
নামজাদা দানুবাবু রীতিমতো খর্চে

রবীন্দ্রনাথ ঠাকুর
নামজাদা দানুবাবু রীতিমতো খর্চে
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| poetry |
Posted byশ্রেয়া বিশ্বাস22-Apr-2025
Change color
নামজাদা দানুবাবু
রীতিমতো খর্চে,
অথচ ভিটেয় তার
ঘুঘু সদা চরছে।
দানধর্মের ‘পরে
মন তার নিবিষ্ট,
রোজগার করিবার
বেলা জপে “শ্রীবিষ্ণু’,
চাঁদার খাতাটা তাই
দ্বারে দ্বারে ধরছে।
এই ভাবে পুণ্যের
খাতা তার ভরছে।
**********
No Review
Related Books
বিশুদাদা– দীর্ঘবপু, দৃঢ়বাহু, দুঃসহ কর্তব্যে নাহি বাধারবীন্দ্রনাথ ঠাকুর
শিব বিৰাহের মন্ত্রণাভারতচন্দ্র রায়গুণাকর
গণেশ বন্দনাভারতচন্দ্র রায়গুণাকর
শিবের মোহন বেশভারতচন্দ্র রায়গুণাকর
দুয়ারে তোমার ভিড় ক’রে যারা আছেরবীন্দ্রনাথ ঠাকুর
সুসময়রবীন্দ্রনাথ ঠাকুর
টেরিটি বাজারে তাররবীন্দ্রনাথ ঠাকুর