
আজিকে গহন কালিমা লেগেছে গগনে

রবীন্দ্রনাথ ঠাকুর
আজিকে গহন কালিমা লেগেছে গগনে, ওগো,
দিক্-দিগন্ত ঢাকি।
আজিকে আমরা কাঁদিয়া শুধাই সঘনে, ওগো,
আমরা খাঁচার পাখি–
হৃদয়বন্ধু, শুন গো বন্ধু মোর,
আজি কি আসিল প্রলয়রাত্রি ঘোর।
চিরদিবসের আলোক গেল কি মুছিয়া।
চিরদিবসের আশ্বাস গেল ঘুচিয়া?
দেবতার কৃপা আকাশের তলে কোথা কিছু নাহি বাকি?–
তোমাপানে চাই, কাঁদিয়া শুধাই আমরা খাঁচার পাখি।
**********
No Review
Related Books
নকশী কাঁথার মাঠ ০২জসীম উদ্দীন
নকশী কাঁথার মাঠ ০২জসীম উদ্দীন
স্বপ্নমালাবুদ্ধদেব গুহ
স্বামীলাভরবীন্দ্রনাথ ঠাকুর
জলের কন্যাজসীম উদ্দীন
জলের কন্যাজসীম উদ্দীন
ধ্বনিরবীন্দ্রনাথ ঠাকুর