
বেণীর মোটরখানা

রবীন্দ্রনাথ ঠাকুর
বেণীর মোটরখানা
চালায় মুখুর্জে।
বেণী ঝেঁকে উঠে বলে,
“মরল কুকুর যে!’
অকারণে সেরে দিলে
দফা ল্যাম্-পোস্টার,
নিমেষেই পরলোকে
গতি হল মোষটার।
যেদিকে ছুটেছে সোজা
ওদিকে পুকুর যে–
আরে চাপা পড়ল কে?
জামাই খুকুর যে।
**********
No Review
Related Books
সংবাদ মূলত কবিতানবারুণ ভট্টাচার্য
লজ্জিতারবীন্দ্রনাথ ঠাকুর
রসগোল্লার লোভেরবীন্দ্রনাথ ঠাকুর
বিদ্ধি ভক্ষণভারতচন্দ্র রায়গুণাকর
গব্বুরাজার পাতে ছাগলের কোর্মাতেরবীন্দ্রনাথ ঠাকুর
খবর পেলেম কল্যরবীন্দ্রনাথ ঠাকুর
দুপুর অভিসারকাজী নজরুল ইসলাম