
তোমরা স্বপ্নের হাতে ধরা দাও

জীবনানন্দ দাশ
তোমরা স্বপ্নের হাতে ধরা দাও—আকাশের রৌদ্র ধুলো ধোঁয়া থেকে স’রে
এইখানে চ’লে এসো; পৃথিবীর পথে আমি বহুদিন তোমাদের কথা
শুনিয়াছি—তোমাদের ম্লান-মুখ দেখিয়াছি—তোমাদের ক্লান্ত রক্তাক্ততা
দেখিয়াছি কত দিন—ব্যথিত ধানের মতো বুক থেকে পড়িতেছে ঝ’রে
তোমাদের আশা শান্তি, ম্লান মেঘে সোনালি চিলের মতো কলরব ক’রে
মিছে কেন ফেরো আহা—পৃথিবীর পথ থেকে হে বিষণ্ন, হে ক্লান্ত জনতা
**********
No Review
Related Books
ছুটিরবীন্দ্রনাথ ঠাকুর
মায়ারবীন্দ্রনাথ ঠাকুর
আমাদের রূঢ় কথা শুনেজীবনানন্দ দাশ
আহ্বানরবীন্দ্রনাথ ঠাকুর
পৃথিবীর পথে আমি বহুদিন বাস করেজীবনানন্দ দাশ
এখানে প্রাণের স্রোত আসে যায়জীবনানন্দ দাশ
মিলঅমিয় চক্রবর্তী