
অশ্বমেধের ঘোড়া
দীপেন বন্দ্যোপাধ্যায়
‘শুনছ? সানাই।’
রেখা থমকে ঘাড় ফিরিয়ে তাকাল। ঠিক সেই মুহূর্তে আলোটা ওর মাথার চুলে ভেঙে পড়ে চিবুক আর গলার পাশে একটা হালকা ছায়া সৃষ্টি করল। কাঞ্চন সানাইয়ের সুর বিস্মৃত হয়ে আশ্চর্য চোখে রেখার সেই ভঙ্গির দিকে তাকিয়ে রইল। হঠাৎ রেখাকে অপরিচিতা মনে হল। স্বপ্নের অস্পষ্ট স্মৃতির মতো।
‘কি সুর?’
কাঞ্চন চমকে বলল, ‘দাঁড়াও।’ তারপর ভুরু কুঁচকে অন্যমনস্কের মতো খানিক শুনে উত্তর দিল, ‘চন্দ্রকোশা’ হাসল, ‘আকাশ ভেঙে বৃষ্টি আসলে কি হয়, আজ শুক্লপক্ষ তো বটে।’
রেখা চোখ নামিয়ে নিয়েছে। আলোটা মাথার চুল ছাপিয়ে সমস্ত মুখে ছড়িয়ে পড়েছে। কাঞ্চনের একটা আশ্চর্য উপমা মনে এল। ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, নাহ। বেশ একটু মোগলাই মেজাজ হচ্ছে।’
রেখা চকিতে হাতের ব্যাগটার দিকে তাকিয়ে বলল, ‘মোস্ট কর্টেবল জার্নি! ‘ধুৎ!’ কাঞ্চন ঠোঁট বেঁকিয়ে হেসে উত্তর দিল, ‘ও তোমাদের কেরানী ইন্টেলেকচুয়ালদের মানায় উঠে বসতে না বসতেই পৌঁছে যাওয়া। তার ওপর বেবী ট্যাকসিগুলো তো নেহাতই ভালগারা যেন বালিগঞ্জে বান্ধবীর বিয়ের চায়ের নেমন্তন্ন। বড় ট্যাকসিতে তা-ও বনেদী বাড়ির পাত পেতে বসার আভিজাত্য আছে। তোমাদের এই কলকাতা দিন দিন আধুনিক হচ্ছে, বর্বর হচ্ছে, সূক্ষ্মতার নামে দরকচা মেরে যাচ্ছে।’
রেখা ঠোঁটে আঙুল ঠেকিয়ে বলল, ‘এত বাণী দিও না মাস্টারমশাই। লোকে ধরে বেঁধে মন্ত্রী বানিয়ে দেবো।’
কাঞ্চন হা-হা করে হেসে উঠল। আশেপাশের লোক চমকে বিরক্ত চোখে তাকাল। লজ্জায় দুজনেই মাথা হেঁট করেছে। একটি প্রৌঢ় পসারী ‘ফুল চাই’ বলে তখনই সামনে এসে দাঁড়াল। কাঞ্চন কখনও পয়সা দিয়ে ফুল কেনে নি। একবার চকিতে রেখার সিঁথির দিকে তাকাল। তার বড় ইচ্ছে হতে লাগল এক ছড়া মালা কিনে বিনুনিতে জড়িয়ে দেয়। কিন্তু রাস্তায় ফুল কিনতে যথারীতি লজ্জা করল। বলল, ‘না।’
রেখা কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে পয়সা বের করে দিয়েছে। কাঞ্চন রেখার সাহস দেখে স্তম্ভিত। রেখা কি আজ, রেখা কি, প্রকাশ্যে মালা কিনতে ওর ভয় করল না? ফুলের মালা হাতে একটি মেয়ের সঙ্গে সে এখন বাসে উঠবে?
