Home
নারদীয় পুরাণ

নারদীয় পুরাণ

পৃথ্বীরাজ সেন

নারদীয় পুরাণ

পৃথ্বীরাজ সেন
religious

Change color

অষ্টাদশ পুরাণের দুটি সাত্ত্বিক পুরাণ এর মধ্যে নারদীয় পুরাণ একটি। নৈমিষারণ্যে কঠোর তপস্যায় রত ছিলেন শৌণকাদি মুণিগণ। তপস্যার উদ্দেশ্য ছিল মুক্তি। সকল মুনিই ছিলেন জিতেন্দ্রিয়। ঈর্ষা অহঙ্কার এবং কাম-(ক্রোধশূন্য)। সেই মুনিরা ছিলেন প্রায় ছয় হাজার জন। শৌণকাদি মুনিগণ লোমহর্ষণ সূত মুনিকে নারদীয় পুরাণ বিষয়ে প্রশ্ন করলে তিনি তাদের সবিস্তারে এই পুরাণটি বর্ণনা করেন। এই পুরাণে শ্রীহরির এবং শ্রীহরিনামের মাহাত্ম্য বিশেষভাবে বর্ণিত। একাদশী ব্রতকথা, দেবমালীর উপাখ্যান, যজ্ঞমালী ও সুমালীর উপাখ্যান, নানাবিধ পাপের প্রায়শ্চিত্ত, মোক্ষের উপায় প্রভৃতি বিভিন্ন কাহিনির মাধ্যমে হরিভক্তির কথাই বারবার সূচিত হয়েছে এই মহাপুরাণে।


.মহামুনি মৃকুণ্ডের তপস্যা


প্রলয়কাল উপস্থিত হলে শ্রীহরি ছাড়া তখন আর কিছুর অস্তিত্ব থাকেনা। শ্রীহরির দয়াতেই সকলের আত্মা লীন হয়ে যায়। এ কথা সবাই জানে। কিন্তু মহামুনি মার্কণ্ডেয়ের ব্যাপার আলাদা। কল্পকালে তার জন্ম হয় না, প্রলয়কালেও তার বিনাশ নেই। এই কথা শুনে শৌনকাদি মুনিগণ বিস্ময় প্রকাশ করলে তার উত্তরে মহর্ষি লোমহর্ষণ বললেন–মৃকণ্ডু নামে একজন মহা তপোধন শালগ্রামক্ষেত্রে গিয়ে অনাহারে ও অনিদ্রায় কঠোর তপস্যা করেন। এক এক করে দশ হাজার বছর কেটে গেল। ক্ষমাশীল, শান্ত, বিনীত, দয়াবান, মহাশূন্য, জিতেন্দ্রিয়, মূকুণ্ডুমুনি এত বছর তপস্যা করেও সিদ্ধিলাভ করতে পারলেন না। ইন্দ্রাদি তাঁর এই কঠোর তপস্যা দেখে ভয়ে ভীত হয়ে শ্রীহরির শরণাপন্ন হলেন। উত্তর ক্ষীরোদ সাগরে দেবতাদের স্তবে জাগ্রত হলেন শ্রীহরি। তিনি বললেন–তোমরা অযথা ভয়ে ভীত হচ্ছ। যে কারণে মৃকুণ্ডু মুনি তপস্যা করছেন, তাতে তোমাদের সুখে কোন বাধার সৃষ্টি হবে না, তোমরা নিশ্চিন্তে থাক। প্রকৃত সজ্জন যাঁরা, তারা কখনই অন্যের সুখের অন্তরায় হন না, তোমরা নির্ভয়ে গমন কর।



এই কথা বলে শ্রীহরি অদৃশ্য হলেন। দেবতারা শ্রীহরিকে প্রণাম জানিয়ে দেবলোকে ফিরে গেলেন।


এদিকে মৃকুণ্ডু মুনির তপস্যায় তুষ্ট হয়ে সেখানে নারায়ণ এলেন। ভক্তবাঞ্ছাকল্পতরু ভগবানকে দেখে আনন্দে মুনিবর প্রণাম জানিয়ে বহু স্তবস্তুতি করলেন।


