
হাস্যদমনকারী গুরু

রবীন্দ্রনাথ ঠাকুর
হাস্যদমনকারী গুরু–
নাম যে বশীশ্বর,
কোথা থেকে জুটল তাহার
ছাত্র হসীশ্বর।
হাসিটা তার অপর্যাপ্ত,
তরঙ্গে তার বাতাস ব্যাপ্ত,
পরীক্ষাতে মার্কা যে তাই
কাটেন মসীশ্বর।
ডাকি সরস্বতী মাকে,–
“ত্রাণ করো এই ছেলেটাকে,
মাস্টারিতে ভর্তি করো
হাস্যরসীশ্বর।’
**********
No Review
Related Books
জগদীশচন্দ্র বসুরবীন্দ্রনাথ ঠাকুর
আমার পাচকবর গদাধর মিশ্ররবীন্দ্রনাথ ঠাকুর
সূর্য্য বন্দনাভারতচন্দ্র রায়গুণাকর
শিব বিৰাহের মন্ত্রণাভারতচন্দ্র রায়গুণাকর
হে হিমাদ্রি, দেবতাত্মা, শৈলে শৈলে আজিও তোমাররবীন্দ্রনাথ ঠাকুর
গণেশ বন্দনাভারতচন্দ্র রায়গুণাকর
সাবেকিঅমিয় চক্রবর্তী