চিরদিন শহরেই থাকি

চিরদিন শহরেই থাকি

জীবনানন্দ দাশ

চিরদিন শহরেই থাকি

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconpoetry

Posted byশেষ নগরী21-May-2025

Change color


চিরদিন শহরেই থাকি

পড়ে থাকি পাটের আড়তে

করি কেরানির কাজ—শুভে-লাভে যদি কোনোমতে

দিন যায় চ’লে

আকাশের তলে

নক্ষত্রেরা কয় কোন্‌ কথা

জোৎস্নায় প্রাণের জড়তা

ব্যথা কেন পায়

সে সব খবর নিয়ে কাজ কিবা হায়


বিয়ে হয়েছিল কবে—মরে গেছে বউ

যদিও মহুয়া গাছে ফুটে ওঠে মৌ

একবার ঝরে গেলে তবু তারপর

মহুয়া মহুয়া তবু : কেরানির ঘর

**********
No Review
Related Books
আতঙ্করবীন্দ্রনাথ ঠাকুর
গীতালিরবীন্দ্রনাথ ঠাকুর
সনেট পঞ্চাশৎপ্রমথ চৌধুরী
অনুবাদ কবিতারবীন্দ্রনাথ ঠাকুর
বলাকারবীন্দ্রনাথ ঠাকুর
পুর্ব্বরাগজসীম উদ্দীন
নকশী কাঁথার মাঠজসীম উদ্দীন