
আর একদিন আসিও বন্ধু

জসীম উদ্দীন
আর একদিন আসিও বন্ধু-আসিও এ বালুচরে,
বাহুতে বাঁধিয়া বিজলীর লতা রাঙা মুখে চাঁদ ভরে।
তটিনী বাজাবে পদ-কিঙ্কিণী, পাখিরা দোলবে ছায়া,
সাদা মেঘ তব সোনার অঙ্গে মাখাবে মোমের মায়া।
আসিও সজনি, এই বালুচলে, আঁকা-বাঁকা পথখানি;
এধারে ওধারে ধান ক্ষেত তারে লয়ে করে টানাটানি।
কখনো সে গেছে ওধারে বাঁকিয়া কখনো এধারে আসি,
এরে ওরে লয়ে জড়াজড়ি করে ছড়ায় ধুলার হাসি।
**********
No Review
Related Books
অগ্রপথিক হে সেনাদল, জোর কদম চল রে চলকাজী নজরুল ইসলাম
অগ্রপথিক হে সেনাদল, জোর কদম চল রে চলকাজী নজরুল ইসলাম
নকশী কাঁথার মাঠ ১২জসীম উদ্দীন
নকশী কাঁথার মাঠ ১২জসীম উদ্দীন
অনুবাদ কবিতারবীন্দ্রনাথ ঠাকুর
পয়লা আশ্বিনরবীন্দ্রনাথ ঠাকুর
বৈষ্ণবকবিতারবীন্দ্রনাথ ঠাকুর