Home
জাগো নারী জাগো বহ্নিশিখা

জাগো নারী জাগো বহ্নিশিখা

কাজী নজরুল ইসলাম

জাগো নারী জাগো বহ্নিশিখা

কাজী নজরুল ইসলাম
poetry

Change color


জাগো নারী জাগো বহ্নিশিখা।

জাগো স্বাহা সীমন্তে রক্তটিকা॥


দিকে দিকে মেলি তব লেলিহান রসনা,

নেচে চলো উন্মাদিনী দিগ্‌বসনা,

জাগো হতভাগিনি ধর্ষিতা নাগিনি,

বিশ্ব-দাহন তেজে জাগো দাহিকা॥


ধুধু জ্বলে ওঠো ধূমায়িত অগ্নি,

জাগো মাতা, কন্যা, বধূ, জায়া, ভগ্নি!


পতিতোদ্ধারিণী স্বর্গ-স্খলিতা

জাহ্নবী সম বেগে জাগো পদ-দলিতা,

মেঘে আনো বালা বজ্রের জ্বালা,

চির-বিজয়িনী জাগো জয়ন্তিকা॥

**********
No Review
Related Books
Loading books…