‘চলো, হাঁটি।’
‘চলো।’
হাঁটার শেষ নেই। এক পথে পা ফেলা। রাস্তাটা চোখের সামনে পালটাতে দেখি কলকাতা রোজ পালটায়। আমরা শুধু রাস্তাটুকুর খবর রাখি হাঁটতে হাঁটতে বড়জোর ময়দান অব্দি যাব। বড়জোর চা খাবো এক পেয়ালা আলো আর অন্ধকারের সমারোহ দেখব। তারপর বাস ধরব। রেখার পাশে খালি জায়গা থাকলেও আমাকে আলাদা বসতে হবে, বা দাঁড়াতো ভিড় ঠেলে নেমে যাবার সময় রেখা হাতে একটা টিকিট গুঁজে দিয়ে যাবো সুযোগ পেলে কিছু একটা বলবো নয়তো অপরিচিতার মতো রাস্তার বাঁকে অদৃশ্য হবে। কন্ডাক্টর কি কোনো কৌতূহলী যাত্রী অকারণে একবার আমার দিকে তীক্ষ্ণ চোখে তাকাবো তারপর আমি নামব। তারপর বাড়ি যাবা। তারপর রাত্রি। তারপর দিন আর দিনে হাঁটতে হাঁটতে দেখব রাস্তাটা পালটাচ্ছে। কলকাতা কত তাড়াতাড়ি পালটায়।
‘ইস, দেখেছ?
কাঞ্চন যদিও জানত, তবু সেনেট হলের সিঁড়ি আর ছাদের দিকে তাকিয়ে নতুন করে চমকে না। উঠে পারল না। কাঞ্চন সত্যিই আত্মীয়বিয়োগের বেদনা অনুভব করলা সিঁড়ি নেই, খিলান নেই, দরজা নেই। অন্ধকারে কতগুলো পায়রা উড়ছে। ছাদ জুড়ে আকাশ শুধু পিছনের দেয়ালটা এখনও ভাঙে নি। রাঙাদিকে আত্মহত্যা করতে দেখেছিলাম। সমস্ত শরীরটা পুড়ে গেলেও মাথার খোঁপা ঠিক ছিল।
কাঞ্চন ফুটপাতে পা ঠুকে মন থেকে স্মৃতিটা তাড়াল। তারপর গলা ঝেড়ে বলল, ‘জানো, বাংলাদেশে নাইনটিন্থ সেঞ্চুরির মৃত্যু অনেক দিন হয়েছিল। এবার তার কবরটাও ভেঙে গেল।’ রেখা হঠাৎ অদ্ভুত প্রশ্ন করল, ‘আচ্ছা, সে পাগলটা এবার কোথায় দাঁড়িয়ে বক্তৃতা করবে?
কাঞ্চন চমকে রেখার দিকে তাকাল। সত্যি, পাগলটা এখন, সত্যি, সেনেট, দাঁড়াও পথিকবর, বন্দী আমার প্রাণেশ্বর, মরি হায় হায় রে।
গমগম করে যেন অজস্র গলা একসঙ্গে হাজার কথা বলে উঠল। কাঞ্চন প্রশ্ন করল, ‘দাঁড়িয়ে রইলে কেন?
রেখা হাসল, ‘তোমায় চান্স দিচ্ছি।’
হাঁটতে হাঁটতে বলল, ‘কিসের?’
মালাটা খোঁপায় বেঁধে দেওয়ার।’
রেখা কি মরিয়া? আজকের দিনটাই কি ওকে, আজকের দিনটা, আহ দিনটা দিন গেল, রাত্রি। রাত্রি যায় না যায় না কাঞ্চন স্পষ্ট শুনল সানাই বাজছে। চন্দ্রকোশা সেই আমরা রেস্তোরাঁয়–সুকুমার দুটো মালা—আর প্রফুল্ল সকলকে হতবাক করে এক প্যাকেট সিঁদুর, দুটো লোহার নোয়া—আর সেই মুহূর্তে প্রথম রেখাকে অপরিচিত মনে হয়েছিল। আশ্চর্য লোভে, ভয়ে সিঁদুরের প্যাকেটের দিকে তাকিয়েছিল। অথচ শপথ উচ্চারণের সময়ও তাকে এতটুকু বিচলিত দেখি নি। সকলের তাড়া খেয়ে আমি রেখার ঠাণ্ডা কপালে মুখের দিকে তাকাতে সাহস—কেন আঙুল দিয়ে সিঁদুর লাগাতে হয়–প্রফুল্ল বকেছিল আর রেখা হঠাৎ খিলখিল করে হেসে ফেলেছিল। রেখাকে আমার সেই মুহূর্তে বউ-বউ মনে হচ্ছিল কিন্তু মালাবদল কিছুতেই করতে পারি নি রেখাও কিছুতে মাথায় ঘোমটা—আমরা অনেকক্ষণ আড্ডা দিয়েছিলাম মাসের শেষ হলেও। প্রত্যেকে কিছু কিছু টাকা এনেছিল। তারপর সন্ধ্যে হল। সুকুমারের টিউশনি আছে, প্রফুল্ল বা চন্দন পালাতে চায়। রেখা রুমাল দিয়ে ঘষে ঘষে কপালের সিঁদুর মুছে ফেলল। রেখার এই মুখটাই আমার পরিচিত। কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম মাত্র কিছুক্ষণে রেখার কপালের সিঁদুর আমার মনে একটা স্থায়ী স্মৃতি রেখেছে। রেখাকে হঠাৎ বিধবার মতো শূন্য, করুণ মনে হল। দেখলাম বাচাল প্রফুল্লও দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মুখ ঘুরিয়ে নিয়েছে। রেখার কপালের ঠিক মাঝখানে একটা নীল শিরা স্পষ্ট ফুটে উঠেছে।
