
জ্বল্ জ্বল্ চিতা! দ্বিগুণ, দ্বিগুণ

রবীন্দ্রনাথ ঠাকুর
জ্বল্ জ্বল্ চিতা! দ্বিগুণ, দ্বিগুণ
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| poetry |
Posted byশ্রেয়া বিশ্বাস22-Apr-2025
Change color
জ্বল্ জ্বল্ চিতা! দ্বিগুণ, দ্বিগুণ,
পরাণ সঁপিবে বিধবা-বালা।
জ্বলুক্ জ্বলুক্ চিতার আগুন,
জুড়াবে এখনি প্রাণের জ্বালা॥
শোন্ রে যবন!– শোন্ রে তোরা,
যে জ্বালা হৃদয়ে জ্বালালি সবে,
সাক্ষী র’লেন দেবতা তার
এর প্রতিফল ভুগিতে হবে॥
ওই যে সবাই পশিল চিতায়,
একে একে একে অনলশিখায়,
আমরাও আয় আছি যে কজন,
পৃথিবীর কাছে বিদায় লই।
**********
No Review
Related Books
শ্রীবিজয়লক্ষ্মীরবীন্দ্রনাথ ঠাকুর
শিবের কাশী বিষয়ক চিন্তাভারতচন্দ্র রায়গুণাকর
পরিত্যক্তরবীন্দ্রনাথ ঠাকুর
সুপ্তোত্থিতারবীন্দ্রনাথ ঠাকুর
আজকের এক মুহূর্তজীবনানন্দ দাশ
ঝড়রবীন্দ্রনাথ ঠাকুর
কে তোমারে দিল প্রাণ রে পাষাণরবীন্দ্রনাথ ঠাকুর