
না বাঁচাবে আমায় যদি

রবীন্দ্রনাথ ঠাকুর
না বাঁচাবে আমায় যদি
মারবে কেন তবে?
কিসের তরে এই আয়োজন
এমন কলরবে?
অগ্নিবাণে তূণ যে ভরা,
চরণভরে কাঁপে ধরা,
জীবনদাতা মেতেছ যে
মরণ-মহোৎসবে।
বক্ষ আমার এমন ক’রে
বিদীর্ণ যে কর
উৎস যদি না বাহিরায়
হবে কেমনতরো?
এই যে আমার ব্যথার খনি
জোগাবে ওই মুকুটমণি–
মরণ-দুখে জাগাব মোর
জীবন-বল্লভে।
<...
**********
No Review
Related Books
ও নিঠুর, আরো কি বাণরবীন্দ্রনাথ ঠাকুর
ও নিঠুর, আরো কি বাণরবীন্দ্রনাথ ঠাকুর
সুখে আমায় রাখবে কেনরবীন্দ্রনাথ ঠাকুর
বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরিরবীন্দ্রনাথ ঠাকুর
দুরাকাঙ্ক্ষারবীন্দ্রনাথ ঠাকুর
দুঃখ যদি না পাবে তোরবীন্দ্রনাথ ঠাকুর
কমল কাঁটাকাজী নজরুল ইসলাম