
সংবাদ মূলত কবিতা

নবারুণ ভট্টাচার্য
অন্ধকারে একের পর এক জিপ
হেডলাইটের জাল পরানো আলো
সারা আকাশ স্তব্ধ নিষ্প্রদীপ
থামল এসে একের পর এক জিপ
কবে ? কখন ? কোথায় ঘটেছিল ?
বুটের তলায় চমকে ওঠা মাটি
ঘুমের থেকে লাফিয়ে ওঠা ঘাস
গলার মধ্যে থমকে থাকা ভয়
কোথায় লাগে লণ্ঠন আর লাঠি
তখন কাকে কে দেবে আশ্বাস
বাঘের জবাব শিশুর হাসি নয়
**********
No Review
Related Books
সামন্তর বন্দুক উধাওনবারুণ ভট্টাচার্য
ঘোড়াজীবনানন্দ দাশ
ওইখানে বনানীর তৃণজীবনানন্দ দাশ
সরিয়ে দিয়ে আমার ঘুমেররবীন্দ্রনাথ ঠাকুর
ছুটিরবীন্দ্রনাথ ঠাকুর
পৃথিবীর পথে আমি বহুদিন বাস করেজীবনানন্দ দাশ
সাত যুবকনবারুণ ভট্টাচার্য