শ্রীহরি মৃকুণ্ডুর স্তুতিতে খুশি হয়ে তাকে আলিঙ্গন করে জানতে চাইলেন যে ঋষি কি বর প্রার্থনা করছে।


শ্রীহরির চরণতলে পতিত হয়ে ঋষি বললেন–আমি কৃতার্থ হলাম। আমার জীবন সফল হল। স্বল্প পুণ্যে আমি যে তোমার দেখা পেলাম এর থেকে সৌভাগ্যের আর কি আছে। তোমার পাদপদ্মে আমি কোটি কোটি নমস্কার জানাই।


শ্রীহরি ঋষির স্তুতিতে প্রীত হয়ে বললেন–তোমার বাক্যে আমি তুষ্ট। আমার দর্শন কখনো বিফল হবেনা, আমি তোমার পুত্ররূপে জন্ম নেব। দীর্ঘজীবী হবে সে পুত্র।


এই কথা বলে মৃকুণ্ডুর মাথায় হাত দিয়ে শ্রীহরি অদৃশ্য হলেন। বর লাভ করে মৃকুণ্ডু মুনি নিজের গৃহে ফিরলেন। শ্রীহরির আরাধনায় তিনি মগ্ন হলেন। এই ভাবে কিছুদিন কেটে যাবার পর একদিন তার একটি পুত্রসন্তান জন্মগ্রহণ করল। তার নাম দিলেন মার্কণ্ডেয়। হরিকে তুষ্ট করতে শান্ত, বিনীত, জ্ঞানী মার্কণ্ডেয় বনে গেলেন তপস্যা করতে। দীর্ঘকাল তপস্যায় তুষ্ট হয়ে শ্রীহরি তাঁকে চিরজীবী হওয়ার বর দিলেন।



তারপর বিশ্ব যখন জলে মগ্ন হল স্থাবর জঙ্গম বলে কিছুই থাকলনা তখনও সেই জলের ওপর মার্কণ্ডেয় ভাসতে লাগলেন। প্রলয়কালব্যাপী হরি শয়ন করে থাকেন। মার্কণ্ডেয় তেমন থাকেন।


তিনশ পঁয়ষট্টি দিনে যখন মানবের এক বছর হয়, তখন দেবতাদের সেই সময় হয় এক দিনরাত্রি। এই পরিমাণ হাজার বছরে দিনে এক দৈববর্ষ। এইভাবে এক দিব্যযুগ হয় বারো হাজার বছরে। সত্যযুগের বয়স ১৭, ১৮,০০০ বছর, দ্বাপর যুগের বয়স ৮,৬৪,০০০ বছর, ত্রেতাযুগের বয়স ১২, ৯৬,০০০ বছর, এবার কলিযুগের ৪,৩২,০০০ বছর। এই চার যুগ একসাথে এক দিব্যযুগ হয়। এইভাবে এক হাজার দিব্যযুগে ব্রহ্মার একদিন হয়। তাকেই এক কল্প।


সকল জীবের সৃষ্টি হয় বহ্মার দিবসকালে, আবার সমান সময় ব্রহ্মার রাত্রিতে প্রলয় হয়। প্রলয় সবকিছু বিনষ্ট হলেও মার্কণ্ডেয় ঋষি জলের ওপর শয়ন করে থাকেন। আবার প্রলয়কাল শেষে ব্রহ্মা জাগ্রত হয়ে সৃষ্টি কাজে মন দেন, আর মার্কণ্ডেয় ঋষি নিদ্রাত্যাগ করে উঠে দাঁড়িয়ে শ্রীহরির চরণাপন্ন বন্দনা করে স্তুতি করলেন।


মার্কণ্ডেয় মুনির স্তব শুনে শ্রীপরি বললেন–যাঁরা হরিভক্ত হয়, তাদের উপর আমি সদাই সন্তুষ্ট থাকি। সকলের কাছে আমি প্রচ্ছন্ন থাকলেও, আমি কিন্তু ভক্তগণকে সবসময় রক্ষা করি।



