে বাথরুমে শাওয়ারের নীচে গিয়ে দাঁড়াল।
ঠিক সেই সময়ই ফোনটা বাজল। বাথরুমেও এক্সটেনশন আছে তাই বাথরুমেও বাজে একই সঙ্গে।
হ্যালো।
ভেজা হাতেই রিসিভার তুলে বলল।
হাই ভ্রমী। আমি অসিত। কী করছ এই উইক-এন্ডে?
ঠিক করিনি কিছু।
একটু বিরক্ত গলায় বলল ভ্রমী। ভাবল, এভরিথিং হ্যাজ আ লিমিট।
টলিতে যাবে? নাচানাচি হবে। তারপর ডিনার।
তুমি কাল ফোন কোরো। অফিসে। বিকেল চারটে নাগাদ।
ঠান্ডা গলায় বলল ভ্রমী।
এখন ব্যস্ত?
একটু। আই হ্যাড আ ভেরি লং ডে। এখন চান করছি।
চান? ও, তাই জল-পড়ার শব্দ শুনছি। জল পড়ে পাতা নড়ে, ফোয়ারা হতে… হাউ সুদিং। তোমার চানের শব্দেই আমার নিজেরও মনে হচ্ছে যেন চান করছি।
ভ্ৰমী কথা কেটে বলল, বাঈ।
বলেই, ফোন রেখে দিল।
বড়ো বিরক্ত করে ছেলেটা। ছেলেমাত্রই বিরক্ত করে ভ্ৰমীকে। অবশ্য যারা ওর কাছে আসার সুযোগ ও সাহস রাখে।
বেশিরভাগ পুরুষেরই কোনো আত্মসম্মানজ্ঞান নেই। যতই হাই-আপস হোক না কেন। ভালোলাগার মতো পুরুষ সত্যিই খুব কম দেখা যায় এক জীবনে। আর যে দু-একজনকে ভালো লাগলও তাদের আবার ভালো লাগল না ওকে। ব্যক্তিত্বসম্পন্না এবং শুধুমাত্রস্বাবলম্বীই নয়, অত্যন্ত সচ্ছল যেসব মেয়েরা, খুব কম পুরুষেরাই সহ্য করতে পারে তাদের। ভ্ৰমীর মতো বেশির ভাগ মেয়েরই জীবনে পুরুষ সঙ্গী যদি-বা জোটেও তাদের মধ্যে প্রায় বেশিরভাগই স্বর্ণলতারই মতো ডেকরিটিভ, রামছাগলের মতোই নির্বোধ, পরগাছা হয়। অনেকটা ঘর-জামাই-এরই মতো। তাদের সম্মান করতে যে বড়ো বাধে। আর সম্মান না করতে পারলে কি কাউকে ভালোবাসা যায়? কিন্তু এও সত্যি যে নিজের মনোমতো পুরুষ ছাড়া মিশবই না এমন ধনুক ভাঙা পণ করে থাকাও যায় না। অমনোনীতদের মধ্যে থেকেই কে যে পরম মনোনীত হয়ে ওঠে কোন মুহূর্তে, তাই বা কে বলতে পারে আগে থেকে। দেখার, পছন্দর রকমও তো পালটে যায়।
মাঝে মাঝেই তার আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব পরিচিতদের কাছে তার কষ্টার্জিত সাফল্য, সাচ্ছল্য এবং এই স্বাতন্ত্র্যও বড়ো দোষের, বড়ো দূরন্তর হয়ে ওঠে। তখন ভ্ৰমীর বার বারই মনে হয় যে, জীবনে সফল হতে না-পারার যে দুঃখ, তার চেয়ে সফল হতে-পারার দুঃখটাও কিছু কম নয়।
চান করে ঘরে এসে একেবারেই নাইটি পরে নিল। তার ওপরে ড্রেসিং-গাউনটাও গলিয়ে নিল। আজ তাড়াতাড়িই খেয়ে ঘুমিয়ে পড়বে। কাল সকালে ঠিক ন-টাতে একটা মিটিং আছে। বিকেলের প্লেনে বম্বে যেতে হবে। সেখান থেকে পরদিন দিল্লি। তার পরদিন ভোপাল। ভোপাল থেকে কলকাতার ডায়েরেক্ট ফ্লাইট নেই। হয় দিল্লি, নয় বম্বে হয়ে ফিরবে রাতের ফ্লাইটে শনিবার।
দিল্লি হয়ে ফেরার টিকিটই করা আছে।
ওর বেডরুমের কোণে রাখা রকিং-চেয়ারের হাতলের সঙ্গে লাগানো বেলের সুইচ টিপল ভ্রমী।
কাঞ্চী ঘরে আসতেই বলল, এক গ্লাশ ফ্রেশ-লাইম সোডা নুন দিয়ে নিয়ে এসো, অল্প বরফ দিয়ে। আর বাবুর্চিকে বললো যে, ডিনার লাগাবে ঠিক ন-টায়। আর শোনো, যা যা বলেছিলাম সব ভরে দিয়েছ তো স্যুটকেসে?