‘দ্যাখো, সেই পেয়ারটা’। কাঞ্চন অন্যমনস্কের মতো তাকিয়ে যুগলটিকে দেখল। কিন্তু তার চোখের সামনে স্পষ্ট করে ভেসে উঠল সুকুমার, প্রফুল্ল আর চন্দন। ওরা প্রায় পালিয়ে গেল। মালা দুটো আমার হাতে ছিল। ফুল নিয়ে আমি হাঁটতে পারি না। রেখার কপাল শূন্যা চাইলেও রেখা মালা হাতে বাড়ি ফিরতে পারবে না আমার পকেটে বিয়ের দলিল রেখার হাতটা ছুঁতে ইচ্ছে করছে। রেখাকে একবার বউ বলে ডাকতে—আহ, কি আশ্চর্য ইচ্ছে! আমরা পাশাপাশি হাঁটছি অথচ নীরবতা। বিয়ের পর একান্তে প্রথম কথা কি হবে, কি হতে পারে? আমি অস্ফুটে বলেছিলাম, গঙ্গায় বসলে হয়। রেখা অস্ফুটে বলেছিল, হুঁ। তারপর আমরা চৌরঙ্গীর বাস ধরেছিলাম আর উঠেই দেখেছিলাম রেখার বাবা! তারপর আমি দোতলায় গিয়ে বসলাম। রেখা একতলায়। তারপর অন্যমনস্কের মতো কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে বাসের যাত্রীদের লক্ষ্য করলাম আর বাসের বিজ্ঞাপন। জনৈক বিজ্ঞাপন দেখে যথার্থ মুগ্ধ হয়েছিলাম সুন্দর করে লেখা ছিল —’ডোন্ট কে ইন দি বাস, নট ইভন নাম্বার টেন’ তারপর জানলা দিয়ে বাইরে তাকিয়ে চৌরঙ্গী দেখতে খুব ভালো লেগেছিল। হঠাৎ কুয়াশা, মেঘ ও স্তিমিত আলোকমালা শোভিত তীরভূমি আর অন্ধকার, আর মাস্তুলের কথা মনে পড়ায় আমার খুব হাসি পেয়েছিল। অকস্মাৎ লক্ষ্য করেছিলাম আকাশে পূর্ণিমার চাঁদ। তারপর রেখা নেমে গেল। একটিবার ব্যাকুল গ্রীবা তুলে হয়তো সে আমাকে খুঁজেছিল। রেখার জন্যে সেই মুহূর্তে আমার খুব মমতা হয়েছিল। হয়তো আমি একটু বেশি উচ্ছ্বসিত হয়ে পড়েছিলাম। হঠাৎ পৌঁছে গেছি লক্ষ্য করে হুড়মুড় করে নামছিলাম। দরজার কাছে কন্ডাক্টর বলল, টিকিট? অভ্যেসে বললাম, হয়ে গেছে। কন্ডাক্টর। বলল, দেখি? মুখ লাল করে পয়সা দিয়ে নেমে শুনলাম কন্ডাক্টর বলছে, হাতে আবার মালা নিয়ে যাওয়া হচ্ছে! রাস্তায় অসহায় দাঁড়িয়ে আমার কান্না পেয়েছিল। দু-পা হেঁটে মালা জোড়া ছুঁড়ে ফেলে দিয়েই লক্ষ্য করেছিলাম একটা স্থবির বলদ সেটি চিবুচ্ছে। কি একটা ভয়ে দ্রুত হাঁটতে লাগলাম কি একটা ভয় আমাকে তাড়া করলা রেজিস্ট্রারের চেম্বারটা মনে পড়ল–ছোট, ঠাসা। রেস্তোরাঁর কেবিনটা মনে পড়ল—ছোট, ঠাসা। বাসের সিঁড়িটা মনে পড়ল ছোট, ঠাসা। শোবার ঘরটা মনে পড়ল—ছোট, ঠাসা। আমার দম বন্ধ হয়ে এলা। স্পষ্ট দেখলাম রেখার কপালে নীল শিরা। মনে হল আমি চিৎকার করে কেঁদে উঠেছি। চমকে দু-হাতে মুখ চেপে ধরে বুঝলাম, চন্দ্রকোশা পায়ে পায়ে পানের দোকানটার সামনে গিয়ে দাঁড়ালাম দিন রেখার সঙ্গে দেখা হতে বলেছিলাম, ‘জানো, আমাদের বিয়েয় স্বয়ং বিসমিল্লা সানাই বাজিয়েছে।’
‘এই কাঞ্চনবাবু?’
