
কীটের বিচার

রবীন্দ্রনাথ ঠাকুর
মহাভারতের মধ্যে ঢুকেছেন কীট,
কেটেকুটে ফুঁড়েছেন এপিঠ-ওপিঠ।
পণ্ডিত খুলিয়া দেখি হস্ত হানে শিরে;
বলে, ওরে কীট, তুই এ কী করিলি রে!
তোর দন্তে শান দেয়, তোর পেট ভরে,
হেন খাদ্য কত আছে ধূলির উপরে।
কীট বলে, হয়েছে কী, কেন এত রাগ,
ওর মধ্যে ছিল কী বা, শুধু কালো দাগ!
আমি যেটা নাহি বুঝি সেটা জানি ছার,
আগাগোড়া কেটেকুটে করি ছারখার।
**********
No Review
Related Books
আমার পাচকবর গদাধর মিশ্ররবীন্দ্রনাথ ঠাকুর
কাঠবুড়োসুকুমার রায়
খিচুড়িসুকুমার রায়
ভিজে হয়ে আসে মেঘে এ দুপুরজীবনানন্দ দাশ
পৃথিবীর পথে আমি বহুদিন বাস করেজীবনানন্দ দাশ
শিবের মোহন বেশভারতচন্দ্র রায়গুণাকর
আঘাতরবীন্দ্রনাথ ঠাকুর