ন’বছর বয়সে শ্বশুরবাড়ি গিয়ে ফেলে-আসা বাড়ির জন্য মনখারাপ করায় বাঁকা কথা কানে এসেছিল। মুহূর্তে নতুন বাড়ি আর সম্পর্ক, দুই-ই ছেড়ে সে ফিরে এসেছিল পুরোনো ঠিকানায়। কিছুদিন পরে আবার ঠিকানা বদল হল, এবার ভাইয়ের পড়াশোনার জন্য। পাঁচ বোন এক ভাইয়ের সংসারে বোনের স্কুলের গণ্ডি পেরোনোর চেয়ে ভাইয়ের কলেজে ভরতি হওয়া গুরুত্বপূর্ণ ছিল বইকি।