কাঞ্চন চমকে তাকিয়ে দেখল সুবিমলা বেহায়ার মতো একবার রেখার দিকে তাকিয়ে সুবিমল বলল, তারপর, কি খবর?’
কাঞ্চন কোন রকমে হেসে বলল, ‘বিকেল পাঁচটার পর থেকে এ পর্যন্ত নতুন কিছু ঘটেনি।’ না, তাই বলছি। একটা সিগারেট হবে? রেখা একটু সরে দাঁড়ালা। কাঞ্চন পকেট থেকে চারমিনার বের করে সুবিমলকে দিল, নিজে ধরাল। সুবিমল রেখার দিকে আর একবার তাকিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, আপনার বোন?
‘না’
‘ছাত্রী?’
‘না।’
‘ও, বুঝেছি।‘ সুবিমল মুখটা উজ্জ্বল করে বলল, ‘দেখেও আনন্দ। আপনাদের আর কি ভাবনা মশাই জীবন সামনে পড়ে আছে। এই আমি কলেজ সেরে, টিউশনি সেরে এখন বাড়ি ফিরে শুনব মা-র সঙ্গে ঝগড়া করে বৌদি রান্না চাপায় নি, ইত্যাদি আচ্ছা চলি যা বিষ্টি আসছে!’ দু-পা এগিয়ে সুবিমল আবার থমকে ঘুরে দাঁড়িয়ে বলল, ‘খবর শুনেছেন? ইউ.জি.সি-র টাকাটা নাকি আরও পেছিয়ে গেল। প্রিন্সিপালও হয়েছে তেমনি।’
‘লোকটি কে, মাস্টারমশাই?’
‘আমাদের কলেজের, ম্যাথমেটিকস।’
‘কি বলল?’
‘এই, তুমি আমার কে হও, ইত্যাদি।’ শেষ শব্দটা উচ্চারণ করেই কাঞ্চন সচেতন হল যে সুবিমল তার আগাগোড়া মধ্যবিত্ত সংলাপের মধ্যে এই একটি শব্দপ্রয়োগে আভিজাত্যের পরিচয় দিয়ে গেছে।
‘জানো, সেদিন আমাদের নমিতা, নমিতাকে মনে নেই তোমার—সেই যে ইসলামিক হিস্ট্রির…’
‘হুঁ, দেখা হয়েছিল?
‘হ্যাঁ তো। কথায় কথায় তোমার খবর জিজ্ঞেস করল। বলল, ‘কবে বিয়ে করছিস?’
‘কি বললে?’
‘বললুম, এই ভালো, বিয়ে করলেই তো সব ফুরিয়ে যায়। তার ওপর ছেলেপিলের ঝঞ্চাট, শাশুড়ী-ননদের ঝামেলা।’
তারপর দুজনেই স্তব্ধ হয়ে খানিক পথ হাঁটল। রাস্তায় ব্যস্ততা বাড়ছিল, কারণ বৃষ্টি আসছে। অথচ পরিপার্শ্ব সম্পর্কে ওরা সম্পূর্ণ উদাসীন ছিল।
‘রেখা।’
‘রেখা?’
‘কি?’
‘রেখা?’