জি মেমসাব।
কাল অফিসে যাওয়ার সময় দুখীকে বলবে যে গাড়িতে তুলে দিতে ওটাকে। ভুলে যায় না আবার।
তারপর একটুক্ষণ কী ভেবে বলল, দুখী কী করছে? দেখলাম না তো ওকে?
আপনার জুতো আর চামড়ার হাত-ব্যাগে কালি লাগাচ্ছে। কুমিরের চামড়ার ব্যাগটাই নিয়ে যাবেন তো?
হ্যাঁ। ঠিক আছে।
কাঞ্চী চলে যাবার আগে বলল, একটা চিঠি এসেছিল। রাখা আছে বেড-সাইড টেবলে।
উঠতে ইচ্ছে করছে না আর। এনে দাও।
ভ্ৰমী বলল।
কাঞ্চী চিঠি আর স্পেন-থেকে-আনা মাতাদোরদের ছোরার মতো রেপ্লিকার লেটার-ওপেনার এনে দিল ওর কাছে, ছোট্ট ট্রেতে বসিয়ে। তারপর চলে গেল।
খাম একটি।
খুলেই দেখল, ভ্ৰমীর কাজিন পৃথা লিখেছে।
ওরা তো কলকাতাতেই থাকে। তা ছাড়া এইতো সেদিনই এল ওর জাকে নিয়ে ভাসুরঝি তিতির বিয়ের নেমন্তন্ন করতে।
পরশুদিনই কি?
হ্যাঁ। তা-ই তো!
এরই মধ্যে চিঠি লেখার কী দরকার পড়ল ওর?
হিন্দুস্থান পার্ক
পঁচিশে মে, ৮৬
ভ্ৰমীদি,
ফোন করলেও হয়তো হত। কিন্তু ফোনে বা মুখে সব কথা ঠিকমতো বলা হয়ে ওঠে না। কথার পিঠে কথা ওঠেই। তাই-ই…। সেদিন আমার বড়ো জায়ের ব্যবহারে আমি খুবই লজ্জিত।
তুমি আমাকে ক্ষমা করে দিয়ে।
তুমি নিশ্চয়ই জানো যে, আমার বড়োজা সুস্মিতা প্রেসিডেন্সির নামকরা ছাত্রী ছিলেন। ইংরেজিতে ফাস্ট-ক্লাস-ফাস্ট হওয়ার পর তাঁর বড়লোক বাবা তঁকে ইংল্যান্ডে আইন পড়তে পাঠান। আইন পড়ে তো বটেই তার সঙ্গে লানডান স্কুল অফ ইকনমিকস-এ বি এসসি (ইকন)ও করেন। এবং ইনকরপরেটেড অ্যাকাউন্ট্যান্সিও। ফিরে এসে গুচু চৌধুরির জুনিয়র হিসেবে প্র্যাকটিসও শুরু করেন। প্র্যাকটিস, ব্যারিস্টার হলেই হয় না। হাইকোর্টের উকিল, ব্যারিস্টারদের মধ্যে ব্রিফ লেসদের সংখ্যাই বেশি। এ্যাকটিস-এ সুবিধে হল না বলেই এখন সে ল অফিসার। কোন কোম্পানির তা তুমি জানই।
তার পরের ঘটনাও তুমি সবই জানই।
আমার খুবই খারাপ লেগেছে যে, মেয়ের বিয়ের নেমন্তন্ন করতে এসেও উনি একটু সংযত হতে পারলেন না। তোমার বাড়ি বয়ে এসে তোমাকেই উনি অপমান করলেন। অথচ তুমি আমার বাপের বাড়ির আত্মীয়া, নিজেরই মামাতো বোন। আমার সম্মানের কথাটাও ভাবলেন না একটুও।
তুমি অ্যাকাউন্ট্যান্সি জান কি জান না তা আমি জানি না। অ্যাকাউন্ট্যান্সির আমি কিছুই বুঝিনা। শুধু এইটুকু জানি যে স্কুল-কলেজের বাইরের পরীক্ষা-টরিক্ষা ছাড়াও জীবনের মধ্যেও নানা রকমের পরীক্ষা থাকে। একটি পরীক্ষাতে তিনি আমার সামনেই তোমার কাছে ফেল করলেন। আমার বড়ো জায়ের ব্যবহার কোনোমতেই সমর্থনযোগ্য নয়।
আমি সত্যিই লজ্জিত।
আমার কথা তোমার অজানা কিছুই নেই। যেসব মেয়েদের স্বামীরা যথেষ্ট যোগ্য নয় এবং যাদের নিজেদেরও তেমন যোগ্যতা নেই তোমার মতো বা আমার বড়ো জা সুস্মিতাদির মতো, তাদের। এই দেশে এখনও অনেকই অসম্মান অপমানের বোঝা বইতে হয়ই, যে সব অসম্মান-অপমান নিজস্ব কারণে তার বইবার কথা ছিল না আদৌ।
আমি শিক্ষিত হওয়া সত্ত্বেও রোজগার তো করি না। অসফল পুরুষের স্ত্রীর ব্যক্তিজীবনে সফলতা যতটুকুই থাকুক না কেন, সমাজে সে অসফল, অপাংক্তেয়ই। এমনকী প্রাচীন ঐতিহ্যময় যৌথ পরিবারেও।
