Home
দ্যুতি

দ্যুতি

তসলিমা নাসরিন

দ্যুতি

তসলিমা নাসরিন
poetry

Posted byশেষ পৃষ্ঠা07-Apr-2025

Change color

সূর্য কি কখনও কাউকে জিজ্ঞেস করে,

আমি কি যোগ্য, আমি কি যথেষ্ট?

করে না, সে বরং আলো ছড়িয়ে যায়।

সূর্য কি কখনও কাউকে জিজ্ঞেস করে,

চাঁদ কী ভাবছে আমাকে নিয়ে?

আজ কি মঙ্গল কিছু বলেছে আমার কথা!

না, সে আলো ছড়িয়ে যায়।

সূর্য কি কখনও কাউকে জিজ্ঞেস করে,

ব্রহ্মাণ্ডের অন্য সূর্য়গুলোর মতো কি আমার আকার?

না, সে আলো ছড়ায়।


তুমিও কোনওদিন কিছু জানতে চেওনা মেয়ে,

তোমার অহংকারের আলো যখন

তোমার মুখে এসে পড়বে,

মুখটি দেখো আয়নায় দাঁড়িয়ে,

ওই উজ্জ্বল, ঝলমলে মুখটি তোমার মুখ,

মুখটিতে ভালোবেসে চুমু খাবো আমি।

**********
No Review
Related Books
Loading books…