এবার জবাব না দিয়ে রেখা হাসিমুখে কাঞ্চনের দিকে তাকাল। কাঞ্চন বলল, ‘জানো, ছেলেবেলায় মাকে এমনি অকারণে ডেকে জ্বালাতাম।’
রেখার হাসিমুখ মুহূর্তে শুকিয়ে গেল। মা-র নামে ওর বাড়ির কথা মনে পড়েছে। আমারও পড়ে। রেখা সম্পর্কে মা-র একটা চাপা স্নেহ লক্ষ্য করেছি। অনেক আগে রেখাদের বাড়ি গিয়েছিলাম, মাত্র একবার। রেখার মা-র চেহারা মনেই পড়ে না। বাবাকেও না। রেখার ভাই বোনেরা এই চার-পাঁচ বছরে নিশ্চয়ই কত বদলে গেছে।
‘আচ্ছা, আমি যদি চিৎকার করে লোক জানিয়ে বলি, এই যে দেখছেন ভদ্রমহিলা—ইনি আমার ধর্মপত্নী, তাহলে?
‘পাগল বলে ধরে নিয়ে যাবে, এই আর কি।’
‘তাহলে তো বেঁচে যাই।’
কাঞ্চন হাসতে হাসতে বলল, কিন্তু দীর্ঘশ্বাস চাপতে পারল না। রেখা ঠোঁটে ফুল ফুটিয়ে প্রশ্ন করল, ‘আহা, অ্যাজমাটা আবার মাথাচাড়া দিল?’
কাঞ্চন বলল, ‘জানো, এই কথার খেলা সত্যি আর ভালো লাগে না।’ রেখা স্তব্ধ হয়ে দাঁড়াল।
ভালো লাগে না। ভালো লাগে না। চুরি করে একটু সময় নেওয়া, দুটো কথা, এক পেয়ালা কফি, লম্পট নদীতীরে নির্জনতার ব্যর্থ অন্বেষণ, তারপর অক্ষম ক্লান্তি ও ক্ষোভে অপরিচিতের মতো ঘরে ফিরে যাওয়া। একদিন, কোনো এক নিকট অথচ বিস্মৃত অতীতে, সবই ছিল স্বপ্না আর আজ, আর এখন, ঘেন্না করে। একই অভ্যাসবোধ, একই পরিবেশ, একই চায়ের দোকান আর রাস্তা আর গঙ্গার ধারের গাছতলা। এক ধরনের কথা বা কথা খুঁজে না পাওয়া বদল নেই, হায়! অথচ কলকাতা প্রতিমুহূর্তে বদলায়। পৃথিবী বদলায়। জীবন বদলায়। আমাদের বয়েস বেড়ে যাচ্ছে, মনে মনে আমরা আরও দ্রুত বুড়িয়ে যাচ্ছি। অথচ সেই মৌলিক ছকের ওপর খুঁটির মতো এগোচ্ছি, পেছোচ্ছি। এ-যুগের নিয়তিই হল বাল্য এবং প্রৌঢ়তা—মধ্যিখানে বিশাল চড়ায় ইচ্ছা ও অভিজ্ঞতা, ভালো লাগা, আর কর্তব্যের বিরোধে পোকার মতো গর্ত খুঁড়ে নিচে নামছি— অথচ সামনে সমুদ্র ছিল। হায় রে সমুদ্র! নিজেকে ফাঁকি দিচ্ছি কথায়, রেখাকে ফাঁকি দিচ্ছি কথায় আর পুঁথি থেকে তার সমর্থন খুঁজছি। কি যেন সেই কি যেন…ফুলগুলি কথা আর পাতাগুলি চারিদিকে পুঞ্জিত নীরবতা। সমুদ্রের মৌন, বক্ষের কাছে পূর্ণিমা লুকানো আছে। দিনে দিনে অর্ঘ্য মম। দিনে দিনে রূপবতী হবে পৃথিবী দিনের পর রাত্রি। কিন্তু রাত্রির পর? রাত্রির পর?
‘এই, এ-ভাবে হাঁটলে পথেই বৃষ্টি নামবে।’
উত্তরে অন্যমনস্কর মতো কাঞ্চন চিৎকার করে উঠল, ‘গাড়োয়ান, রেককে।’ বলেই সে নাকে মালতীফুলের গন্ধ পেল। কারণ শ্রীকান্তর গহর-ভাইয়ের কথা মনে পড়েছিল।
রেখা বলল, ‘ক্ষেপেছ?’
কাঞ্চন
No Review
Related Books
Loading books…