অভিলাষ

অভিলাষ

রবীন্দ্রনাথ ঠাকুর


১

জনমনোমুগ্ধকর উচ্চ অভিলাষ!

তোমার বন্ধুর পথ অনন্ত অপার ।

অতিক্রম করা যায় যত পান্থশালা,

তত যেন অগ্রসর হতে ইচ্ছা হয়।


২

তোমার বাঁশরি স্বরে বিমোহিত মন–

মানবেরা, ওই স্বর লক্ষ্য করি হায়,

যত অগ্রসর হয় ততই যেমন

কোথায় বাজিছে তাহা বুঝিতে না পারে।


৩

চলিল মানব দেখো বিমোহিত হয়ে,

পর্বতের অত্যুন্নত শিখর...

**********
No Review
Related Books
জকপুরের হাটেশীর্ষেন্দু মুখোপাধ্যায়
স্পাইরবীন্দ্রনাথ ঠাকুর
শ্রীবিজয়লক্ষ্মীরবীন্দ্রনাথ ঠাকুর
উৎসর্গরবীন্দ্রনাথ ঠাকুর
রণ ভেরীকাজী নজরুল ইসলাম
ব্রাহ্মণরবীন্দ্রনাথ ঠাকুর