Home
ঘাটে

ঘাটে

রবীন্দ্রনাথ ঠাকুর

ঘাটে

রবীন্দ্রনাথ ঠাকুর
poetry

Posted byবেলা 24-Apr-2025

Change color


বাউলের সুর


আমার নাই - বা হল পারে যাওয়া ।

যে হাওয়াতে চলত তরী

অঙ্গেতে সেই লাগাই হাওয়া ।

নেই যদি - বা জমল পাড়ি

ঘাট আছে তো বসতে পারি ,

আমার আশার তরী ডুবল যদি

দেখব তোদের তরী বাওয়া ।

হাতের কাছে কোলের কাছে

যা আছে সেই অনেক আছে ,

আমার সারা দিনের এই কি রে কাজ

ও পার - পানে কেঁদে চাওয়া ।

কম কিছু মোর থাকে হেথা

পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা ,

আমার সেইখানেতেই কল্পলতা

যেখানে মোর দাবি - দাওয়া ।


**********
No Review
Related Books
Loading books…