
আঙ্গুরী তোর হিরণ্য জল

শক্তি চট্টোপাধ্যায়
একটি চেনা পাথর পড়ে আছে
পরনে তার অসংখ্য মৌমাছি
ভিতরে মৌ–কী জানি কার কাছে
ভালোবাসার অমল মালাগাছি?
একটি চেনা পাথর পড়ে আছে
পাথর, ওকে নাম দিয়েছি ওরা
ভয় ক’রে তার শক্তি আগাগোড়াই
ঝর্না বলে ডাক দিলে প্রাণ বাঁচে।।
**********
No Review
Related Books
অধরারবীন্দ্রনাথ ঠাকুর
কোমল গান্ধাররবীন্দ্রনাথ ঠাকুর
ভাত নেই, পাথর রয়েছেশক্তি চট্টোপাধ্যায়
পৃথিবীর পথে আমি বহুদিন বাস করেজীবনানন্দ দাশ
চৈত্ররজনীরবীন্দ্রনাথ ঠাকুর
না বাঁচাবে আমায় যদিরবীন্দ্রনাথ ঠাকুর
তোমায় আমিজীবনানন্দ দাশ