জানি না, এমীদিদি, আমার মেয়ে দুটি কেমন হবে। আমি ওদের সবসময়ই তোমার দৃষ্টান্ত দিই। বলি, ভ্ৰমী মাসিকে দ্যাখ। পুরুষের চেয়ে কীসে কম? ভ্ৰমীমাসির অফিসের চেম্বারের সামনে বাঘা বাঘা পুরুষেরা হনুমানের মতো হাতজোড় করে লেজ বের করে দাঁড়িয়ে থাকে। ভ্ৰমীমাসিরই মতো হতে হবে তোদের।
মেয়ে মানুষ করা আর সংসার করা তো কিছুই করার মধ্যেই পড়ে না। এসব তো কোনো কাজই নয়। আমাদের জীবনে তো গর্ব করার মতো কিছুমাত্রই নেই ভ্ৰমীদি। যদি ছেলে-মেয়েরা বড়ো হয়ে তাদের মায়ের মূল্য একটুও দেয় তবেই শুধু শেষ বয়সে পৌঁছে, আমরা সার্থক হলেও হতে পারি।
কিছু মনে কোরো না ভ্ৰমীদিদি। আমার জায়ের অভব্যতার কারণে আমাকে ক্ষমা না করলে বড়োই ছোটো হয়ে থাকব তোমার কাছে চিরদিনই।
তিতির বিয়েতে আসবে তো? ও মেয়েটা কিন্তু তোমার মস্ত অ্যাডমায়ারার। ওর মায়ের কারণে ওকে দুঃখ দিয়ো না তুমি।
–ইতি তোমার পৃথা।
পুনশ্চ. গত রবিবার দেরাজের ড্রয়ারের বহু পুরোনো কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে আমাদের কলেজের একটা ছেড়া ম্যাগাজিন বেরোলো। তাতে তোমার একটি কবিতা ছাপা হয়েছিল। বাংলায়। তুমি তখন ফোর্থ ইয়ারের ছাত্রী, আমি ফার্স্ট ইয়ারে ঢুকেছি সবে। কবিতাটির নাম আজ সকালে। প্রেমের কবিতা।
এখনও কবিতা লেখো? প্রেমের কবিতা? না, অ্যাকাউন্ট্যান্সির ব্লটিং-পেপার তোমার সব কবিত্বই শুয়ে নিয়েছে?
আবারও ক্ষমা চেয়ে।
তোমার বোন পৃথা।
কাঞ্চী ঘরে এসে ফ্রেশ-লাইম পানি দিয়ে গেল।
অনেকক্ষণ চিঠিটা কোলে ফেলে বসে রইল ভ্রমী।
যে-ব্যথাটাকে ভুলে গেছিল তা আবারও এই চিঠি বয়ে নিয়ে এল। ব্যথা ঠিক বলবে না, বলবে, এক ধরনের অবশতা।
ঘরের আলো নিবিয়ে দিয়ে জানালার দিকে মুখ করে বসে তার প্রিয় রকিং-চেয়ারে দুলতে দুলতে বিভিন্নরঙা আলোজ্বলা মাথা-তোলা দেশলাইয়ের খোপের মতো অসংখ্য মালটিস্টোরিড বাড়ির দিকে আর হ্যালোজেন-ভেপার ল্যাম্পের বাদামি আলোতে আলোকিত দূরের বালিগঞ্জ ফাঁড়ি মোড়ের রাস্তাগুলিকে তেরোতলা ফ্ল্যাটের ওপর থেকে অন্যমনস্ক চোখে দেখতে দেখতে মনে মনে অনেকই দূরে চলে গেল ভ্রমী।
কাঞ্চীর হঠাৎ গলার আওয়াজে চমকে গেল ও।
ভাবছিল সব কিছুকেই বাঁধা যায় শুধু সময়কে ছাড়া। সময় একজন মানুষকে যেমনভাবে রিক্ত অথবা পূর্ণ করতে পারে তেমন বোধহয় আর কিছুই পারে না।
কাঞ্চী আবারও জিজ্ঞেস করল, একতলার ভিডিয়ো-ক্যাসেট লাইব্রেরি থেকে ক্যাসেট আনতে হবে কি না।
মাথা নেড়ে না করল ভ্রমী।
যথাসময়ে ডিনার সার্ভ করে বাবুর্চি কাঞ্চীকে পাঠাল ভ্ৰমীকে খবর দিতে। খাওয়ার সময় কাঞ্চী ও বাবুর্চির আদর-যত্নের উত্তরে দু-একটি সংক্ষিপ্ত হ্যাঁ এবং না বলে খাওয়া শেষ করল ও। সুফলে করেছিল বাবুর্চি পেরেরা।
ভ্ৰমী বলল, খাবে না।
খাওয়ার পর, বেডরুমে না গিয়ে স্টাডিতে গেল ও। এয়ারকন্ডিশনারটা চালিয়ে দিয়ে কাগজ কলম নিয়ে বসল পৃথাকে চিঠি