
যখনি যেমনি হোক জিতেনের মর্জি

রবীন্দ্রনাথ ঠাকুর
যখনি যেমনি হোক জিতেনের মর্জি
কথায় কথায় তার লাগে আশ্চর্যি।
অডিটর ছিল জিতু হিসাবেতে টঙ্ক,
আপিসে মেলাতেছিল বজেটের অঙ্ক;
শুনলে সে, গেছে দেশে রামদীন দর্জি,
শুনতে না-শুনতেই বলে “আশ্চর্যি’।
যে দোকানি গাড়ি তাকে করেছিল বিক্রি
কিছুতে দাম না পেয়ে করেছে সে ডিক্রি,
বিস্তর ভেবে জিতু উঠল সে গর্জি–
“ভারি আশ্চর্যি।
**********
No Review
Related Books
পাবনায় বাড়ি হবেরবীন্দ্রনাথ ঠাকুর
লটারিতে পেল পীতুরবীন্দ্রনাথ ঠাকুর
আলোকে আসিয়া এরা লীলা করে যায়রবীন্দ্রনাথ ঠাকুর
সংবাদ মূলত কবিতানবারুণ ভট্টাচার্য
বেদনায় সারা মনরবীন্দ্রনাথ ঠাকুর
অন্তর্হিতারবীন্দ্রনাথ ঠাকুর
সাবেকিঅমিয় চক্রবর্তী