ভদ্রশীলের কাহিনি


ভদ্রশীল ছিলেন গালব ঋষির পুত্র। শিশুকাল থেকেই ভদ্রশীল ছিলেন হরি-পরায়ণ। খেলাচ্ছলে তিনি মাটি দিয়ে বিষ্ণু মূর্তি গড়ে নানা রকম ফুল দিয়ে পূজা করে প্রার্থনা করতেন–হে নারায়ণ, তুমি সকলের মঙ্গল কর। গালব মুনি পুত্রের কাণ্ড দেখে অবাক হয়ে পুত্রকে জিজ্ঞাসা করলেন-তোমার এই পূজা দেখে আমি অবাক হয়েছি। তুমি যে নারায়ণের নিত্য পূজা কর, এসব কে শেখাল তোমাকে?


মুনির প্রশ্নের উত্তরে ভদ্রশীল বলল–বাবা, পূর্বজন্মের কথা আমার সব মনে আছে। ধর্মরাজের কাছে আমি সব কিছু জেনেছি।


পুত্রে কথায় গালব মুনি অবাক হয়ে ভাবলেন, এইটুকু ছেলে, জাতিস্মর হয়ে পূর্বজন্মের কথা সব মনে রেখেছে। তিনি পুত্রকে জিজ্ঞাসা করলেন-বল বৎস পূর্বজন্মে তুমি কে ছিলে?


ভদ্রশীল বলল-পূর্বজন্মে আমার চন্দ্রবংশে জন্ম হয়েছিল। আমার নাম বৰ্চকীর্তি। আমি ছিলাম সসাগর পৃথিবীর রাজা। এক লক্ষ বছর রাজত্বকালে আমি বহু ধর্ম ও অধর্মের কাজ করেছি। সেই পাপ কাজের ফলে আমার সব পুণ্য ক্ষয় হয়ে গেল, ক্রমে ক্রমে বেদমার্গ ত্যাগ করে, সকল যজ্ঞ নষ্ট করলাম। প্রজারাও আমার দুষ্কর্ম দেখে পাপ কাজে মেতে উঠল।


একদিন বহু সৈন্য সঙ্গে নিয়ে আমি বনে যাই মৃগয়ার জন্য। একসময় সৈন্যদের কাছ থেকে আমি বহু দূরে চলে গিয়েছিলাম। আমি তখন ক্ষুধা তৃষ্ণায় কাতর। ঘুরতে ঘুরতে নর্মদা নদীর তীরে ক্লান্ত হয়ে একটি গাছের ছায়ায় এসে বসলাম। এরপর ক্রমশঃ অনুকার সমীভূত হল, সেই নির্জন অরণ্যে রাতে গম্ভীর হল। হঠাৎ এক আশ্চর্য দৃশ্য দেখলাম। একাদশী ব্রতের জন্য অনেক লোক এসে সেখানে জড়ো হল এবং তারা সরারাত জেগে রইল। আমিও তাদের সঙ্গে জেগে রইলাম। সারাদিনের পরিশ্রমের ফলে ক্লান্ত ছিলাম, সারাদিন কোন আহারও জোটেনি, ক্ষুধায় কাতর থাকলেও সারারাত্রি জেগে কাটালাম। ফলে অতি দুর্বলতার কারণে প্রাণবায়ু নির্গত হল।


হে পিতা, এর পরের আশ্চর্য ঘটনা শোন। তারপর বিশাল দাঁতওয়ালা, যমদূতেরা এসে ভীষণ কাঁটাযুক্ত পথে আমাকে অনেক কষ্ট দিয়ে নিয়ে চলল যমপুরীতে। চিত্রগুপ্ত তার খাতা খুলে আমাকে আমার পাপ-পুণ্যের হিসাব দেখালেন।


চিত্রগুপ্ত বললেন–এই ভদ্রশীল অনেক পাপকর্ম করে মহাপাপী ছিল। কিন্তু একাদশী তিথিতে অনাহারে অনিদ্রায় থাকার জন্য এবং বিশেষ করে নর্মদা নদীর তীরে মৃত্যুর কারণে এর সকল পাপ খণ্ডন হয়েছে।


