টাকাওয়ালা

টাকাওয়ালা

কাজী নজরুল ইসলাম

টাকাওয়ালা

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconpoetry

Posted byশেষ পৃষ্ঠা18-Apr-2025

Change color

জলের সাগরে আসিনু বাহিতে তরি,

‘জল দাও’ বলে কাঁদে সর্বহারার দল –

চারিদিকে জল, জলের তৃষায় মরি!

টাকা নাই নাকি শুনি টাঁকশালে এসে,

টাকার সঙ্গে মাখামাখি, বলে – ‘টাকা থাকে কোন দেশে?’

লক্ষ্মী-বাহন প্যাঁচারা আসিয়া সারা দেশ ভরিয়াছে,

বিধাতার দেওয়া ঐশ্বর্যরে রক্ষিতা করিয়াছে!

টাকার সাকার আকার এসেই হয়ে যায় যেন পাখি,

এত টাকা আসে, উড়ে যায় সব, পাখা গজাইল নাকি?

**********
No Review
Related Books
ডুবিবে না আশাতরিকাজী নজরুল ইসলাম
পথের দিশাকাজী নজরুল ইসলাম
যে গল্পের শেষ নেইদেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
বাঁধনহারাকাজী নজরুল ইসলাম
কালপ্রবাহমণীন্দ্র গুপ্ত
শত শরদ মানুষের আয়ুমণীন্দ্র গুপ্ত