আমার বেকারদশা চলছে। টাকা পয়সার ভয়াবহ অবস্থা। ছেলের স্কুলের মাইনের দিনগুলোতে দার্শনিক ধরনের চিন্তা ভাবনার গভীরে চলে যাই। সকালে কাজ খুঁজি, সন্ধেবেলা ভাঙা কম্পিউটারে গল্প, উপন্যাসের নামে হাবিজাবি লিখি। সেসব লেখা ছাপতে দেওয়া তো দূরের কথা, কাউকে বলিও না। সবাইকে কাজের কথা বলি। কোনও লাভ হয়...