চিত্রগুপ্তর কথা শুনে যমরাজ আমাকে প্রণাম জানিয়ে দূতদের বললেন–পৃথিবীর যাঁরা ধার্মিক হবেন, যাঁরা একাদশী ব্রত করবেন, আমার এখানে তাদেরকে আনবে না, শ্রীহরির চরণতলে তারা ঠাঁই পাবেন। শ্রীহরির স্মরণ নেবার জন্য যারা শিক্ষা দেন তারা শুদ্ধচরিত্র। তাদের ওপর আমার কোনও অধিকার নেই। যাঁরা গুরুর সেবা করেন, নিজ ধর্ম পালন করেন, হরিকথা শোনেন, তাদের কাছে কখনো তোমরা যাবে না।


যাঁরা একাদশী ব্রত, জন্মাষ্টমী ব্রত পালন করে না, যারা অপরের নিন্দা করে, সাধুর দোষ দেখে, ব্রাহ্মণের সম্পদ হরণ করে তাদেরকেই বহু কষ্ট দিয়ে আমার কাছে নিয়ে আসবে। হে পিতা, যমরাজের এমন কথা শুনে আমি অনুতাপে দগ্ধ হলাম। তাতেই আমার সব পাপ ক্ষয় হয়ে গেল। আমার দেহটি তখন শ্রীহরির পদযুগলের মত সুন্দর হয়ে গেল, আমার দেহ থেকে জ্যোতি বেরুতে লাগল।


তাই দেখে যমরাজ আমাকে প্রণাম করে নানান স্তুতি করলেন।


যমরাজ আমাকে এইভাবে সম্মান দেখানোর জন্য, যমদূতেরা অবাক হয়ে গেল।


তারপর ধর্মরাজ আমাকে বৈকুণ্ঠে পাঠিয়ে দিলেন। সেখানে বহু কল্পকাল সুখে বাস করলাম। তারপর দীর্ঘকাল ইন্দ্রলোকে বাস করে, শেষে আপনার পুত্র রূপে জন্মালাম। হরির কৃপায় আমি জাতিস্মর হলাম, পূর্বকথা আমার সব মনে পড়ল। হে পিতা, এই কারণেই আমি শ্রীহরির পূজা করি আর একাদশী ব্রতও পালন করি।


পুত্রের কথা শুনে গালব ঋষি বললেন–হরিভক্তিপরায়ণ পুত্র লাভ করে আমি ধন্য, আমার বংশও পবিত্র হল।



দেবমালির সাধনায় সিদ্ধিলাভ


বেদমালি নামে একজন শ্রীহরির পূজক ব্রাহ্মণ ছিলেন, যিনি নিকৃষ্ট দান গ্রহণ করতেন ও কেনাবেচাও করতেন। যজ্ঞমালী সব সময় তার চিন্তা ছিল, যেমন করেই হোক অর্থ অর্জন করতে হবে। ক্রমে যজ্ঞমালি ও সুমালি নামে তার দুই পুত্র জন্মাল। পিতা দুজনকেই স্নেহ করেন।


একদিন মনে মনে বেদমালি ভাবলেন আমি তো জীবনে প্রচুর অর্থ সঞ্চয় করেছি,একবার সেগুলি গুণে দেখা দরকার। তিনি গোপনে সেই অর্থ গুণতে লাগলেন, কিন্তু গুণে যেন শেষ হয়না। আবার মনে মনে ভাবলেন বহু অন্যায় দান আমি গ্রহণ করেছি। জপ তপ ও নিষিদ্ধ জিনিস বিক্রি করেছি। এত সম্পদ তো পেলাম কিন্তু শান্তি তো পেলাম না। এত ধন সঞ্চয় তো করলাম তবু ধন সঞ্চয়ের নেশা তো আমার একটুও কমল না। ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের কোন কাজই করা হল না। যা সঞ্চিত ধন আছে তা দুই ছেলের পক্ষে যথেষ্ট। খুব সুখেই দিন কেটে যাবে ওদের। আর না, এবার অন্যায়ভাবে আর ধন সঞ্চয় করব না।


এই প্রকার নানা কথা চিন্তা করে একদিন দেবমালি দুই ছেলেকে ডেকে তার সমস্ত অর্থ চারভাগ করে দুভাগ নিজের কাছে রাখলেন আর দু’ভাগ দুই ছেলেকে দিলেন। অন্যায়ভাবে আর কোনও দান তিনি গ্রহণ করতেন না। যেসব মাদক দ্রব্য বিক্রি করতেন, তাও বন্ধ করে দিলেন, ধীরে ধীরে তার মন থেকে লোভ দূর হয়ে গেল।


তারপর ধর্মকর্মে মন দিলেন। দেবমন্দির নির্মাণ ও জলাশয় খনন করার জন্য তিনি অর্থ ব্যয় করতে লাগলেন। দীন দুঃখীদের সাহায্য করলেন। এইভাবে পুণ্য কাজে তার সঞ্চিত ধন ব্যয় করলেন। পরে বাণপ্রস্থ আশ্রম পালন করার জন্য তিনি বনে চলে গেলেন। বনের মধ্যে দিয়ে যাবার সময়ে তিনি একটি পোবন দেখতে পেলেন। তার মাঝে একটি বেদীতে একজন সন্ন্যাসী বসে আছেন। চারপাশে অনেক যুবক ব্রহ্মচারী বসে তার কথা এক মনে শুনছেন তার নাম জ্ঞানঅস্তি।


দেবমালি এগিয়ে গিয়ে সন্ন্যাসীকে প্রণাম জানালেন। সেই সন্ন্যাসী তার দিকে তাকাতে দেবমালি সাহস করে এগিয়ে গিয়ে তাঁর চরণে দণ্ডবৎ হয়ে প্রণাম জানালেন। তখন সন্ন্যাসী আসন ছেড়ে উঠে দেবমালিকে আলিঙ্গন করলেন। তার পবিত্র শীতল স্পর্শে দেবমালির মনে হল তার সারা জীবনের জ্বালা এক মুহূর্তেই জুড়িয়ে গেল,মন আনন্দে ভরে উঠল।


হঠাৎ সন্ন্যাসী দেবমালিকে বললেন–মুখ দেখে মনে হচ্ছে সারাদিন তোমার কিছু খাওয়া হয়নি। আগে কিছু আহার্য সেবন কর, তারপর যে জন্য এসেছ, তা শুনব।


সন্ন্যাসীর কথায় তার শিষ্যরা দেবমালির সেবার ব্যবস্থা করল। ফলমূল জল খেয়ে বেশ তৃপ্তি লাভ করল দেবমালি।


তারপর সেই সন্ন্যাসীর কাছে গিয়ে প্রণাম করে বলল–সারাজীবন ধরে নানাভাবে আমি রোজগার করেছি। কোনো ভালো-মন্দ বিচার করিনি। কিন্তু মোহ যাচ্ছে না দেখে গভীর চিন্তায় সঞ্চিত অর্থের অর্ধেক দুই ছেলেকে দিয়ে বাকি অর্ধেক ধর্মকাজে ব্যয় করে সংসার ছেড়ে বনে চলে এসেছি। ঈশ্বরের করুণায় আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হল।


মৃদু হেসে সন্ন্যাসী বললেন–সংসারে সুখ-দুঃখ দুই আছে। সংসারের মাঝে আসল জিনিসটি কি সেটা জানতে হবে। তার সন্ধান পেয়ে জোর করে তাকে ধরতে পারলেই হল। সুখ আপনা থেকেই আসবে। কিন্তু সবাই জানতে পারে না সেই আসলকে। তাই দুঃখের সাগরে ভাসে।


এই সংসারে বিষ্ণুর আরাধনাই হল আসল। তারই ইচ্ছায় সৃষ্টি-স্থিতি-প্রলয় প্রভৃতি হয়। কিন্তু তিনি থেকেও নেই। কারণ সবার দৃষ্টিগোচরে তিনি আসেন না। দেবমালি তুমি হরি-সাধনা ক

**********
No Review
Related Books
Loading books…